বাগটুই গ্রামের ঘটনায় গ্রেফতার ১১! জ্ঞানবন্তের নেতৃত্বে সিট

রাজ্য পুলিশের ডিজি মনোজ মালব্য জানিয়েছেন, বাগটুই গ্রামে মৃতের সংখ্যা ৮। ঘটনার জেরে গ্রেফতার হয়েছেন ১১জন। ব্যক্তিগত শত্রুতার জেরেই এই ঘটনা বলে তাঁর দাবি।

Share:

নিজস্ব প্রতিনিধি: বীরভূম(Birbhum) জেলার রামপুরহাট(Rampurhat) থানার বাগটুই(Bagtui) গ্রামে তৃণমূল(TMC) নেতা ভাদু শেখের(Bhadu Sheikh) খুনের ঘটনার পরবর্তী সময়ে উদ্ভূত হিংসাত্মক ঘটনার বলি ঠিক কতজন তা নিয়ে প্রশ্ন ওঠার মাঝেই ঘটনার জেরে ১১ জনের গ্রেফতারির ঘটনা সামনে আনলেন রাজ্য পুলিশের ডিজি মনোজ মালব্য(Monoj Malbya)। মঙ্গলবার লালবাজারে সাংবাদিক সম্মেলন করে তিনি জানালেন, ‘বাগদুই গ্রামের ঘটনায় ৮জনের মৃত্যু হয়েছে। ১১জনকে এই ঘটনায় গ্রেফতার করা হয়েছে। ঘটনার পিছনে রাজনীতির যোগ খুঁজে পাওয়া যায়নি। তবে এই ঘটনার পিছনে ব্যক্তিগত শত্রুতা থাকতে পারে। আগুন লাগার ঘটনা এখনও স্পষ্ট নয়। ফরেন্সিক টিম গিয়েছে। তদন্ত শুরু হয়েছে। ফরেন্সিক রিপোর্ট সামনে এলে বোঝা যাবে আগুন লেগেছিল না তা লাগানো হয়েছিল। তবে ১টা বাড়ি থেকেই ৭জনের দেহ উদ্ধার হয়েছে। রামপুরহাট থানার ওসি-কে ক্লোজড করা হয়েছে। এসডিপিও-কে সরিয়ে দেওয়া হয়েছে। গোটা ঘটনা এখন কন্ট্রোলে। মুখ্যমন্ত্রী এডিজি সিডিআই জ্ঞানবন্ত সিংয়ের নেতৃত্বে ৩ সদস্যের সিট গঠন করে দিয়েছেন। তাঁরাই তদন্ত করে দেখছেন। ’  

কিন্তু রাজ্য পুলিশের এই দাবি মানতে নারাজ স্বজন হারানো মানুষজন ও বাগটুই গ্রামের বাসিন্দারা। তাঁদের পাল্টা দাবি, মৃতের সংখ্যা খুব কম করেও ১৮। বেশ কিছু দেহ লোপাট করা হয়েছে। দমকলের আধিকারিকদের সামনেই রাতে ৩জনের দেহ উদ্ধার হয়। তাঁদের মৃতদের তালিকায় ধরাই হচ্ছে না। যদিও এই বিষয়ে রাজ্য পুলিশের ডিজি মনোজ মালব্য জানিয়েছেন, ‘রাতে যে ৩জনের দেহ উদ্ধার করা হয়েছে বলে দাবি করা হচ্ছে তাঁদের মধ্যে ১জন মারা গিয়েছেন। ২জন এখনও হাসপাতালে চিকিৎসাধীন। এর বাইরে কারও মারা যাওয়া বা আহত হওয়ার কোনও খবর মেলেনি। কেউ নিখোঁজও নেই। ভাদু শেখের অনুগামীরাই তাঁর মৃত্যুর পরে ক্ষিপ্ত হয়ে এই ঘটনা ঘটিয়েছে বলে প্রাথমিক ভাবে মনে করা যাচ্ছে।’

জানা যাচ্ছে, বাগটুই গ্রামে গত কয়েকমাস ধরেই রাজনৈতিকভাবে উত্তপ্ত হয়ে রয়েছে। আট মাসে আগে বাড়ি ফেরার পথে খুন হয়েছিলেন ভাদু শেখের মেজো ভাই। জানা গিয়েছিল, রাস্তায় তাঁকে লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতীরা। এর পর সেই একই কায়দায় খুন হলেন ভাদু নিজেও। এদিন ভাদুর পরিবারের সদস্যরা দাবি করেছেন, আগের ঘটনার তদন্ত সঠিক ভাবে হলে, দোষীরা ধরা পড়লে আজ এই ঘটনা হত না। সেটা না হওয়ার কারণেই এই ঘটনা ঘটাবার সাহস দেখিয়েছে দোষীরা।

চাকরি দেওয়ার নামে টাকা তোলার অভিযোগে পুলিশের জালে তৃণমূলের শ্রমিক সংগঠন নেতা

আবাস যোজনায় কাটমানি নেওয়ার অভিযোগ, দল ছাড়লেন তৃণমূল কাউন্সিলার মিঠুন কান্দু

রুদ্ধশ্বাস লড়াইয়ে শ্রীলঙ্কা ‘এ’ দলকে হারিয়ে জয়ী টিম ইন্ডিয়া

নাবালিকাকে ধর্ষণ-হত্যার প্রতিবাদে ধর্ষকদের বাড়িতে আগুন, পুড়ে মৃত্যু তিন পড়শির

টানা ১৯ বার সবচেয়ে শান্তিপূর্ণ দেশের তকমা পেল আইসল্যান্ড, ভারত-পাকিস্তান কত নম্বরে?

কাঁদতে কাঁদতে শ্মশান থেকে বেরোচ্ছেন সলমান, কাছের মানুষকে হারিয়ে শোকস্তব্ধ নায়ক

সই জাল কাণ্ড: সময় চেয়ে সিআইডিকে ফের চিঠি অভিষেকের

বৈভব সূর্যবংশীকে নিয়ে বড় পরিকল্পনার কথা জানালেন টিম ইন্ডিয়ার ব্যাটিং কোচ

ওড়িশার মুখ্যমন্ত্রীর আপত্তিতে দিঘার জগন্নাথ মন্দির থেকে ‘ধাম’ শব্দ বাদ দিলেন শুভেন্দু

সোনিয়া গান্ধির সঙ্গে দেখা করতে ১০ জনপথে মমতা

রক্তে ভাসছে পাক অধিকৃত কাশ্মীর, নিরাপত্তা রক্ষীদের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষে নিহত ৩০

‘শ্মশানে যাই, আত্মাদের সঙ্গে কথা বলি’, শেফালিকে হারিয়ে আজও শোকাতুর পরাগ

সন্দেশখালিতে শাজাহান ঘনিষ্টের বিরুদ্ধে ইটভাটা দখল করে রাখার অভিযোগ, বিক্ষোভ গ্রামবাসীদের

বিশ্বকাপ শুরুর আগেই চরম বিপদে ফিফা সভাপতি, মামলা দায়ের কিংবদন্তি ফুটবলার প্লাতিনির