পাক সংসদে পেশ ইমরানের বিরুদ্ধে অনাস্থা

ভোটাভুটি  ৪ এপ্রিল।

Share:

আন্তর্জাতিক ডেস্ক: পাক সংসদে আজ পেশ হতে চলেছে প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে অনাস্থা। ভোটাভুটি  ৪ এপ্রিল। দ্য ডন পত্রিকার প্রতিবেদন অনুসারে, সংখ্যার নিরিখে বিরোধিরা এগিয়ে রয়েছে। স্বাভাবিকভাবেই ইমরানের পতন অনিবার্য। রবিবার পাক প্রধানমন্ত্রী ইমরান খান ইসলামাবাদে একটি জনসভা করেন। জনসভায় পাক প্রধানমন্ত্রী তাঁর সরকারের সাফল্যে খতিয়ান তুলে ধরেন। সেই সঙ্গে বিরোধীদের তুলোধনা করেন। আগামীদিনে তাঁর সরকারের কাজ কী হবে, তারও একটি রূপরেখা পেশ করেন। যদিও সংখ্যাগরিষ্ঠ পাক নাগরিকর মতে, ইমরান খান এর আগেও এই ধরনের প্রতিশ্রুতি দিয়েছিলেন। একটিও তিনি পালন করেননি। সুতরাং, মুখের কথা আর বিশ্বাস করা যায় না।

বিরোধী শিবির সূত্রে পাওয়া খবর উদ্ধৃত করে ডন পত্রিকা জানিয়েছে, স্পিকার আস্থাভোটের দিন পিছিয়ে দিলে তারা প্রতিবাদের রাস্তায় হাঁটবে। পাক সংবিধান অনুসারে, অনাস্থা প্রস্তাব পেশ হওয়ার তিনদিন বাদে এবং সাত দিনের মধ্যে ভোটাভুটি করতে হবে। অভ্যন্তরীণ মন্ত্রী শাহ কুরেশি ইঙ্গিত দিয়েছেন ভোটাভুটি হবে। তবে সেটা সাতদিনের মধ্যে। অর্থাৎ, বৃহস্পতিবার অনাস্থা প্রস্তাবের ওপর ভোটাভুটির কোনও সম্ভাবনা নেই বলেই তাঁর ইঙ্গিত।

অনাস্থা প্রস্তাব পেশ হতেই বিরোধী শিবির ঘুঁটি সাজাতে শুরু করেছে।ইতোমধ্যে পাক মন্ত্রীসভা থেকে ইস্তফা দিয়েছেন। অন্যদিকে, পিএমএল-কিউ, বালুচিস্তান আওয়ামি পার্টি এবং মুত্তাহিদা কোয়ামি মুভমেন্ট-পাকিস্তান সিদ্ধান্ত নিতে পারেনি তারা সরকারের পক্ষে না বিপক্ষে। তবে এই তিন দল ভোটদানে বিরত থাকলে ইমরানের পতন আরও নিশ্চিত হয়ে যাবে।

আরও পড়ুন জীবন বা গদির মায়া নেই, তবে লুঠেরাদের কোনওদিন ক্ষমা করব না : ইমরান

Humidifier ও Air Purifier-এর মধ্যে কোনটি বেশি প্রয়োজন শীতে, কেনার আগে জানুন

তন্ত্রমন্ত্রের বলি একরত্তি, প্রতিবেশীর ঘর থেকে উদ্ধার তিন বছরের শিশুকন্যার দেহ

‘মমতার সরকার নবদ্বীপে শুধু মদের দোকান করেছিল,’ কটাক্ষ মুখ্যমন্ত্রীর

বাংলার গ্রামে গ্রামে বিদ্যুৎ পৌঁছে দিতে আদানির সঙ্গে চুক্তি শুভেন্দুর সরকারের

ছুটির দিনে ভয়াবহ পথ দুর্ঘটনা, ট্রাকের ধাক্কায় প্রাণ গেল যুবকের

মেলায় চাউমিন খেয়ে অসুস্থ শতাধিক শিশু, চাঞ্চল্য মধ্যপ্রদেশে

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

মুখে দিলেই গলে যাবে, বানিয়ে নিন সুস্বাদু ক্রিমি চিকেন ক্রেপ রোল

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

বৃষ্টি থামতেই শীত নিয়ে সুখবর দিল হাওয়া অফিস, ৪ ডিগ্রি পর্যন্ত নামতে পারে তাপমাত্রা

‘আমাকে উত্যক্ত করলে, পাল্টা জবাব দিতে জানি,’ কনসার্টের মাঝেই ক্ষোভ উগড়ে দিলেন দিলজিৎ

‘একদিন নেটে আমার সঙ্গে খেলো’, রণবীর সিংয়ের প্রশংসায় পঞ্চমুখ শচিন

মহিলার ফোন নিয়ে নগ্ন ছবি পাঠানোর চেষ্টা, আমেরিকায় আটক ভারতীয় বংশোদ্ভূত যুবক