গলল না বরফ, মজুরি বৃদ্ধির দাবিতে আন্দোলনের ঝাঁঝ বাড়াচ্ছে শ্রমিকরা, উত্তপ্ত বাংলাদেশ

Share:

নিজস্ব প্রতিনিধি: শেখ হাসিনার বাংলাদেশে ফেরার বিষয়ে সতর্ক রয়েছে তারেক রহমানের সরকার। আওয়ামী লিগের নেত্রীর গতিবিধির উপর নজর রাখছে ঢাকা। তার মাঝেই দেশের ভিতরে পোশাক শ্রমিকদের আন্দোলনের জেরে দিশেহারা অবস্থা বিএনপি সরকারের। আন্দোলন ঠেকাতে গিয়ে হিমশিম খাচ্ছে তারেক সরকার। আজ, বুধবার সকাল থেকে ফের আন্দোলন শুরু করেছে পোশাক শ্রমিকরা। ন্যূনতম ৩০ হাজার টাকা মজুরির দাবিতে শ্রমিকরা ঢাকা-ময়মনসিংহ ও গাজীপুরে জাতীয় সড়ক অবরোধ করে রেখেছে। এদিন বুধবার সকালে শ্রমিকরা কাজে যোগ দিলেও কিছুক্ষণ পরই কারখানা থেকে বেরিয়ে এসে হেমায়েতপুর-সিঙ্গার সড়ক অবরোধের চেষ্টা করে। সেই সময়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাঁদানে গ্যাসের সেল ছোড়ে। সড়ক অবরোধের চেষ্টা করলে সংঘর্ষ হয় পুলিশের সঙ্গে। এছাড়া অপ্রীতিকর ঘটনা এড়াতে ও উদ্ভূত পরিস্থিতির কারণে ৯টি কারখানায় এদিন ছুটি ঘোষণা করা হয়েছে।

পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। সেই সিদ্ধান্তের পরও আজ, বুধবার সকাল থেকে বাংলাদেশের বিভিন্ন জেলায় শ্রমিক অসন্তোষ দেখা গিয়েছে। গাজীপুরের বিভিন্ন স্থানে পোশাকশ্রমিকরা বিক্ষোভ দেখাচ্ছেন। শ্রমিকদের অবরোধের কারণে বেলা সাড়ে ১১টা পর্যন্ত ঢাকা-টাঙ্গাইল জাতীয় সড়কের বিভিন্ন অংশে যানবাহন চলাচল বন্ধ ছিল। পরে তা স্বাভাবিক হয়। এ ছাড়া ঢাকা-ময়মনসিংহ জাতীয় সড়কে অবরোধের খবর পাওয়া গিয়েছে। অবরোধের ফলে সৃষ্ট যানজটে আটকে পড়েছেন নিত্যযাত্রীরা। শ্রমিক অসন্তোষের জেরে ২২টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে এবং আরও অন্তত ১৯টি কারখানায় উৎপাদন কার্যক্রম ব্যাহত হচ্ছে। পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি বর্তমানে ১২ হাজার ৫০০ টাকা। গতকাল, মঙ্গলবার রাতে দীর্ঘ বৈঠক শেষে নতুন করে তা ১৭ হাজার টাকা নির্ধারণ করে মজুরি বোর্ড। তবে ঘোষিত মজুরিতে সন্তুষ্ট নন শ্রমিকরা। তাঁদের দাবি, ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করতেই হবে।

আরও পডুন: মল্লিকবাজারে কাপড়ের গুদামে ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের ৭টি ইঞ্জিন

তবে মজুরি বোর্ড ১৭ হাজার টাকা বেতন চূড়ান্ত করলেও এটি কার্যকরের জন্য শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অনুমোদন প্রয়োজন। নতুন কাঠামো আগামী ১ ডিসেম্বর থেকে কার্যকরের কথা রয়েছে। কিন্তু যেভাবে আন্দোলনের বহর বাড়ছে তাতে বিপাকে পড়েছেন তারেকের সরকার। অপরদিকে আওয়ামী লিগের তরফে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে আন্দোলন চলছেই। তার সঙ্গে বিএনপি সরকারের মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে পোশাক শ্রমিকদের আন্দোলন। বাংলাদেশের অন্যতম বড় আয়ের উৎস হল পোশাক। সেই শিল্পের সঙ্গে যুক্ত হাজারো শ্রমিক রাস্তায় নেমে পড়ায় স্বাভাবিকভাবে চাপ বাড়ছে প্রধানমন্ত্রী তারেক রহমানের উপর।

রাহুলের বিরুদ্ধে সিবিআই ও ইডি তদন্তের নির্দেশ খারিজ করল সুপ্রিম কোর্ট

মল্লিকবাজারে কাপড়ের গুদামে ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের ৭টি ইঞ্জিন

একঘেয়ে তরকারি ছেড়ে শীতে বানিয়ে ফেলুন রেস্তরাঁর মতো চিলি কপি

বেশি দিন বাঁচতে চান? বাদ দিন অণ্ডকোষ, মত বিশেষজ্ঞদের

বিজেপিতে যোগ দেওয়ার পরেই বাবা মহাকালেশ্বরের দরবারে যুজবেন্দ্র চাহাল

বাড়ল না অন্তর্বর্তী জামিনের মেয়াদ, মিলনকে দ্রুত আত্মসমর্পণের নির্দেশ কলকাতা হাইকোর্টের

বিয়ের মরশুমে প্রায় দু-হাজার টাকা সস্তা হল সোনা, দাম কমল রুপোর

বিদেশযাত্রায় বাধা দেওয়ার অভিযোগে হাইকোর্টে CJP মুখপাত্র সৌরভ

পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস মামলা কলকাতা হাইকোর্টে ফেরাতে চায় সুপ্রিম কোর্ট

মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পরদিনই অ্যাকশনে ইবি! কলকাতার দুই বাজারে চলছে নজরদারি

বন্ধ ক্যাফেতে রাতভর পার্টি, ২২ বছরের তরুণীকে গণধর্ষণের অভিযোগ দিল্লিতে, গ্রেফতার ৩

গলল না বরফ, মজুরি বৃদ্ধির দাবিতে আন্দোলনের ঝাঁঝ বাড়াচ্ছে শ্রমিকরা, উত্তপ্ত বাংলাদেশ

‘১৬ ডিসেম্বর বাংলাদেশ দখল করব,’ বিস্ফোরক দাবি অর্জুনের

যাদবপুরে বেপরোয়া গাড়ির ধাক্কায় জখম রিকশাচালক সহ কয়েক জন, গণপিটুনি চালককে