Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

‘অভ্যন্তরীণ বিষয়ে নাক গলাবেন না’, কাশ্মীর প্রসঙ্গে চিনকে কড়া বার্তা ভারতের

Share:

নিজস্ব প্রতিনিধিঃ জম্মু কাশ্মীর নিয়ে চিনের অযথা মাথাব্যাথার এবার কড়া জবাব দিল ভারত। জম্মু-কাশ্মীর প্রসঙ্গে চিনের বিদেশমন্ত্রী ওয়াং ই আই-এর করা মন্তব্যকে কেন্দ্র করে ফের জটিলতার সৃষ্টি হয়েছে ভারত-চিন সম্পর্কে। সম্প্রতি চিনের বিদেশমন্ত্রীকে জম্মু কাশ্মীর প্রসঙ্গে ‘বন্ধু’ পাকিস্তানের হয়ে সাফাই গাইতে দেখা গিয়েছে। এরপরেই চিনকে কড়া বার্তা দিয়েছে ভারতীয় বিদেশমন্ত্রক। চিনের এই মন্তব্য প্রসঙ্গে ভারতের তরফ থেকে বলা হয়েছে, জম্মু-কাশ্মীর ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল। অর্থাৎ এটা ভারতের অভ্যন্তরীণ বিষয়। আর এই অভ্যন্তরীণ বিষয়ে চিনের নাক না গলানোই ভালো। 

জানা যাচ্ছে, সম্প্রতি চিনের বিদেশ মন্ত্রী পাকিস্তান সফরে গিয়েছেন। সেখানেই অর্গানাইজেশন অফ ইসলামিক কোঅপারেশন ইন পাকিস্তানের উদ্বোধনী বক্তৃতায় তাঁকে কাশ্মীর প্রসঙ্গে মুখ খুলতে দেখা গিয়েছে। তিনি বলেন, ‘কাশ্মীরে, আমরা আজ আবার আমাদের অনেক ইসলামিক বন্ধুর ডাক শুনেছি এবং চিনও একই আশা প্রকাশ করে।’ তাঁর এই মন্তব্যকে কেন্দ্র করেই দানা বেঁধেছে বিতর্ক। কাশ্মীর নিয়ে এমন বেফাঁস মন্তব্যকে মোটেই ভালো চোখে দেখেনি ভারতীয় বিদেশমন্ত্রক। আর তাই সঙ্গেই সঙ্গেই কাশ্মীর বিষয়ে অযথা মাথা না ঘামানোর কড়া বার্তা দেওয়া হয়েছে চিনকে।

ভারতীয় বিদেশমন্ত্রীর এহেন বেফাঁস মন্তব্যের তীব্র সমালোচনা করে বুধবার ভারতীয় বিদেশ মন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচী বলেন, ‘জম্মু ও কাশ্মীর ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল। তাই এই অঞ্চল সম্পর্কিত বিষয়গুলি সম্পূর্ণরূপে ভারতের অভ্যন্তরীণ বিষয়। চিনসহ অন্যান্য দেশগুলির এই বিষয়ে মন্তব্য করার কোনও অবস্থান নেই। তাদের মনে রাখা উচিত যে ভারত তাদের অভ্যন্তরীণ বিষয়ে মন্তব্য করা থেকে সবসময় বিরত থাকে।’ 

তবে ভারত এবং ভারতের অভ্যন্তরীণ বিষয়ে নিয়ে চিনের বেফাঁস মন্তব্য এই প্রথম নয়। এর আগেও পাক সফরে গিয়ে চিনের বিদেশমন্ত্রীকে ভারত সম্পর্কে নানা বিতর্কিত মন্তব্য করতে দেখা গিয়েছে। গত বছর অর্থাৎ ২০২১ সালের জুলাই মাসেই চিন জম্মু কাশ্মীর নিয়ে করা পাকিস্তানের পদক্ষেপকে সমর্থন জানিয়েছিল। এর জেরে সেই সময়েও জটিলটা বেড়েছিল ভারত এবং চিনের সম্পর্কের মধ্যে। 

বিজেপির জয়ে ৩২ বছরের প্রতিজ্ঞা পূরণ,ধূপগুড়িতে মাথা ন্যাড়া করলেন খোকন

D০ Or Die ম্যাচে মুম্বইকে বড় রানের টার্গেট দিল লখনউ সুপার জায়ান্টস

জেল খেটে আসা জ্যোতিপ্রিয় মল্লিককে ‘প্রত্যাখ্যান’ হাবড়ার ভোটারদের

বঙ্গে বিজেপি ঝড়, ডুবলেন তৃণমূলের ৫ তারকা প্রার্থী

ফুটল না ‘জোড়া ফুল’, নন্দীগ্রাম থাকল শুভেন্দুরই হাতে

নন্দীগ্রামের পরে ভবানীপুরেও শুভেন্দুর কাছে হারলেন মমতা

অমিত শাহ ছাড়া বিজেপির বঙ্গ জয়ের পাঁচ নেপথ্য সেনাপতিকে চেনেন?

বিজেপির কাছে হার, ফেসবুক থেকে উধাও রাজ চক্রবর্তী

‘পদ্ম ফুটেছে’, বঙ্গ জয়ের জন্য বিজেপি কর্মীদের শুভেচ্ছা মোদির

বাংলায় পদ্ম ঝড়ে শশী-ব্রাত্য সহ অন্তত ২৩ জন মন্ত্রী পিছিয়ে

‘‌মন খারাপের কোনও কারণ নেই, ওয়েট–ওয়াচ অ্যান্ড সি’‌, জরুরি বার্তা মমতার

মহীরূহ পতন, নিজের গড়েই হেরে গেলেন মুখ্যমন্ত্রী স্ট্যালিন

সাখাওয়াত মেমোরিয়ালে মমতা-শুভেন্দু, দু’জনের ফোন নিয়ে নেওয়ার নির্দেশ কমিশনের

রাতের মধ্যেই ধেয়ে আসছে ৬০ কিলোমিটার গতি বেগে কালবৈশাখী, একাধিক জেলায় কমলা সতর্কতা জারি