‘নারীদের দেওয়া প্রতিশ্রুতি পূরণ করব’, মহিলা সংরক্ষণ বিল নিয়ে ফের বার্তা মোদির

Share:

নিজস্ব প্রতিনিধি:  দেশের রাজনীতিতে ফের চর্চার কেন্দ্রে মহিলা সংরক্ষণ বিল। সংসদ থেকে বিধানসভা, জনপ্রতিনিধিত্বে মহিলাদের অংশগ্রহণ বাড়ানোর প্রতিশ্রুতি পূরণে আরও একবার সরব হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শনিবার এক ভিডিও বার্তায় ৩৩ শতাংশ মহিলা সংরক্ষণ কার্যকর করার বিষয়ে নিজের সরকারের অবস্থান স্পষ্ট করলেন তিনি। মোদির কথায়, নারীশক্তিকে যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, তা পূরণে বদ্ধপরিকর কেন্দ্র।  

শনিবার নিজের এক্স হ্যান্ডলে একটি ভিডিও বার্তা পোস্ট করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেখানে তিনি বলেন, ‘আমরা নারীদের জন্য ৩৩ শতাংশ সংরক্ষণে প্রতিশ্রুতিবদ্ধ। এই লড়াই কয়েক দশক ধরে চলছে। আমিও তাঁদের মধ্যে একজন যাঁরা এর জন্য লড়াই করছেন।  আমরা আমাদের নারী শক্তির কাছে  যে প্রতিশ্রুতি দিয়েছি, তা পূরণে প্রতিশ্রুতিবদ্ধ।’ প্রধানমন্ত্রী আরও জানান, মহিলাদের অধিকার প্রতিষ্ঠার পথে যত বাধাই আসুক, তা দূর করার চেষ্টা করবে সরকার। মহিলাদের রাজনৈতিক প্রতিনিধিত্ব বাড়ানোর বিষয়টিকে কেন্দ্রের অন্যতম গুরুত্বপূর্ণ লক্ষ্য হিসেবেও তুলে ধরেন তিনি। 

উল্লেখ্য, ২০২৩ সালে সংসদে পাশ হয়েছিল মহিলা সংরক্ষণ বিল। এই আইনে লোকসভা ও রাজ্য বিধানসভাগুলিতে মহিলাদের জন্য ৩৩ শতাংশ আসন সংরক্ষণের কথা বলা হয়েছে। তবে এই সংরক্ষণ কার্যকর করার বিষয়টি জনগণনা ও আসন পুনর্বিন্যাস বা ডিলিমিটেশন প্রক্রিয়ার সঙ্গে যুক্ত রয়েছে। এবার সেই আইন কার্যকর করার লক্ষ্যে নতুন করে উদ্যোগী হয়েছে কেন্দ্র। ডিলিমিটেশন প্রক্রিয়ার সঙ্গে মহিলা সংরক্ষণকে যুক্ত করে সংসদে নতুন বিল আনার প্রস্তুতি চলছে। আগামী ৩০ নভেম্বর থেকে লোকসভার বিশেষ অধিবেশন শুরু হওয়ার কথা। ২ ডিসেম্বর বসবে রাজ্যসভা। তবে কেন্দ্রের এই উদ্যোগ নিয়ে বিরোধীদের আপত্তিও রয়েছে। বিরোধীদের বক্তব্য, মহিলা সংরক্ষণ কার্যকর করার জন্য আসন পুনর্বিন্যাসের অপেক্ষা না করে বর্তমান লোকসভা ও বিধানসভার আসনসংখ্যার ভিত্তিতেই ৩৩ শতাংশ সংরক্ষণ চালু করা উচিত। মহিলা সংরক্ষণের সঙ্গে ডিলিমিটেশনকে যুক্ত করার বিরোধিতাও করেছেন তাঁরা।

পালাবদলের ফুলেরাতে হাজির কেভিন পিটারসন! ঘুরে দেখলেন গ্রাম

‘পুলিশ প্রয়োজনে এনকাউন্টার করতেই পারে,’ দাবি দিলীপ ঘোষের

২৪ ক্যারেটের দাম বাড়লেও অনেকটা সস্তা হল ২২ ক্যারেট সোনা, জানুন কলকাতায় আজকের দর

নিরামিষের দিন বানিয়ে ফেলুন লাউয়ের খোসা বাটা দিয়ে বড়ি ভর্তা, রইল রেসিপি

শাড়ি বদলে কখনও বিজেপি কখনও কংগ্রেসের হয়ে মনোনয়ন! ভোটেও জিতলেন মহিলা, তারপর…

কেন্দ্রীয় মন্ত্রিত্বের বিনিময়ে আসন পুনর্বিন্যাস বিলে বিজেপির পাশে শরদ-স্ট্যালিন! জল্পনা

বাংলায় প্যাকেটজাত জলে প্রাণঘাতী ব্যাকটেরিয়া! অভিযোগ উড়িয়ে যা জানাল বিসলেরি…

বেন স্টোকসের রেকর্ড ভাঙলেন ঋষভ পন্থ, WTC-তে গড়লেন নতুন নজির

‘নারীদের দেওয়া প্রতিশ্রুতি পূরণ করব’, মহিলা সংরক্ষণ বিল নিয়ে ফের বার্তা মোদির

বাংলার প্ল্যান্টে বিসলেরির জলে মিলল ক্ষতিকর কলিফর্ম ব্যাকটেরিয়া, কড়া পদক্ষেপ FSSAI-এর

পেরুতে দিনদুপুরে ভয়াবহ ডাকাতি! ভারতীয়কে লক্ষ্য করে গুলি, লুট গয়না

‘কুর্সি কি পেটি বাঁধ লো’, মুম্বইয়ের অধিনায়ক হিসেবে রোহিতের প্রত্যাবর্তনে বিশেষ বার্তা সূর্যের

মাত্র ৩৮ বছর বয়সে প্রয়াত WWE তারকা ব্রনসন রিড, কি হয়েছিল?

আজকের রাশিফল: পুরনো পাওনা ফেরত পেতে পারেন, শনিবার কারা থাকবেন সাবধানে?