করোনা পজিটিভ ইজরায়েলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেট, অনিশ্চিত ভারত সফর

রয়েছেন হোম আইসোলেশনে

Share:

আন্তর্জাতিক ডেস্ক: করোনায় আক্রান্ত ইজরায়েলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেট। তাঁর করোনায় আক্রান্ত হওয়ার খবর দিয়েছেন তাঁর মিডিয়া অ্যাডভাইজার। বর্তমানে তিনি হোম আইসোলেশনে রয়েছেন। ইজরায়েলের প্রধানমন্ত্রী ভারতে আসার কথা ছিল ৩ এপ্রিল। করোনায় আক্রান্ত হওয়ায় তাঁর সফর একপ্রকার অনিশ্চিত হয়ে পড়ল।

প্রধামন্ত্রীর করোনায় আক্রান্ত হওয়ার খবর দিতে গিয়ে তাঁর দফতর থেকে বলা হয়েছে,’সন্ত্রাসী হামলা নিয়ে প্রতিরক্ষামন্ত্রী বেন্নি গ্যাঞ্জ, অভ্যন্তরীণ নিরাপত্তামন্ত্রী ওমের বারলেভ ইজরায়েল ডিফেন্স চিফ অব স্টাফ আভিভ কোহাভি এবং পুলিশ প্রধান কোবি শাবতাইয়ের সঙ্গে বৈঠক করবেন।’ তবে প্রধানমন্ত্রী ভারত সফর বাতিল করা হয়েছে কি না, সে ব্যাপারে সরকারিভাবে তাঁর দফতর থেকে কিছু বলা হয়নি। প্রধানমন্ত্রীর দফতর থেকে বিবৃতি জারি করে বলা হয়েছে, ‘প্রধানমন্ত্রীর শারীরিক অবস্থা তেমন উদ্বেগজনক নয়। সুস্থ না হওয়া পর্যন্ত তিনি বাড়ি থেকেই গুরুত্বপূর্ণ কাজ করবেন।’

ইতোমধ্যে ইজরায়েলে একটি সন্ত্রাসী হামলা হয়েছে। হামলায় দুজন প্রাণ হারিয়েছেন।আহত হয়েছেন কয়েকজন। তাদের মধ্যে দুজনের আঘাত গুরুতর। হামলার সঙ্গে কারা যুক্ত সে ব্যাপারে এখনও কিছু জানা যায়নি। ঘটনাস্থলের নজরক্যামেরার ফুটেজ দেখে হামলাকারীদের চিহ্নিত করার চেষ্টা চলছে। ঘটনাস্থল ঘিরে রেখেছে সেনাবাহিনী। ঘটনায় রীতিমতো আতঙ্ক তৈরি হয়েছে। অনেকেই বলছেন, সাম্প্রতিক অতীতে এই ধরনের নৃশংস হামলার সাক্ষী থাকেনি ইজরায়েল।

Humidifier ও Air Purifier-এর মধ্যে কোনটি বেশি প্রয়োজন শীতে, কেনার আগে জানুন

তন্ত্রমন্ত্রের বলি একরত্তি, প্রতিবেশীর ঘর থেকে উদ্ধার তিন বছরের শিশুকন্যার দেহ

‘মমতার সরকার নবদ্বীপে শুধু মদের দোকান করেছিল,’ কটাক্ষ মুখ্যমন্ত্রীর

বাংলার গ্রামে গ্রামে বিদ্যুৎ পৌঁছে দিতে আদানির সঙ্গে চুক্তি শুভেন্দুর সরকারের

ছুটির দিনে ভয়াবহ পথ দুর্ঘটনা, ট্রাকের ধাক্কায় প্রাণ গেল যুবকের

মেলায় চাউমিন খেয়ে অসুস্থ শতাধিক শিশু, চাঞ্চল্য মধ্যপ্রদেশে

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

মুখে দিলেই গলে যাবে, বানিয়ে নিন সুস্বাদু ক্রিমি চিকেন ক্রেপ রোল

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

বৃষ্টি থামতেই শীত নিয়ে সুখবর দিল হাওয়া অফিস, ৪ ডিগ্রি পর্যন্ত নামতে পারে তাপমাত্রা

‘আমাকে উত্যক্ত করলে, পাল্টা জবাব দিতে জানি,’ কনসার্টের মাঝেই ক্ষোভ উগড়ে দিলেন দিলজিৎ

‘একদিন নেটে আমার সঙ্গে খেলো’, রণবীর সিংয়ের প্রশংসায় পঞ্চমুখ শচিন

মহিলার ফোন নিয়ে নগ্ন ছবি পাঠানোর চেষ্টা, আমেরিকায় আটক ভারতীয় বংশোদ্ভূত যুবক