ইউক্রেন সীমান্তে সারপ্রাইজ ভিজিট প্রেসিডেন্ট বাইডেনের

ব্রাসেলস থেকে পৌঁছন

Share:

আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেন সীমান্ত থেকে মাত্র ৮০ কিলোমিটার দূরে জেসজৌতে পা রাখলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। মস্কো-কিয়েভ সংঘর্ষের আবহে এই প্রথম তিনি জেসজৌ সফরে গেলেন। ইউক্রেন থেকে বহু নাগরিক সেখানে আশ্রয় নিয়েছেন। একটি আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে, সেখানে রয়েছেন প্রায় আড়াই কোটির বেশ মানুষ। ইতোমধ্যে আমেরিকা যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনবাসীর জন্য ১০০ কোটি মার্কিন ডলার আর্থিক সাহায্যের কথা ঘোষণা।

ইউরোপীয় ইউনিয়নের শীর্ষ নেতাদের সম্মেলনে যোগ দিতে ব্রাসেলস গিয়েছিলেন প্রেসিডেন্ট বাইডেন। সম্মেলনে রুশ আগ্রাসন নিয়ে শীর্ষনেতারা মত বিনিময় করেন। বাইডেন প্রশাসন সূত্রে পাওয়া খবর উদ্ধৃত করে একটি আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানিয়েছে, মস্কোর বিরুদ্ধে আরও কড়া পদক্ষেপ করতে চলেছে ওয়াশিংটন। যদিও কী সেই পদক্ষেপ, সে ব্যাপারে হোয়াইট হাউজের তরফ থেকে কোনও ইঙ্গিত দেওয়া হয়নি। বাইডেন জেজশো থেকে ওয়ারশ্য যাবেন। পোল্যান্ডের প্রেসিডেন্ট অ্যান্ড্রেজ ডুডার সঙ্গে তাঁর বৈঠকের কর্মসূচি রয়েছে। দেখা করবেন সে দেশে নিযুক্ত মার্কিন সেনাদের সঙ্গেও। সেখান থেকে ওয়াশিটংন ফিরে যাবেন।

মার্কিন প্রেসিডেন্টের এই সফর সম্পূর্ণ গোপন রাখা হয়েছিল। ব্রাসেলস রওনা হওয়ার আগে গুঞ্জন তৈরি হয়, প্রেসিডেন্ট ইউক্রেন যেতে পারেন। হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারিকে এই বিষয়ে প্রশ্ন করা হলে, তিনি বিষয়টি এড়িয়ে যান।প্রেসিডেন্ট জানিয়েছেন, তাঁর দেশ এক লক্ষ ইউক্রেনবাসীকে আশ্রয় দেবে। বহু ইউক্রেনবাসী আত্মীয়স্বজন বর্তমানে আমেরিকায় বসবাস করছে।

এদিকে, রাশিয়াকে রুখতে আমেরিকার কাছে প্রতিদিন পাঁচশো জ্যাভেলিন চাইল ইউক্রেন।

আরও পড়ুন দরকারে পরমাণু হামলা, জানিয়ে দিল রাশিয়া

Humidifier ও Air Purifier-এর মধ্যে কোনটি বেশি প্রয়োজন শীতে, কেনার আগে জানুন

তন্ত্রমন্ত্রের বলি একরত্তি, প্রতিবেশীর ঘর থেকে উদ্ধার তিন বছরের শিশুকন্যার দেহ

‘মমতার সরকার নবদ্বীপে শুধু মদের দোকান করেছিল,’ কটাক্ষ মুখ্যমন্ত্রীর

বাংলার গ্রামে গ্রামে বিদ্যুৎ পৌঁছে দিতে আদানির সঙ্গে চুক্তি শুভেন্দুর সরকারের

ছুটির দিনে ভয়াবহ পথ দুর্ঘটনা, ট্রাকের ধাক্কায় প্রাণ গেল যুবকের

মেলায় চাউমিন খেয়ে অসুস্থ শতাধিক শিশু, চাঞ্চল্য মধ্যপ্রদেশে

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

মুখে দিলেই গলে যাবে, বানিয়ে নিন সুস্বাদু ক্রিমি চিকেন ক্রেপ রোল

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

বৃষ্টি থামতেই শীত নিয়ে সুখবর দিল হাওয়া অফিস, ৪ ডিগ্রি পর্যন্ত নামতে পারে তাপমাত্রা

‘আমাকে উত্যক্ত করলে, পাল্টা জবাব দিতে জানি,’ কনসার্টের মাঝেই ক্ষোভ উগড়ে দিলেন দিলজিৎ

‘একদিন নেটে আমার সঙ্গে খেলো’, রণবীর সিংয়ের প্রশংসায় পঞ্চমুখ শচিন

মহিলার ফোন নিয়ে নগ্ন ছবি পাঠানোর চেষ্টা, আমেরিকায় আটক ভারতীয় বংশোদ্ভূত যুবক