হু হু করে ঢুকছে উত্তুরে হাওয়া, সপ্তাহান্তে শহরে শীতের আমেজ

Share:

নিজস্ব প্রতিনিধি: একের পর এক ঘূর্ণিঝড় পশ্চিমবঙ্গে শীতের পথে কাঁটা হয়ে দাঁড়িয়েছিল। তবে সেই দুর্যোগ কেটে গিয়েছে। আকাশ পরিষ্কার। এখন ঝলমলে রোদ সঙ্গে মেঘমুক্ত আকাশ। এই পরিস্থিতি জানান দিচ্ছে রাজ্যে শীত আসছে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে আজ, মঙ্গলবার রাত থেকেই দক্ষিণবঙ্গে প্রবেশ করবে উত্তুরে হাওয়া। যার ফলে ধীরে ধীরে কমবে রাতের তাপমাত্রা। আগামিকাল বুধবার থেকে দিনের বেলাতেও উত্তুরে হাওয়া বইবে। যার ফলে বৃহস্পতিবার থেকে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে শীতের আমেজ পাবে আমজনতা। তবে জাঁকিয়ে শীত এখনই পড়বে না রাজ্যে। কিন্তু সপ্তাহান্তে তাপমাত্রা অনেকটাই কমবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। আগামী তিন দিনে রাজ্যের বিভিন্ন জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ৩ থেকে ৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে বলে পূর্বাভাস হাওয়া অফিসের।

আরও পডুন: ডিজিটাল লেনদেনে জালিয়াতি রুখতে ‘স্টপ সুইচ’! নতুন পদক্ষেপ রিজার্ভ ব্য়াঙ্কের

আলিপুর আবহাওয়া দফতর আজ, মঙ্গলবার বুলেটিনে জানিয়েছে, আগামী কয়েক দিনে রাজ্যে মরশুমের প্রথম শীতের অনুভূতি মিলতে পারে। উত্তরের শুকনো হাওয়ার প্রবেশ স্বাভাবিক হচ্ছে। সেই সঙ্গেই রাতে পারদ পতন হবে। ঘূর্ণিঝড়ের জেরে বৃষ্টি ও মেঘলা আকাশের পরিস্থিতি তৈরি হওয়ায় উত্তরের শুকনো হাওয়া রাজ্যে প্রবেশে বাধা পাচ্ছিল। ফলে শীতের স্বাভাবিক আগমন পিছিয়ে গিয়েছিল। আজ মঙ্গলবার, কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২২.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় প্রায় ৪ ডিগ্রি বেশি। গত কয়েক দিন ধরেই রাজ্যের বিভিন্ন এলাকায় সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে ২ থেকে ৫ ডিগ্রি বেশি ছিল। পাহাড়েও এখনও পুরোপুরি জাঁকিয়ে পড়েনি শীত। তবে বৃহস্পতিবার থেকেই সেই পরিস্থিতির পরিবর্তন হবে বলে জানিয়েছে হাওয়া অফিস। বিশেষ করে রাজ্যের পশ্চিমাঞ্চলের জেলা, যেমন- পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রামে সর্বনিম্ন তাপমাত্রা ১৫ ডিগ্রি সেলসিয়াসের ঘরে নেমে যেতে পারে। পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের। তবে এই শীতের আমেজ ক্ষণস্থায়ী। এমনটাই মনে করছে আলিপুর আবহাওয়া দফতর।

মহাদেবের বাণেই কেঁপেছিল ত্রিভুবন! জানুন রাস পূর্ণিমার এই অজানা কাহিনী

ডিজিটাল লেনদেনে জালিয়াতি রুখতে ‘স্টপ সুইচ’! নতুন পদক্ষেপ রিজার্ভ ব্য়াঙ্কের

সেনাবাহিনীতে অফিসার হওয়ার সুযোগ! ২ ডিসেম্বর থেকে শুরু আবেদন

‘দলত্যাগ কিভাবে করতে হয় নেত্রীর থেকেই শেখা’, নাম না করে মমতাকে কটাক্ষ কাকলির

সোনার গহনা ফেলে ডিম চুরি! গাইঘাটায় তাজ্জব কাণ্ড চোরেদের

২৬ বছর পর ফিরছে কোকাকোলার ‘গোল্ড স্পট’! নতুন পানীয়ের জন্য চাপে পড়বে Campa

১ ডিসেম্বর থেকে মাথায় হাত মধ্যবিত্তের! বদলে যাচ্ছে একাধিক নিয়ম

‘আপনারা জিনিসের দাম কমাচ্ছেন না,’ ব্যবসায়ীদের ধমক দিয়ে বললেন মুখ্যমন্ত্রী

হু হু করে ঢুকছে উত্তুরে হাওয়া, সপ্তাহান্তে শহরে শীতের আমেজ

২৮ বলে সেঞ্চুরি, সৌদির বোলারদের ‘কচুকাটা’ করে বিশ্বরেকর্ড সূর্যবংশীর

‘বাবার নিরাপত্তা প্রত্যাহার করা হয়েছিল, যাতে খুন করা যায়’, বিস্ফোরক দাবি রাহুলের

প্রাইম টাইমেই চালাতে হবে ‘সাধক বামাক্ষ্যাপা’, হল মালিকদের নির্দেশ মুখ্যমন্ত্রীর

ভিয়েতনামে ভয়াবহ বিস্ফোরণে ছিন্নভিন্ন ৬ পর্যটক, আহত একাধিক

তিনবারের বেশি টিকিট বুক করলে ছ’মাস লক আধার কার্ড, কড়া নিয়ম পরিবহণ দফতরের