পেরুতে দিনদুপুরে ভয়াবহ ডাকাতি! ভারতীয়কে লক্ষ্য করে গুলি, লুট গয়না

Share:

আন্তর্জাতিক ডেস্ক: পেরুতে দিনে দুপুরে ঘটল ভয়ঙ্কর ডাকাতির ঘটনা। নিশানায় ছিলেন এক ভারতীয়। সোনার গহনা নিয়ে বিমানবন্দরে যাওয়ার পথে আচমকাই ঘিরে ধরা হয় গাড়ি। তার পরেই চলে এলোপাথাড়ি গুলি। আক্রমণ করার পরেই লুটপাট চালানোর অভিযোগ উঠেছে। পেরুতে এই দুঃসাহসিক ডাকাতির ঘটনায় গুলিবিদ্ধ হয়েছেন এক ভারতীয় যুবকসহ আরও একজন। আকস্মিক এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। 

ঘটনাটি ঘটেছে পেরুর রাজধানী লিমার কাছে ক্যালাওয়ের লা পেরলা জেলায়। আক্রান্ত ভারতীয় নাগরিকের নাম বিজয় পাগরানি ইজা (২৯ বছর)।  তাঁর সঙ্গে ছিলেন ৩৫ বছর বয়সি পেরুর বাসিন্দা মারি নাতালি মিরান্ডা এসপিনোজা। পুলিশ সূত্রে খবর, দু’জনে একটি গাড়িতে করে গয়নার প্যাকেট নিয়ে জর্জ চাভেজ আন্তর্জাতিক বিমানবন্দরের দিকে যাচ্ছিলেন। সেই সময় কোস্টা ভার্দে হাইওয়ের কাছে সান্তা রোসা অ্যাভিনিউতে তাঁদের গাড়ির পথ আটকায় মুখোশধারী সশস্ত্র দুষ্কৃতীরা। প্রথমে গাড়িটিকে চারদিক থেকে ঘিরে ফেলা হয়। এরপর গাড়ির জানালা লক্ষ্য করে পরপর গুলি চালাতে শুরু করে। আচমকা এই হামলায় কিছু বুঝে ওঠার আগেই গুলিবিদ্ধ হন গাড়িতে থাকা দু’জন। এরপর গয়নার প্যাকেট ভর্তি ব্রিফকেস নিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় দুষ্কৃতীরা। আহত বিজয় এবং মারিকে দ্রুত উদ্ধার করে স্থানীয়রা। তারপর তাদের সান জুডাস তাদেও ক্লিনিকে নিয়ে যাওয়া হয়। বর্তমানে দু’জনের শারীরিক অবস্থা স্থিতিশীল।  

ঘটনার পরই তদন্তে নামে পেরুর পুলিশ। এলাকায় আটটি পুলিশের গাড়ি মোতায়েন করে শুরু হয়েছে তল্লাশি। কারা এই হামলার পিছনে রয়েছে, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। ঘটনাস্থল থেকে একাধিক গুলির খোলও উদ্ধার হয়েছে।  দিনদুপুরে এমন পরিকল্পিত হামলা এবং গুলি চালিয়ে লুটের ঘটনায় পেরুতে নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে। 

মাত্র ৩৮ বছর বয়সে প্রয়াত WWE তারকা ব্রনসন রিড, কি হয়েছিল?

ডুয়ার্সে রাতের আকাশে রহস্যময় আলো! চোখে পড়তেই অবাক বাসিন্দারা

ভোরের হাওয়ায় শিরশিরানি, রাতে বাড়ছে ঠান্ডা, অবশেষে শীতের প্রবেশ বাংলায়!

আজকের রাশিফল: পুরনো পাওনা ফেরত পেতে পারেন, শনিবার কারা থাকবেন সাবধানে?

একসঙ্গে রাত কাটান যুবক-যুবতীরা, পছন্দ না হলেই বদলে যায় সঙ্গী! জানুন এই আদিবাসী সমাজের অজানা কাহিনি

ইতিহাসের সাক্ষী নদিয়ার আড়াইশো বছরের পুরনো জমিদারবাড়ি, একদিনের ছুটিতে ঘুরে আসুন

শনিদেবের কৃপায় কর্মক্ষেত্র-অর্থভাগ্যে বিরাট বদল, ডিসেম্বরেই সুসময় ৩ রাশির

ঋতব্রত বা মমতা, কাউকেই আপাতত জোড়াফুল প্রতীক দিল না কমিশন

পেরুতে দিনদুপুরে ভয়াবহ ডাকাতি! ভারতীয়কে লক্ষ্য করে গুলি, লুট গয়না

হার্দিক পঞ্জাব কিংসে যোগ দিতেই মুম্বইয়ের অধিনায়ক হয়ে ফিরলেন রোহিত শর্মা

সপ্তাহের শেষে শেয়ার বাজারে বিরাট পতন, ২.৫ লক্ষ কোটি টাকা খোয়ালেন বিনিয়োগকারীরা

শুভেন্দুর বার্তার পরেই বাংলার সিনেমা হলে বাড়ল সাধক বামাক্ষ্যাপার শো

অন্য জাতের মেয়েকে বিয়ে করতে চাওয়ায় ছেলেকে খুন করে কুমিরের কান্না মা’য়ের  

মুখ্যমন্ত্রীর বাড়ি, কনভয় ও বিধান সৌধে বোমা হামলার হুমকির অভিযোগ, গ্রেফতার যুবক