মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে বিধানসভায় পেশ অনাস্থা প্রস্তাব

ভোটাভুটির দিকে তাকিয়ে সব পক্ষ

Share:

আন্তর্জাতিক ডেস্ক: প্রধানমন্ত্রীর ইমরানের পর এবার পাক-পঞ্জাব প্রদেশের মুখ্যমন্ত্রী উসমান বুজদারের বিরুদ্ধে পেশ হল অনাস্থা প্রস্তাব। বিরোধীদলের আনা প্রস্তাবে বলা হয়েছে,‘বুজদার সংবিধান বহির্ভূত কাজ করেছেন। পাক-পঞ্জাব প্রদেশের বাসিন্দাদের প্রত্যাশা পূরণে তিনি ব্যর্থ। ক্ষমতায় আসীন হওয়া আগে তিনি যে সব প্রতিশ্রুতি দিয়েছিলেন, সেই সব প্রতিশ্রুতি তিনি পালন করতে পারেননি। ক্ষমতা থেকে অনেক আগেই তাঁর সরে যাওয়া উচিত ছিল। স্বেচ্ছায় পদত্যাগ না করায় তার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনা হয়েছে।’

অনাস্থা প্রস্তাব যৌথভাবে এনেছে পাকিস্তান মুসলিম লিগ(নওয়াজ) এবং পাকিস্তান পিপলস পার্টি। প্রস্তাবে বলা হয়েছে, ‘১ কোটি ১০ লক্ষ মানুষের প্রত্যাশা পূরণে পুরোপুরি ব্যর্থ বুজদার সরকার। গত তিন বছর ধরে মুখ্যমন্ত্রী একের পর এক সংবিধান বিরোধী কাজ করে গিয়েছেন।এমন কিছু সিদ্ধান্ত নিয়েছেন, যা গণতন্ত্রের পরিপন্থী। সে কারণে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনা হয়েছে।‘  

আস্থাভোটে জয় পাওয়ার ব্যাপারে নিশ্চিত বিরোধী শিবির। পাকিস্তান মুসলিম লিগ(নওয়াজ)-য়ের প্রবীণ সদস্য রানা মাসুদ জানিয়েছেন, ’দেওয়ার লিখন স্পষ্ট। না ক্ষমতায় থাকতে পারবেন ইমরান খান, না উসমান বুজদার। আমরা চেয়েছিলাম উনি স্বেচ্ছায় মুখ্যমন্ত্রী পদে ইস্তফা দিক। স্বেচ্ছায় পদত্যাগ না করায় মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনতে হল।’

মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে বিরোধীরা যে একজোট হচ্ছে সেটা আন্দাজ করতে পেরে শাসকদল এদিন জরুরি বৈঠকে বসে। এমনকী শরিক দল পিএমএল (কিউ) ইঙ্গিত দিয়েছে বিরোধীদের সঙ্গে হাত মেলানোর। ফলে, পতন কার্যত নিশ্চিত হয়ে গিয়েছে। দেখার দরকার মুখ্যমন্ত্রী আস্থাভোটের সম্মুখীন হবেন না তার আগেই ইস্তফা দেবেন।

আরও পডুন জীবন বা গদির মায়া নেই, তবে লুঠেরাদের কোনওদিন ক্ষমা করব না : ইমরান

Humidifier ও Air Purifier-এর মধ্যে কোনটি বেশি প্রয়োজন শীতে, কেনার আগে জানুন

তন্ত্রমন্ত্রের বলি একরত্তি, প্রতিবেশীর ঘর থেকে উদ্ধার তিন বছরের শিশুকন্যার দেহ

‘মমতার সরকার নবদ্বীপে শুধু মদের দোকান করেছিল,’ কটাক্ষ মুখ্যমন্ত্রীর

বাংলার গ্রামে গ্রামে বিদ্যুৎ পৌঁছে দিতে আদানির সঙ্গে চুক্তি শুভেন্দুর সরকারের

ছুটির দিনে ভয়াবহ পথ দুর্ঘটনা, ট্রাকের ধাক্কায় প্রাণ গেল যুবকের

মেলায় চাউমিন খেয়ে অসুস্থ শতাধিক শিশু, চাঞ্চল্য মধ্যপ্রদেশে

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

মুখে দিলেই গলে যাবে, বানিয়ে নিন সুস্বাদু ক্রিমি চিকেন ক্রেপ রোল

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

বৃষ্টি থামতেই শীত নিয়ে সুখবর দিল হাওয়া অফিস, ৪ ডিগ্রি পর্যন্ত নামতে পারে তাপমাত্রা

‘আমাকে উত্যক্ত করলে, পাল্টা জবাব দিতে জানি,’ কনসার্টের মাঝেই ক্ষোভ উগড়ে দিলেন দিলজিৎ

‘একদিন নেটে আমার সঙ্গে খেলো’, রণবীর সিংয়ের প্রশংসায় পঞ্চমুখ শচিন

মহিলার ফোন নিয়ে নগ্ন ছবি পাঠানোর চেষ্টা, আমেরিকায় আটক ভারতীয় বংশোদ্ভূত যুবক