G20 থেকে রাশিয়াকে বহিষ্কার নয়, হুঙ্কার ড্রাগনের

রুশ-ইউক্রেন সংঘাতের আবহে এই প্রথম মুখ খুলল চিন

Share:

আন্তর্জাতিক ডেস্ক: G20 থেকে রাশিয়াকে বহিষ্কার করা যাবে না বলে জানিয়ে দিল চিন। বেজিং বিবৃতি জারি করে জানিয়েছে, রাশিয়া একটি গুরূত্বপূর্ণ সদস্যদেশ। এই গোষ্ঠীর কোনও দেশকে বহিষ্কার করার অধিকার অন্য কোনও দেশের নেই। রুশ-ইউক্রেন সংঘাতের আবহে এই প্রথম চিন তাদের অবস্থান স্পষ্ট করল।

যদিও তাদের মুখ খোলাতে বাধ্য করেছে আমেরিকা। মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলেভান মঙ্গলবার সাংবাদিক সম্মেলনে ইঙ্গিত দেন G20 থেকে রাশিয়াকে বহিষ্কার করার বিষয়ে কূটনৈতিকভাবে চাপ তৈরি করবে।এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘G20-র বিষয় সংক্রান্ত প্রশ্নের উত্তরে শুধু এই কথাটাই বলতে পারি, আমরা মনে করি, বর্তমানে রাশিয়া এই ধরনের একটি প্রতিষ্ঠানে থাকার মতো অবস্থায় রয়েছে। কারণ, এটি একটি আন্তর্জাতিক মঞ্চ। যে মঞ্চকে ব্যবহার করে প্রতিটি দেশ পারস্পরিক বোঝাপড়াকে আরও মজবুত ও সুদৃঢ় করে।

চিনের এই অবস্থানকে জাতীয় এবং আন্তর্জাতিকমহল একেবারে অন্য চোখে দেখছে। প্রথমত রুশ-ইউক্রেন সংঘাত আগামীকাল এক মাস পূর্ণ করতে চলেছে। বেজিং এতোদিন পর্যন্ত এই নিয়ে কোনও বয়ান দেয়নি। আজকে তাদের এই বিবৃতি স্পষ্ট করে দিল তারা রাশিয়ার পক্ষেই।

রুশ-ইউক্রেন সংঘাতের আবহে শুক্রবার ভারতে আসছেন চিনের বিদেশমন্ত্রী। জাতিসঙ্ঘে রুশ-ইউক্রেন ইস্যুতে ভোটাভুটি থেকে বিরত ছিল ভারত। জয়শঙ্করের সঙ্গে বৈঠকে যে রুশ-ইউক্রেন সংঘাত উঠবে, তা ধরে নেওয়া যেতে পারে। তার আগে চিন তাদের অবস্থান আরও স্পষ্ট করে দিল। প্রশ্ন উঠছে, তাহলে কী আমেরিকার সঙ্গে এবার ঠাণ্ডা-লড়াই শুরু হল চিনের? সেটা অবশ্য সময় বলবে।  

আরও পড়ুন রুশ-ইউক্রেন সংঘাতের আবহে ভারত সফরে চিনের বিদেশমন্ত্রী

Humidifier ও Air Purifier-এর মধ্যে কোনটি বেশি প্রয়োজন শীতে, কেনার আগে জানুন

তন্ত্রমন্ত্রের বলি একরত্তি, প্রতিবেশীর ঘর থেকে উদ্ধার তিন বছরের শিশুকন্যার দেহ

‘মমতার সরকার নবদ্বীপে শুধু মদের দোকান করেছিল,’ কটাক্ষ মুখ্যমন্ত্রীর

বাংলার গ্রামে গ্রামে বিদ্যুৎ পৌঁছে দিতে আদানির সঙ্গে চুক্তি শুভেন্দুর সরকারের

ছুটির দিনে ভয়াবহ পথ দুর্ঘটনা, ট্রাকের ধাক্কায় প্রাণ গেল যুবকের

মেলায় চাউমিন খেয়ে অসুস্থ শতাধিক শিশু, চাঞ্চল্য মধ্যপ্রদেশে

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

মুখে দিলেই গলে যাবে, বানিয়ে নিন সুস্বাদু ক্রিমি চিকেন ক্রেপ রোল

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

বৃষ্টি থামতেই শীত নিয়ে সুখবর দিল হাওয়া অফিস, ৪ ডিগ্রি পর্যন্ত নামতে পারে তাপমাত্রা

‘আমাকে উত্যক্ত করলে, পাল্টা জবাব দিতে জানি,’ কনসার্টের মাঝেই ক্ষোভ উগড়ে দিলেন দিলজিৎ

‘একদিন নেটে আমার সঙ্গে খেলো’, রণবীর সিংয়ের প্রশংসায় পঞ্চমুখ শচিন

মহিলার ফোন নিয়ে নগ্ন ছবি পাঠানোর চেষ্টা, আমেরিকায় আটক ভারতীয় বংশোদ্ভূত যুবক