সেনাবাহিনীতে অফিসার হওয়ার সুযোগ! ২ ডিসেম্বর থেকে শুরু আবেদন

Share:

নিজস্ব প্রতিনিধিঃ দেশের প্রতিরক্ষা বাহিনীতে অফিসার হওয়ার স্বপ্ন দেখেন? সেই স্বপ্নপূরণের সুযোগ নিয়ে এল ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন (UPSC)। ন্যাশনাল ডিফেন্স অ্যাকাডেমি (NDA) এবং নাভাল অ্যাকাডেমি (NA) পরীক্ষার ২০২৭ সালের প্রথম পর্বের বিজ্ঞপ্তি প্রকাশের প্রক্রিয়া শুরু করেছে কমিশন। আগামী ২ ডিসেম্বর, ২০২৬ থেকে এই পরীক্ষার জন্য অনলাইনে আবেদন করতে পারবেন আগ্রহী প্রার্থীরা।ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের (UPSC) মাধ্যমে আয়োজিত হবে National Defence Academy and Naval Academy Examination (I), 2027। এই পরীক্ষার মাধ্যমে ১৫৯তম NDA কোর্স এবং ১২১তম Indian Naval Academy Course (INAC)-এ ভর্তির সুযোগ মিলবে। 

গুরুত্বপূর্ণ তারিখ

বিজ্ঞপ্তি প্রকাশ: ২ ডিসেম্বর, ২০২৬
অনলাইন আবেদন শুরু: ২ ডিসেম্বর, ২০২৬
আবেদনের শেষ তারিখ: ২২ ডিসেম্বর, ২০২৬
লিখিত পরীক্ষা: ১১ এপ্রিল, ২০২৭
প্রশিক্ষণ শুরু: ১ জানুয়ারি, ২০২৮

শূন্যপদ কত?

এই নিয়োগের মাধ্যমে NDA-র Army, Navy ও Air Force উইং এবং Indian Naval Academy-তে প্রশিক্ষণের সুযোগ দেওয়া হবে। তবে মোট শূন্যপদের সংখ্যা এবং বিভাগভিত্তিক আসনের বিস্তারিত এখনও নিশ্চিতভাবে প্রকাশিত হয়নি। ২ ডিসেম্বর প্রকাশিত বিস্তারিত বিজ্ঞপ্তিতে শূন্যপদের সংখ্যা জানানো হবে। 

শিক্ষাগত যোগ্যতা

NDA-র Army উইংয়ে আবেদনের জন্য প্রার্থীদের স্বীকৃত বোর্ড থেকে দ্বাদশ শ্রেণি উত্তীর্ণ হতে হবে অথবা দ্বাদশ শ্রেণির পরীক্ষায় বসতে হবে।অন্যদিকে, Navy, Air Force এবং Naval Academy-র জন্য দ্বাদশ শ্রেণিতে পদার্থবিদ্যা, রসায়ন ও অঙ্ক (Physics, Chemistry and Mathematics) থাকা প্রয়োজন। স্বীকৃত বোর্ডের সমতুল্য শিক্ষাগত যোগ্যতাসম্পন্ন প্রার্থীরাও বিজ্ঞপ্তির শর্ত অনুযায়ী আবেদন করতে পারবেন।এই পরীক্ষায় অবিবাহিত পুরুষ ও মহিলা উভয় প্রার্থীরাই আবেদন করতে পারবেন। 

কীভাবে আবেদন করবেন?

আগ্রহী প্রার্থীদের UPSC-র অনলাইন অ্যাপ্লিকেশন পোর্টালের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন প্রক্রিয়া শুরু হলে নিম্নলিখিত ধাপগুলি অনুসরণ করতে হবে।

১. প্রথমে UPSC-র অফিসিয়াল ওয়েবসাইট [https://upsconline.nic.in-এ](https://upsconline.nic.in-এ) যেতে হবে।

২. প্রয়োজন অনুযায়ী Universal Registration Number (URN) এবং Common Application Form (CAF)-এর প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

৩. এরপর National Defence Academy and Naval Academy Examination (I), 2027-এর আবেদন সংক্রান্ত লিঙ্কে ক্লিক করতে হবে।

৪. আবেদনপত্রে প্রয়োজনীয় ব্যক্তিগত ও শিক্ষাগত তথ্য দিতে হবে।

৫. নির্দেশ অনুযায়ী প্রয়োজনীয় ছবি, স্বাক্ষর এবং অন্যান্য তথ্য আপলোড করতে হবে।

৬. আবেদনপত্রের সমস্ত তথ্য ভালোভাবে যাচাই করে নির্ধারিত আবেদনমূল্য জমা দিতে হবে।

৭. সবশেষে আবেদনপত্র সাবমিট করে কনফার্মেশন পেজটি ডাউনলোড করে রাখতে হবে।

ডিজিটাল লেনদেনে জালিয়াতি রুখতে ‘স্টপ সুইচ’! নতুন পদক্ষেপ রিজার্ভ ব্য়াঙ্কের

‘দলত্যাগ কিভাবে করতে হয় নেত্রীর থেকেই শেখা’, নাম না করে মমতাকে কটাক্ষ কাকলির

সোনার গহনা ফেলে ডিম চুরি! গাইঘাটায় তাজ্জব কাণ্ড চোরেদের

২৬ বছর পর ফিরছে কোকাকোলার ‘গোল্ড স্পট’! নতুন পানীয়ের জন্য চাপে পড়বে Campa

১ ডিসেম্বর থেকে মাথায় হাত মধ্যবিত্তের! বদলে যাচ্ছে একাধিক নিয়ম

‘আপনারা জিনিসের দাম কমাচ্ছেন না,’ ব্যবসায়ীদের ধমক দিয়ে বললেন মুখ্যমন্ত্রী

শরীরে শূকরের কিডনি ধারণ করে এক বছর ধরে দিব্যি সুস্থ মহিলা

২৮ বলে সেঞ্চুরি, সৌদির বোলারদের ‘কচুকাটা’ করে বিশ্বরেকর্ড সূর্যবংশীর

‘বাবার নিরাপত্তা প্রত্যাহার করা হয়েছিল, যাতে খুন করা যায়’, বিস্ফোরক দাবি রাহুলের

‘হাতকড়া পরেই ফিরতে হবে’, হাসিনাকে সাফ জানিয়ে দিল তারেক সরকার

‘ওঁদের সঙ্গে আমার আত্মীয়তার সম্পর্ক’, গুরু নানক জয়ন্তীতে আবেগপ্রবণ শুভেন্দু

প্রাইম টাইমেই চালাতে হবে ‘সাধক বামাক্ষ্যাপা’, হল মালিকদের নির্দেশ মুখ্যমন্ত্রীর

ভিয়েতনামে ভয়াবহ বিস্ফোরণে ছিন্নভিন্ন ৬ পর্যটক, আহত একাধিক

তিনবারের বেশি টিকিট বুক করলে ছ’মাস লক আধার কার্ড, কড়া নিয়ম পরিবহণ দফতরের