দুই দিন নয়, চার দিনের সফরে উত্তরবঙ্গ যাচ্ছেন মুখ্যমন্ত্রী

মঙ্গলবার জানা গিয়েছে, মুখ্যমন্ত্রী ২ দিন নয়, ৪ দিনের সফরে উত্তরবঙ্গে যাচ্ছেন। এর মধ্যে ২টি দিন তিনি কাটাবেন দার্জিলিংয়ে।

Share:

নিজস্ব প্রতিনিধি: ডাকছে পাহাড়, ডাকছে মাঠের সবুজ ঘাস। আর সেই ডাক শুনেই এবার চারদিনের উত্তরবঙ্গ(North Bengal) সফরে যেতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। সোমবার জানা গিয়েছিল, মুখ্যমন্ত্রী আগামী ২৮ তারিখ শিলিগুড়ি(Siliguri) যাবেন কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে একটি সরকারি অনুষ্ঠানে যোগ দিতে। সেদিন রাতে তিনি শিলিগুড়িতেই থাকবেন। পরের দিন ফিরে আসবেন কলকাতায়। মাঝে পাহাড়ের নেতাদের সঙ্গে জিটিএ’র নির্বাচন নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক করবেন। মুখ্যমন্ত্রী ফিরে এলে এপ্রিলের শুরুতেই জিটিএ(GTA) নির্বাচনের কথা ঘোষণা করতে পারে রাজ্য সরকার। কিন্তু মঙ্গলবার জানা গিয়েছে, মুখ্যমন্ত্রী ২ দিন নয়, ৪ দিনের সফরে উত্তরবঙ্গে যাচ্ছেন। এর মধ্যে ২টি দিন তিনি কাটাবেন দার্জিলিংয়ে(Darjeeling)। সেখানেই জিটিএ’র নির্বাচন নিয়ে পাহাড়ের নেতাদের সঙ্গে করবেন বৈঠক।  

নবান্ন সূত্রে জানা গিয়েছে, আগামী ২৭ তারিখ বিকেলে বাগডোগরা হয়ে শিলিগুড়ি পৌঁছবেন। ২৮ তারিখ শিলিগুড়ির সরকারি অনুষ্ঠানে অংশ নেবেন তিনি। এরপর ২৯ তারিখ তিনি চলে যাবেন দার্জিলিং। থাকবেন রিচমন্ড হিলে। এরপর ৩০ তারিখ জিটিএ-র সঙ্গে একটি বৈঠক করবেন মুখ্যমন্ত্রী। এরপর ৩১ তারিখ কলকাতায় ফেরার কথা মমতা বন্দ্যোপাধ্যায়ের। ৩০ তারিখেই তাঁর সঙ্গে পাহাড়ের নেতাদের বৈঠক হওয়ার কথা রয়েছে। সেই নেতাদের তালিকায় থাকছেন বিনয় তামাং, অনীত থাপা ও অজয় এডওয়ার্ডও। সাম্প্রতিক কালে হয়ে যাওয়া পুরনির্বাচনে অজয়ের দল হামরো পার্টি যেমন বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে দার্জিলিং পুরসভা দখল করেছে তেমনি কিছু আসন পেয়েছে অনীত থাপার ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চাও। তাই এই দুই দলের সঙ্গে মুখ্যমন্ত্রীর বৈঠক ঘিরে এখন থেকেই আগ্রহ তৈরি হয়েছে। তবে বিমল গুরুং ও রোশন গিরির সঙ্গে মুখ্যমন্ত্রীর কোনও বৈঠক হবে কিনা তা এখনও জানা যায়নি।

বছর শেষে মহাচমক! ডিসেম্বরে ভাগ্যের চাকা ঘুরছে এই ৫ রাশির

স্ত্রীয়ের অবর্তমানে নাবালিকা মেয়েকে ধর্ষণের অভিযোগ! কাঠগড়ায় পাষণ্ড বাবা

তাপস-উমেশ-দীপক, ‘তিনমূর্তিকে’ রাজ্য সরকারের মুখপাত্র ঘোষণা শুভেন্দুর

কারেন্ট অ্যাফেয়ার্স-২০২৬

রাজ্যবাসীর ‘দুয়ারে-দুয়ারে’ যাবেন বিজেপির মন্ত্রী-সাংসদরা, শুরু হচ্ছে ‘সেবাদূত’ কর্মসূচি

অফিসের কম্পিউটারে Whatsapp খুলছেন? ফাঁস হতে পারে গোপন তথ্য, সতর্ক করল কেন্দ্র

পশ্চিমবঙ্গেই ব্রাত্য বাংলা সিনেমা! হল-মাল্টিপ্লেক্স মালিকদের সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী

চ্যাংমারি চা বাগানে ভয়াবহ পথ দুর্ঘটনা, মৃত ৩ শ্রমিক, আহত একাধিক

সপ্তাহের শুরুতেই পতন শেয়ার বাজারে, ৬.৫ লক্ষ কোটি টাকা উবে গেল বিনিয়োগকারীদের

নির্বাচিত পুরসভারই অস্তিত্ব নেই, কীভাবে ওয়ার্ড পুনর্বিন্যাস? রাজ্যকে প্রশ্ন সুপ্রিম কোর্টের

‘ইংরেজি-সহ সব ভাষাতে রাজ্যের নাম হবে পশ্চিমবঙ্গ,’ ঘোষণা মুখ্যমন্ত্রীর

বিয়েতে রাজকীয় উপহার! দুই বরের গলায় পরানো হল কোটি টাকার মালা

‘ত্রিপল দেওয়ার নামে সই করিয়েছে,’ মমতা তৃণমূলের বিরুদ্ধে বিস্ফোরক দাবি ঋতব্রতদের

জানুয়ারি থেকে ‘ভরসা প্রকল্পে’ শিক্ষিত বেকারদের মাসিক ভাতা, কারা পাবেন জানিয়ে দিলেন শুভেন্দু