আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

প্রধানমন্ত্রীর নিরাপত্তা সুনিশ্চিত করায় ১৪ পুলিশ আধিকারিককে বিশেষ সম্মান পঞ্জাব সরকারের

নিজস্ব প্রতিনিধিঃ হতে পারে তিনি ভিন্ন দলের নেতা, ভিন মতাদর্শে বিশ্বাসী। কিন্তু তিনি দেশের প্রধানমন্ত্রী, দেশের সর্বোচ্চ শাসক। আর সেই প্রধানমন্ত্রীর নিরাপত্তা প্রতিকূল পরিস্থিতিতেও যেনতেন প্রকারেণ সুনিশ্চিত করার জন্য এবার পঞ্জাবের ১৪ জন পুলিশ আধিকারিককে বিশেষ সম্মানে সম্মানিত করল পঞ্জাবের নবগঠিত আপ সরকার। পঞ্জাব পুলিশের ওই ১৪ জন আধিকারিককে পুলিশ পদক দিয়ে পুরস্কৃত করা হবে, সম্প্রতি এমনটাই ঘোষণা করেছেন পুলিশের ডিজি ভিকে ভাওরা। ইতিমধ্যেই পঞ্জাব পুলিশের তরফ থেকে এই মর্মে একটি নির্দেশিকাও জারি করা হয়েছে।

উল্লেখ্য, মাসখানেক আগে পঞ্জাবের জলন্ধরে বিধানসভা নির্বাচনের ঠিক আগে আগেই ভোটের প্রচারে যান দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেই সময়ে তাঁর নিরাপত্তার দায়িত্বে ছিলেন যে এসপি পদাধিকারী পুলিশ আধিকারিকরা তাঁদেরই পুরস্কৃত করার সিদ্ধান্ত নিয়েছে পঞ্জাবের নবগঠিত সরকার। কারণ ঠিক তার কয়েকদিন আগেই পঞ্জাবের ফিরোজপুরে কৃষক আন্দোলনের জন্য ব্যাহত হয় প্রধানমন্ত্রীর পঞ্জাব সফর। সেই সময়ে বেশ কিছুক্ষণ আটকে থাকে প্রধানমন্ত্রীর কনভয়। কারণ অদুরেই রাস্তা বন্ধ করে কৃষি আইনের বিরোধিতা করে বিক্ষোভ দেখাতে শুরু করেন আন্দোলনরত কৃষকরা। এর জেরে দেশজুড়ে শুরু হয় ব্যাপক বিতর্ক। প্রধানমন্ত্রী নিজেও প্রাণ হাতে করে ওই জায়গা থেকে ফিরে এসেছেন বলে জানান। এরপরেই জলন্ধর সফরে প্রধানমন্ত্রীর নিরাপত্তা আরও আঁটোসাঁটো করা হয়। সেই কাজের দায়িত্ব ছিল যাদের ওপর তাঁদেরকেই এবার পুরস্কৃত করার সিদ্ধান্ত নিয়েছে আপ সরকার।

কিন্তু এখন প্রশ্ন হল পুলিশ আধিকারিকদের কাজই হল দেশের সাধারণ মানুষ থেকে প্রধানমন্ত্রী সকলেরই নিরাপত্তা সুনিশ্চিত করা। তাহলে তাঁদের আলাদা করে পুরষ্কার কেন? রাজনীতিবিদরা এর মধ্যেও পাচ্ছেন রাজনীতির গন্ধ। আসলে পঞ্জাবের ফিরোজপুরে যখন প্রধানমন্ত্রীর নিরাপত্তা বিঘ্নিত হয়েছিল সেই সময়ে পঞ্জাবে ছিল কংগ্রেসের শাসন। পঞ্জাবের মুখ্যমন্ত্রী ছিলেন চরণজিৎ সিং চন্নি। এই ঘটনাকে কেন্দ্র করে দেশজুড়ে যে বিতর্কের ঝড় উঠেছিল তাতে কংগ্রেস সরকারের গাফিলতির প্রশ্নও ওঠে। যদিও সেই দাবি মানেনি তৎকালীন কংগ্রেস সরকার। কিন্তু সুপ্রিমকোর্টেও ফিরোজপুরের ঘটনার জন্য পঞ্জাবের কংগ্রেস সরকারকে ভৎসনা করা হয়। সেই বিতর্ক উস্কে দিতেই যেন জলন্ধরে নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ আধিকারিকদের পুরস্কৃত করছে আপ সরকার। যে পরোক্ষভাবে দেখিয়ে দেওয়া যে ফিরোজপুরের ঘটনার জন্য আসল দায়ী কারা।  

Published by:

Share Link:

More Releted News:

লক্ষ ফলোয়ার্স থাকা ইনফ্লুয়েন্সার স্ত্রীকে খুন করে আত্মঘাতী স্বামী, হাড়হিম ঘটনা

তামিলনাডুতে ফের বাজিমাত স্ট্যালিনের, দাগ কেটেছেন বিজয়-ও, বলছে বুথফেরত সমীক্ষা

ঈশ্বরের আপন দেশে পালাবদল, সিপিএমকে হটিয়ে ক্ষমতায় ফিরছে কংগ্রেস

অসমে ৮৮-১০০ আসনে জিতে ফের ফিরছে বিজেপি সরকার, আভাস বুথফেরত সমীক্ষায়

দিল্লি পুরসভার মেয়র পদ দখল বিজেপির, ভোটে গরহাজির আপ কাউন্সিলররা

‘প্রকৃতি ও আদিবাসীদের বিরুদ্ধে অপরাধ’, কেন্দ্রের গ্রেট নিকোবর প্রকল্প নিয়ে সরব রাহুল গান্ধি

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ