চাপ বাড়ল ভারতের, ২৫ শতাংশ পর্যন্ত শুল্কের ‘ঘা’ আমেরিকার

Share:

আন্তর্জাতিক ডেস্ক: কথাতে আছে মরার উপর খাড়ার ঘা। ভারতের ক্ষেত্রে ঠিক হয়েছে সেটাই। তবে সেটা ভিন্ন ভাবে। এক্ষেত্রে ভারতের উপর শুল্কের ঘা বললে খুব একটা ভুল হবে না। ফের শুল্ক চাপাচ্ছে আমেরিকা। এবার ভারতের উপর ২৫ শতাংশ পর্যন্ত শুল্ক চাপানোর প্রস্তাব দিল ট্রাম্পের প্রশাসন। তবে শুধুই ভারত নয়, আরও ছয় দেশের উপর শুল্ক চাপানোর প্রস্তাব দিয়েছে মার্কিন প্রশাসন। যার মধ্যে সর্বোচ্চ চিনের উপর। ওই দেশের উপর ৪০ শতাংশ পর্যন্ত শুল্ক চাপানোর প্রস্তাব করা হয়েছে ট্রাম্প প্রশাসনের তরফে। 

আরও  পডুন: এক ক্লিকেই ট্রেনে বসে পেয়ে যাবেন পছন্দের খাবার, কীভাবে অর্ডার করবেন?

অতিরিক্ত শিল্প উৎপাদন সক্ষমতা রয়েছে অথচ তারা আমেরিকার সঙ্গে ব্যবসা করে। এমন দেশগুলির উপর তদন্ত করেছিল ওয়াশিংটন। সেই রিপোর্টের ভিত্তিতেই এবার অতিরিক্ত শুল্ক চাপাচ্ছে ট্রাম্পের প্রশাসন। আমেরিকার তদন্তের আওতায় থাকা বাণিজ্যে অংশীদার দেশ গুলি হল- ভারত, বাংলাদেশ, চিন, জাপান, দক্ষিণ কোরিয়া, মেক্সিকো, ভিয়েতনাম, তাইওয়ান, থাইল্যান্ড, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, সুইজারল্যান্ড, নরওয়ে, সিঙ্গাপুর ও কম্বোডিয়া। এই তালিকায় ইউরোপীয় ইউনিয়নও রয়েছে। তদন্তে যে বিষয়টি খতিয়ে দেখা হয়, তা হল সংশ্লিষ্ট দেশগুলির নীতি, পদক্ষেপ বা উৎপাদন পরিকাঠামো আমেরিকার বাণিজ্যের জন্য অযৌক্তিক বা বৈষম্যমূলক কি না এবং সে কারণে মার্কিন মুলুকের বাণিজ্যে ক্ষতিগ্রস্ত হচ্ছে কি না। সেই রিপোর্টের উপর ভিত্তি করেই এই নতুন অতিরিক্ত করের বোঝা ফের চাপানো হবে গোটা বিশ্বের একাধিক দেশে। সেই তালিকায় নাম জুড়েছে ভারতেরও।

গত ফেব্রুয়ারি মাসে মার্কিন সুপ্রিম কোর্টের রায়ে বাতিল হওয়া শুল্কের একটি অংশের বিকল্প হিসেবে এটি লাগু করা হচ্ছে। যা ঘুরপথে ভারতের বাজারে প্রভাব ফেলবে। এমনিতেই খুচরো বাজারে মুদ্রাস্ফীতি নাগালের বাইরে যাচ্ছে। রিজার্ভ ব্যাঙ্কের রেপো রেট বৃদ্ধির পথে। তার মাঝেই আমেরিকার শুল্ক নাজেহাল অবস্থা করতে পারে ভারতের। তেমনটাই মত বিশেষজ্ঞমহলের। 

মমতা নাকি ঋতব্রত, কার ঝুলিতে যাবে জোড়াফুল প্রতীক? শুক্রেই মিলবে উত্তর

কিশোরীকে অপহরণ করে খুন, দোষীদের যাবজ্জীবনের সাজা শোনাল আলিপুর আদালত

রাতারাতি বদলে যাবে ভাগ্য, কেতু গোচরে অর্থলাভের যোগ এই ৩ রাশির

বোলপুরের পর ফের পুলিশকে লক্ষ্য করে গুলি চালিয়ে পলাতক অভিযুক্ত, চাঞ্চল্য আসানসোলে

এক ক্লিকেই ট্রেনে বসে পেয়ে যাবেন পছন্দের খাবার, কীভাবে অর্ডার করবেন?

অবিবাহিত মেয়ের অন্তঃসত্ত্বার খবর শুনেই ক্ষুব্ধ বাবা-মা! তারপর যা ঘটল..

বুধে ষাঁড়ের গুঁতোতে চাঙ্গা শেয়ার বাজার, ২.৫ লক্ষ কোটি টাকা আয় বিনিয়োগকারীদের

নিজের পছন্দের গল্পে আপনিই প্রধান চরিত্র, AI টিভি আনছে Google

চাপ বাড়ল ভারতের, ২৫ শতাংশ পর্যন্ত শুল্কের ‘ঘা’ আমেরিকার

‘রাজবংশীদের জমি বাংলাদেশিদের দিয়েছিল সিপিএম,’ বিস্ফোরক দাবি শুভেন্দুর

রাহুলের বিরুদ্ধে সিবিআই ও ইডি তদন্তের নির্দেশ খারিজ করল সুপ্রিম কোর্ট

চায়ের আড্ডায় জমে যাবে, বাড়িতেই বানান মিক্সড ভেজ কাটলেট

গলল না বরফ, মজুরি বৃদ্ধির দাবিতে আন্দোলনের ঝাঁঝ বাড়াচ্ছে শ্রমিকরা, উত্তপ্ত বাংলাদেশ

মল্লিকবাজারে কাপড়ের গুদামে ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের ১০টি ইঞ্জিন