অভিযোগ করফাঁকির, হিরানান্দানি কোম্পানিতে আয়কর হানা

মঙ্গলবার ২৪টি দফতরে একযোগে তল্লাশি চালায় আয়কর দফতর

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: ফের করফাঁকির অভিযোগে রিয়েল এস্টেট কোম্পানি হিরানান্দানি দফতরে তল্লাশি চালাল আয়কর দফতর। ২০১৪ সালের ১২ মার্চ আয়কর দফতর আরও একবার তল্লাশি চালিয়েছিল। মঙ্গলবার ২৪টি দফতরে একযোগে তল্লাশি চালায় আয়কর দফতর। তল্লাশি চলে সংস্থার বেশ কয়েকজন শীর্ষকর্তার বাড়ি, নয়াদিল্লি, মুম্বই, চেন্নাইয়ে সংস্থার দফতরে। আয়কর দফতরের এক পদস্থকর্তা জানিয়েছেন, ‘সংস্থার আয় বহির্ভূত সম্পত্তির অভিযোগ উঠেছে। সম্পত্তির অধিকাংশই ভিন দেশে গচ্ছিত রাখা হয়েছে।’ এই খবর লেখা পর্যন্ত সংস্থার তরফ থেকে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

উল্লেখ করা যেতে পারে, ২০১১ সালে ইন্টারন্যাশনাল কনসর্টিয়াম অব ইনভেস্টিগেটিভ জার্নালিস্ট একটি প্রতিবেদন প্রকাশ করে। সেই প্রতিবেদনে নাম ছিল হিরানান্দানি গোষ্ঠীর। এই তল্লাশি সেই প্রতিবেদনের সূত্র ধরে কি না, সে ব্যাপারে আয়কর দফতর কিছু জানাতে পারেনি। হিরানান্দানি গোষ্ঠীর দুই কর্নধার হলেন নিরঞ্জন হিরানান্দানি এবং সুরেন্দ্র হিরানান্দানি।

হিরানান্দানি গোষ্ঠীর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান নিরঞ্জন হিরানান্দানি এবং সুরেন্দ্র হিরানান্দানি হাউজ অব হিরানান্দানি-য়ের ডিরেক্টর। সূত্রে পাওয়া খবরে জানা গিয়েছে, তল্লাশিতে আয়কর দফতর বেশ কিছু নথিপত্র বাজেয়াপ্ত করেছে। প্রয়োজনে আয়কর দফতর তাদের জেরা করতে পারে বলে সূত্রের খবর।

নন্দীগ্রামে ফের গেরুয়া ঝড়, প্রধান নির্বাচনে জয়ী বিজেপি, ভরাডুবি তৃণমূলের

সামনে বিয়েবাড়ি? পার্লারের খরচ ছাড়াই ত্বকে আসবে গোলাপি আভা! বেসনের সঙ্গে মেশান ৪ উপাদান

সরকারি ভলভো বাসে ঘুরে আসুন বেলুড় মঠ থেকে জয়রামবাটি, জেনে নিন ভাড়া

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

কম মশলায় ঘরোয়া স্বাদ, বানিয়ে নিন জিভে জল আনা ‘মেথি আলু’

ট্রাম্পের জন্য প্রোটোকল ভেঙে বিমানবন্দরে জিনপিং, বদলাচ্ছে চিন-আমেরিকার সম্পর্কের সমীকরণ?

উত্তপ্ত বাংলাদেশ, থানায় ও সাংসদের বাড়িতে অগ্নিসংযোগ, কাঠগড়ায় হাসিনার দল

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

ইজরায়েলের পার্লামেন্টে নতুন স্পিকার বিরোধী শিবিরের, এবার ক্ষমতা হারানোর পথে নেতানিয়াহু?

প্রশাসনিক পদমর্যাদা ভুলে কৃষকের সঙ্গে মাঠে নেমে ধান কাটলেন জেলাশাসক

কল্যাণের বিরুদ্ধে দুর্নীতির ফাইল খুলতে মুখ্যমন্ত্রীকে চিঠি ঋতব্রত তৃণমূলের

বাংলায় বিনিয়োগে আগ্রহী Blackstone, শমীকের সঙ্গে বৈঠকে অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূত