কুর্সি হারানোর মুখে আচমকাই ভারতের বিদেশ নীতির প্রশংসায় ইমরান খান

খাইবার পাখতুনওয়া প্রদেশের মালাকান্দে এক জনসভায় আচমকাই পড়শি দেশ ভারতের বিদেশ নীতির প্রশংসা করেছেন পাক প্রধানমন্ত্রী।

Share:

নিজস্ব প্রতিনিধি, ইসলামাবাদ: একেই বলে ‘ভূতের মুখে রাম নাম।’ ভারতকে কথায়-কথায় নিশানা না করলে যাঁদের ভাত হজম হয় না, আচমকাই তাঁদের মুখে উল্টোসুর। রবিবার ভারতের বিদেশ নীতির উচ্ছ্বসিত প্রশংসা করলেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান। তাঁর কথায়, ‘আমেরিকার সঙ্গে কোয়াড জোটে থাকা সত্বেও যেভাবে ভারত সরকার রাশিয়া থেকে তেল আমদানিতে অটল মনোভাব দেখিয়েছে তা যথেষ্টই সাহসী। এতে ভারতের স্বাধীন বিদেশ নীতিই প্রতিফলিত হয়েছে।’ পাক প্রধানমন্ত্রীর মুখ থেকে এমন আমৃত বচন নিঃসৃত হতেই কূটনৈতিক মহলে শোরগোল পড়ে গিয়েছে। কূটনীতিবিদরা মনে করছেন, জাতীয় সংসদে অনাস্থা প্রস্তাবের মুখোমুখি হওয়ার আগে পাক প্রধানমন্ত্রী এমন মন্তব্য করে কার্যত সঙ্কট থেকে বাঁচতে পরোক্ষে নয়াদিল্লির সাহায্য চেয়েছেন।

আগামী শুক্রবার ইমরান খান সরকারের বিরুদ্ধে বিরোধীদের আনা অনাস্থা প্রস্তাব নিয়ে পাক সংসদে আলোচনা শুরু হবে। ওই অনাস্থা প্রস্তাবে ইমরান খান সরকারের পতন ঘটতে পারে বলে জল্পনাও শুরু হয়েছে। কেননা, বিরোধী দলগুলি যেমন বর্তমান সরকারকে হঠাতে এককাট্টা হয়েছে তেমনই ইমরান খানের নিজের দল পাকিস্তান তেহরিক ইনসাফের বেশ কয়েকজন সদস্যও অনাস্থা প্রস্তাবে সরকারের বিরুদ্ধে ভোট দেওয়ার কথা প্রকাশ্যেই ঘোষণা করেছেন। শেষ পর্যন্ত দলের বিক্ষুব্ধ সাংসদরা যদি অনাস্থার পক্ষে ভোট দেন, তা হলে ইমরান খানের কুর্সি বাঁচার কোনও সম্ভাবনা থাকবে না বলেই মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা।

অনাস্থা প্রস্তাবের মুখোমুখি হওয়ার পাঁচদিন আগে রবিবার খাইবার পাখতুনওয়া প্রদেশের মালাকান্দে এক জনসভায় আচমকাই পড়শি দেশ ভারতের বিদেশ নীতির প্রশংসা করেছেন পাক প্রধানমন্ত্রী। জনসভায় ভারতের বিদেশ নীতির প্রশংসা করে পাক প্রধানমন্ত্রী বলেন, ‘আমি আমাদের পড়শি দেশের বিদেশ নীতির প্রশংসা করছি। বরাবরই স্বাধীন বিদেশ নীতি অনুসরণ করে চলছে ভারত। আমেরিকার সঙ্গে কোয়াড জোটে থাকা সত্বেও রাশিয়া থেকে তেল আমদানির সিদ্ধান্তে অবিচল রয়েছে। কারও চাপের কাছে নতিস্বীকার না করে দেশের মানুষের স্বার্থকে গুরুত্ব দিয়ে চলেছে।’

 

বিপদ বাড়ল ঋতব্রত-অরূপের, ভুয়ো হলফনামা কাণ্ডে কালীঘাট থানায় অভিযোগ মমতা তৃণমূলের

ঘরে পাঁপড় থাকলেই কেল্লাফতে! অল্প উপকরণে বানিয়ে ফেলুন এই পদ, রইল রেসিপি

Humidifier ও Air Purifier-এর মধ্যে কোনটি বেশি প্রয়োজন শীতে, কেনার আগে জানুন

তন্ত্রমন্ত্রের বলি একরত্তি, প্রতিবেশীর ঘর থেকে উদ্ধার তিন বছরের শিশুকন্যার দেহ

‘মমতার সরকার নবদ্বীপে শুধু মদের দোকান করেছিল,’ কটাক্ষ মুখ্যমন্ত্রীর

বাংলার গ্রামে গ্রামে বিদ্যুৎ পৌঁছে দিতে আদানির সঙ্গে চুক্তি শুভেন্দুর সরকারের

ছুটির দিনে ভয়াবহ পথ দুর্ঘটনা, ট্রাকের ধাক্কায় প্রাণ গেল যুবকের

মেলায় চাউমিন খেয়ে অসুস্থ শতাধিক শিশু, চাঞ্চল্য মধ্যপ্রদেশে

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

মুখে দিলেই গলে যাবে, বানিয়ে নিন সুস্বাদু ক্রিমি চিকেন ক্রেপ রোল

‘আমাকে উত্যক্ত করলে, পাল্টা জবাব দিতে জানি,’ কনসার্টের মাঝেই ক্ষোভ উগড়ে দিলেন দিলজিৎ

‘একদিন নেটে আমার সঙ্গে খেলো’, রণবীর সিংয়ের প্রশংসায় পঞ্চমুখ শচিন