Pakistan Crisis: ইমরান খানকে ইস্তফার নির্দেশ সেনাপ্রধানের

সূত্রের খবর, অবিলম্বে প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেওয়ার অনুরোধ জানাতেই ইমরানের বাসভবনে গিয়েছেন দুই শীর্ষ সেনা আধিকারিক।

Share:

নিজস্ব প্রতিনিধি, ইসলামাবাদ: সময় যত গড়াচ্ছে ততই প্রধানমন্ত্রীর কুর্সি থেকে ইমরান খানের পদত্যাগের সম্ভাবনা জোরালো হয়ে উঠছে। একের পর এক জোটসঙ্গী বিরোধী শিবিরের সঙ্গে হাত মিলিয়েছে। এবার চাপ বাড়ানোর কাজে নেমে পড়ল পাক সেনাবাহিনীও। বুধবার বিকালেই প্রধানমন্ত্রীর বাসভবনে পৌঁছেছেন সেনাপ্রধান কামার জাভেদ বাজওয়া। তাঁর সঙ্গে রয়েছেন পাক গুপ্তচর সংস্থা আইএসআইয়ের প্রধান নাদিম আঞ্জুম। সূত্রের খবর, অবিলম্বে প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেওয়ার অনুরোধ জানিয়েছেন  দুই শীর্ষ সেনা আধিকারিক। আজ রাত সাড়ে সাতটা থেকে আটটার মধ্যে জাতির উদ্দেশে ভাষণ দেওয়ার সময়ে ইমরান খান প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা করতে পারেন বলে জল্পনা শুরু হয়েছে।

অন্যদিকে, প্রধানমন্ত্রীর পদ থেকে ইমরান খানের পদত্যাগ চেয়ে চাপ বাড়িয়েই চলেছে বিরোধীরা। এদিন বিকেলে এক সাংবাদিক সম্মেলনে পাকিস্তান মুসলিম লিগ (নওয়াজ) নেতা শাহবাজ শরিফ বলেন, ‘অনাস্থা প্রস্তাব নিয়ে ভোটাভুটি হলে লজ্জাজনক হারের স্বাদ পেতে হবে ইমরান খানকে। তাই অনুরোধ জানাচ্ছি, সম্মানের সঙ্গে ইস্তফা দিয়ে সরে যান। যতই চেষ্টা চালান না কেন, বিরোধীদের ঐক্য ভাঙতে পারবেন না। বিরোধীরা যথেষ্টই ঐক্যবদ্ধ রয়েছে।’

যদিও অনাস্থা প্রস্তাবের আগে ইমরান খান পদত্যাগ করবেন না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী শেখ রশিদ। সাংবাদিকদের তিনি বলেন, ‘এদিন মন্ত্রিসভার বৈঠকে প্রত্যেক সদস্যই প্রধানমন্ত্রীর প্রতি আস্থা দেখিয়েছেন। শেষ বল পর্যন্ত আমরা লড়ে যাব। প্রধানমন্ত্রী কিছুতেই ইস্তফা দেবেন না।’ সরকারকে উ‍ৎখাত করার জন্য বিদেশি কোনও শক্তি কলকাঠি নাড়ছে কিনা, জানতে চাওয়া হলে শেখ রশিদ বলেন, ‘ইমরান খান প্রধানমন্ত্রী হওয়ার পরে দুর্নীতির বিরুদ্ধে যে লড়াই শুরু করেছেন, তাতে অনেকেই চরম সমস্যায় পড়েছেন। তাই সেই স্বার্থান্বেষী চক্র সরকারকে সরাতে উঠেপড়ে লেগেছে।’

Humidifier ও Air Purifier-এর মধ্যে কোনটি বেশি প্রয়োজন শীতে, কেনার আগে জানুন

তন্ত্রমন্ত্রের বলি একরত্তি, প্রতিবেশীর ঘর থেকে উদ্ধার তিন বছরের শিশুকন্যার দেহ

‘মমতার সরকার নবদ্বীপে শুধু মদের দোকান করেছিল,’ কটাক্ষ মুখ্যমন্ত্রীর

বাংলার গ্রামে গ্রামে বিদ্যুৎ পৌঁছে দিতে আদানির সঙ্গে চুক্তি শুভেন্দুর সরকারের

ছুটির দিনে ভয়াবহ পথ দুর্ঘটনা, ট্রাকের ধাক্কায় প্রাণ গেল যুবকের

মেলায় চাউমিন খেয়ে অসুস্থ শতাধিক শিশু, চাঞ্চল্য মধ্যপ্রদেশে

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

মুখে দিলেই গলে যাবে, বানিয়ে নিন সুস্বাদু ক্রিমি চিকেন ক্রেপ রোল

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

বৃষ্টি থামতেই শীত নিয়ে সুখবর দিল হাওয়া অফিস, ৪ ডিগ্রি পর্যন্ত নামতে পারে তাপমাত্রা

‘আমাকে উত্যক্ত করলে, পাল্টা জবাব দিতে জানি,’ কনসার্টের মাঝেই ক্ষোভ উগড়ে দিলেন দিলজিৎ

‘একদিন নেটে আমার সঙ্গে খেলো’, রণবীর সিংয়ের প্রশংসায় পঞ্চমুখ শচিন

মহিলার ফোন নিয়ে নগ্ন ছবি পাঠানোর চেষ্টা, আমেরিকায় আটক ভারতীয় বংশোদ্ভূত যুবক