ইস্তফা দিচ্ছি না, বিরোধীদের চমকে দেব: ইমরান

ইমরানের মন্তব্যে কেন্দ্র করে শুরু জোর চর্চা

Share:

আন্তর্জাতিক ডেস্ক: হাতে আর মাত্র কয়েক ঘণ্টা। রাত শেষ হলেই প্রধানমন্ত্রী ইমরানখানকে পাক পার্লামেন্টে অনাস্থা প্রস্তাবের মুখোমুখি হতে হবে। তবে তার আগেই হয়তো পাকিস্তানের সাধারণ নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হতে পারে। প্রধানমন্ত্রী ইমরান জানিয়েছেন, তিনি কোনও অবস্থাতেই ইস্তফা দেবেন না। উল্টে বিরোধীদের চমক দেখাবেন। কী সেই চমক, তা দেখার অপেক্ষায় দেশবাসী। 

অন্যদিকে, পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী শেখ রশিদ দ্য ডন পত্রিকাকে বলেছেন, ‘দেশবাসী খুব তাড়াতাড়ি ভালো সংবাদ শুনতে পাবেন।’ স্বাভাবিকভাবেই তাঁর এই মন্তব্যে নিয়ে শুরু হয়েছে জল্পনা। রাজনৈতিকমহলের একাংশ মনে করছেন, ভালো সংবাদ বলতে নির্বাচনের দিন তারিখ ঘোষণার ইঙ্গিত দিয়ে রাখলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে জানতে চাওয়া হয়, প্রধানমন্ত্রী ইমরান কি অনাস্থা প্রস্তাবের মুখোমুখি ভয় পাচ্ছেন? জবাবে শেখ রশিদ জানিয়েছেন, ‘ভয় পাওয়ার প্রশ্ন ওঠে না। কারণ, দেশবাসী তাঁর পাশে রয়েছে। পাশে রয়েছে সংখ্যাগরিষ্ঠ সাংসদ। সুতরাং, পার্লামেন্টকে এড়িয়ে যাওয়ার প্রশ্ন ওঠে না। আর প্রধানমন্ত্রীও দেশ ছেড়ে পালিয়ে যাচ্ছেন না।’

দলীয় সূত্রে পাওয়া খবর উদ্ধৃত করে পাকিস্তানের একটি বহুল প্রচারিত পত্রিকা জানিয়েছে, শরিক দল এমকিউএম-পি যাতে বিরোধীদের সঙ্গে হাত না মেলায়, সে ব্যাপারে পাকিস্তান-তেহরিক-ইনসাফের শীর্ষনেতারা তাদের সঙ্গে আলাপ-আলোচনা চালিয়ে যাচ্ছেন।

এখন যে দুটি প্রশ্ন দেশবাসীকে ভাবিয়ে তুলছে তার মধ্যে একটি অর্থাৎ ভালো সংবাদ। দ্বিতীয়টি হল ভোটের দিন-তারিখ কবে ঘোষণা করবে পাকিস্তানের নির্বাচন কমিশন? রাত পোহালেই আস্থাভোটের মুখোমুখি হতে হবে পাক প্রধানমন্ত্রীকে। তবে কি আজ রাতে অথবা কাল সকাল হলেই সাধারণ নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশ করবে কমিশন।

আরও পড়ুন জম্মুতে ড্রোন থেকে অস্ত্র বর্ষণ পাকিস্তানের

Humidifier ও Air Purifier-এর মধ্যে কোনটি বেশি প্রয়োজন শীতে, কেনার আগে জানুন

তন্ত্রমন্ত্রের বলি একরত্তি, প্রতিবেশীর ঘর থেকে উদ্ধার তিন বছরের শিশুকন্যার দেহ

‘মমতার সরকার নবদ্বীপে শুধু মদের দোকান করেছিল,’ কটাক্ষ মুখ্যমন্ত্রীর

বাংলার গ্রামে গ্রামে বিদ্যুৎ পৌঁছে দিতে আদানির সঙ্গে চুক্তি শুভেন্দুর সরকারের

ছুটির দিনে ভয়াবহ পথ দুর্ঘটনা, ট্রাকের ধাক্কায় প্রাণ গেল যুবকের

মেলায় চাউমিন খেয়ে অসুস্থ শতাধিক শিশু, চাঞ্চল্য মধ্যপ্রদেশে

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

মুখে দিলেই গলে যাবে, বানিয়ে নিন সুস্বাদু ক্রিমি চিকেন ক্রেপ রোল

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

বৃষ্টি থামতেই শীত নিয়ে সুখবর দিল হাওয়া অফিস, ৪ ডিগ্রি পর্যন্ত নামতে পারে তাপমাত্রা

‘আমাকে উত্যক্ত করলে, পাল্টা জবাব দিতে জানি,’ কনসার্টের মাঝেই ক্ষোভ উগড়ে দিলেন দিলজিৎ

‘একদিন নেটে আমার সঙ্গে খেলো’, রণবীর সিংয়ের প্রশংসায় পঞ্চমুখ শচিন

মহিলার ফোন নিয়ে নগ্ন ছবি পাঠানোর চেষ্টা, আমেরিকায় আটক ভারতীয় বংশোদ্ভূত যুবক