চিনে ভয়াবহ বিমান দুর্ঘটনা, হত ১৩৩

যাত্রী ছিলেন ১৩৩ জন।

Share:

আন্তর্জাতিক ডেস্ক: চিনে ভয়াবহ বিমান দুর্ঘটনা। ১৩৩জন যাত্রী নিয়ে একটি বিমান চিনের দক্ষিণ-পশ্চিমে ভেঙে পড়েছে।  সকলেই প্রাণ হারিয়েছেন বলে মনে করা হচ্ছে। দুর্ঘটনাস্থলে গিয়েছে উদ্ধারকারী দল।

বিমান দুর্ঘটনার খবর দিয়েছে সরকারি প্রচারমাধ্যম সিসিটিভি। সিসিটিভি জানিয়েছে,  গুয়াংজি প্রদেশে একটি বোয়িং বিমান ভেঙে পড়েছে। বিমানে যাত্রী ছিলেন ১৩৩জন। কারও বেঁচে থাকার সম্ভাবনা নেই বলেই মনে করা হচ্ছে। ঘটনাস্থলে গিয়েছে উদ্ধারকারী দল।

দুর্ঘটনাটি ঘটে ভারতীয় সময় দুপুর একটার কিছু পরে। জানা গিয়েছে, বিমানটির গন্তব্য ছিল কানমিং থেকে গুয়াংঝাউ। স্থানীয় সময় দুপুর একটা নাগাদ বিমানটি কানমিং থেকে গুয়াংঝাউয়ের উদ্দেশ্যে রওনা দেয়।  সরকারি প্রচারমাধ্যম সিসিটিভির প্রতিবেদন অনুসারে, মাঝ আকাশে বিমানটি একটি পাহাড়কে ধাক্কা মারে। সঙ্গে সঙ্গে বিমানটিতে আগুন ধরে যায়। 

চিনের সরকারি প্রচারমাধ্যমের প্রতিবেদন অনুসারে, নির্দিষ্ট সময়ে বিমানটি গন্তব্যে না পৌঁছলে শুরু হয় খোঁজাখুঁজি। তাতেই জানা যায়, বিমানটি ভয়াবহ দুর্ঘটনার মধ্যে পড়েছে। 

দুর্ঘটনার খবর পাওয়ার পর পরেই ঘটনাস্থলে উদ্দেশ্য রওনা দেয় উদ্ধারকারী দল। গিয়েছে দমকলবাহিনী। বিমানে কোনও যাত্রীর বেঁচে থাকার সম্ভাবনা নেই বলেই মনে করা হচ্ছে।  আন্তর্জাতিক সংবাদমাধ্যম এএফপি তাদের প্রতিবেদনে এই খবর দিতে গিয়ে জানিয়েছে, তারা বিমানসংস্থার সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছিল। কিন্তু বিমানসংস্থার তরফ থেকে এই দুর্ঘটনার ব্যাপারে কোনও তথ্য দেওয়া হয়নি।  

একটি আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে, এই  ধরনের বিমান এর আগেও বেশ কয়েকবার দুর্ঘটনার মধ্যে পড়েছিল। সে কারণে বিমানের পরিষেবা সাময়িক সময়ের জন্য বন্ধ রাখা হয়েছিল। সোমবারের দুর্ঘটনা ফের পরিষেবাকে প্রশ্নের মুখে ফেলে দিল।  

বিপদ বাড়ল ঋতব্রত-অরূপের, ভুয়ো হলফনামা কাণ্ডে কালীঘাট থানায় অভিযোগ মমতা তৃণমূলের

ঘরে পাঁপড় থাকলেই কেল্লাফতে! অল্প উপকরণে বানিয়ে ফেলুন এই পদ, রইল রেসিপি

Humidifier ও Air Purifier-এর মধ্যে কোনটি বেশি প্রয়োজন শীতে, কেনার আগে জানুন

তন্ত্রমন্ত্রের বলি একরত্তি, প্রতিবেশীর ঘর থেকে উদ্ধার তিন বছরের শিশুকন্যার দেহ

‘মমতার সরকার নবদ্বীপে শুধু মদের দোকান করেছিল,’ কটাক্ষ মুখ্যমন্ত্রীর

বাংলার গ্রামে গ্রামে বিদ্যুৎ পৌঁছে দিতে আদানির সঙ্গে চুক্তি শুভেন্দুর সরকারের

ছুটির দিনে ভয়াবহ পথ দুর্ঘটনা, ট্রাকের ধাক্কায় প্রাণ গেল যুবকের

মেলায় চাউমিন খেয়ে অসুস্থ শতাধিক শিশু, চাঞ্চল্য মধ্যপ্রদেশে

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

মুখে দিলেই গলে যাবে, বানিয়ে নিন সুস্বাদু ক্রিমি চিকেন ক্রেপ রোল

‘আমাকে উত্যক্ত করলে, পাল্টা জবাব দিতে জানি,’ কনসার্টের মাঝেই ক্ষোভ উগড়ে দিলেন দিলজিৎ

‘একদিন নেটে আমার সঙ্গে খেলো’, রণবীর সিংয়ের প্রশংসায় পঞ্চমুখ শচিন