চিনে ফের শুরু করোনার দাপট, জারি লকডাউন, তবে কী চতুর্থ ঢেউ

একাধিক জায়গায় জারি লকডাউন

Share:

আন্তর্জাতিক ডেস্ক: পাগলা দাশুর মতো চিনে আবার সে এসেছে ফিরিয়া। পরিস্থিতি যাতে গতবারের মতো হাতের বাইরে চলে না যায়, তার জন্য দেশের একাধিক জায়গায় জারি করা হয়েছে লকডাউন। স্থানীয় প্রশাসন থেকে বাসিন্দাদের জানিয়ে দেওয়া হয়েছে, খুব জরুরি না হলেও বাড়িতে থাকাই বাঞ্ছনীয়।

একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে, জিলিন প্রদেশের জিলিন শহরে মারাত্মক আকারে সংক্রমণ ছড়িয়ে পড়তে শুরু করেছে। গত রবিবার নতুন করে চার হাজার জন করোনায় আক্রান্ত হয়েছে। এর মধ্যে দুই তৃতীয়াংশ শুধু জিলিন শহরের বাসিন্দা। শনিবার করোনায় দুজন প্রাণ হারিয়েছেন। জিলিন প্রদেশে আটটি অস্থায়ী হাসপাতাল তৈরি করা হয়েছে। তৈরি করা হয়েছে দুটি অস্থায়ী কোয়ারেন্টাইন সেন্টার।

রাজধানী বেজিংয়ের তাংশ্যান শহরে আগামী ২৪ ঘণ্টার জন্য সব ধরনের যান চলাচলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। জানা গিয়েছে, গত ১১ মার্চ থেকে চাংচুন শহরে সপ্তাহে মাত্র দুদিন বাসিন্দাদের নিত্যপ্রয়োজনীয় সামগ্রী কেনার জন্য বাড়ির বাইরে যেতে দেওয়া হচ্ছে। পরিস্থিতি যাতে কোনওভাবেই হাতের বাইরে বেরিয়ে না যায়, তার জন্য প্রশাসন একাধিক বিধিনিষেধ আরোপ করেছে। করোনার পাশাপাশি ওমিক্রন আক্রান্তের সংখ্যাও উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাওয়ায় উদ্বিগ্ন প্রশাসন।রাজধানী বেজিংয়েও জারি হয়েছে একাধিক বিধিনিষেধ। পাশাপাশি শুরু হয়েছে গণপরীক্ষার। সামান্য উপসর্গ দেখা দিলেই তাঁকে নিভৃতবাসে থাকার পরামর্শ দেওয়া হচ্ছে।

আরও পড়ুন সর্বনাশ, চিনে ১৪ মাস বাদে করোনার ছোবলে মৃত্যু

বিপদ বাড়ল ঋতব্রত-অরূপের, ভুয়ো হলফনামা কাণ্ডে কালীঘাট থানায় অভিযোগ মমতা তৃণমূলের

ঘরে পাঁপড় থাকলেই কেল্লাফতে! অল্প উপকরণে বানিয়ে ফেলুন এই পদ, রইল রেসিপি

Humidifier ও Air Purifier-এর মধ্যে কোনটি বেশি প্রয়োজন শীতে, কেনার আগে জানুন

তন্ত্রমন্ত্রের বলি একরত্তি, প্রতিবেশীর ঘর থেকে উদ্ধার তিন বছরের শিশুকন্যার দেহ

‘মমতার সরকার নবদ্বীপে শুধু মদের দোকান করেছিল,’ কটাক্ষ মুখ্যমন্ত্রীর

বাংলার গ্রামে গ্রামে বিদ্যুৎ পৌঁছে দিতে আদানির সঙ্গে চুক্তি শুভেন্দুর সরকারের

ছুটির দিনে ভয়াবহ পথ দুর্ঘটনা, ট্রাকের ধাক্কায় প্রাণ গেল যুবকের

মেলায় চাউমিন খেয়ে অসুস্থ শতাধিক শিশু, চাঞ্চল্য মধ্যপ্রদেশে

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

মুখে দিলেই গলে যাবে, বানিয়ে নিন সুস্বাদু ক্রিমি চিকেন ক্রেপ রোল

‘আমাকে উত্যক্ত করলে, পাল্টা জবাব দিতে জানি,’ কনসার্টের মাঝেই ক্ষোভ উগড়ে দিলেন দিলজিৎ

‘একদিন নেটে আমার সঙ্গে খেলো’, রণবীর সিংয়ের প্রশংসায় পঞ্চমুখ শচিন