আজ অনাস্থা প্রস্তাবের মুখোমুখি ইমরান

দলের বেশ কয়েকজন ‘বেয়াদপ’ বিধায়ক হোটেলে বন্দি

Share:

আন্তর্জাতিক ডেস্ক: রবিবার আস্থাভোটের মুখে পাক প্রধানমন্ত্রী ইমরান খান। ইনিংস হারবেন না বেনিফিট অব ডাউটে বেরিয়ে যাবেন, তা নিয়ে রাজনৈতিক মহলে জোর জল্পনা শুরু হয়েছে। আস্থা ভোটের আগে পাক কাপ্তান নিজের টুইটার হ্যান্ডেলে আবেগঘন একটি টুইট করেন, যেখানে তিনি লেখেন, তিনি সত্য এবং জাতীয়তাবাদের পক্ষে। রবিবার সংবাদমাধ্যমের নজর যে পাকিস্তানের দিকে থাকবে, সে বিষয়ে নিশ্চিত রাজনৈতিকমহল।

দলীয় সমর্থকদের উদ্দেশ্যে বার্তাও দিয়েছেন ইমরান। সে বার্তাও আবেগঘন। জানিয়েছেন, ‘সরকার ফেলতে বিদেশি শক্তি উঠে-পড়ে লেগেছে। আপনারা দেশজুড়ে প্রতিবাদ বিক্ষোভ দেখান। দরকার একটি স্বাধীন পাকিস্তান গঠনের।‘

পাকিস্তানের তথ্যমন্ত্রী ফাওয়াদ হুসেন জানিয়েছেন, প্রধানমন্ত্রী গতকাল এক নৈশভোজের আয়োজন করেন। সেখানে হাজির ছিল দলের ১৪০জন সাংসদ। দ্য ডন পত্রিকার খবর অনুসারে, দলের বেশ কয়েকজন ‘বেয়াদপ’ বিধায়ককে সিন্ধু প্রদেশের একটি অতিথিশালা এবং ম্যারিয়ট হোটেলে আটকে রাখা হয়েছে। আস্থাভোটের সম্মুখীন হওয়ার আগে দেশবাসীকেও বার্তা দিয়েছেন ইমরান খান। বলেছেন, চিন্তা না করতে। আস্থাভোটে তাঁর জয় নিশ্চিত।

অসমর্থিত সূত্রে পাওয়া খবর উদ্ধৃত করে জিও নিউজ জানিয়েছে, দলীয় সমর্থকদের বলা হয়েছে, পাক-পার্লামেন্টের সামনে বিক্ষোভ দেখাতে। যদিও সে দেশের সর্বোচ্চ আদালত হাই সিকিউরিটি জোনে বিক্ষোভ বা প্রতিবাদ মিছিলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। এদিকে, পাক কাপ্তানের সঙ্গে সেনাপ্রধানের মধ্যে তৈরি হয়েছে দূরত্ব। কার্যত দুজনের মুখ দেখাদেখি বন্ধ। এখন একটাই প্রশ্ন ঘোরাঘুরি করছে. গদি বাঁচবে কি ইমরানের?

আরও পডুন ‘দেশকে বাঁচাতে পথে নামুন’, তরুণ-যুবদের কাছে কাতর আর্জি ইমরানের

Humidifier ও Air Purifier-এর মধ্যে কোনটি বেশি প্রয়োজন শীতে, কেনার আগে জানুন

তন্ত্রমন্ত্রের বলি একরত্তি, প্রতিবেশীর ঘর থেকে উদ্ধার তিন বছরের শিশুকন্যার দেহ

‘মমতার সরকার নবদ্বীপে শুধু মদের দোকান করেছিল,’ কটাক্ষ মুখ্যমন্ত্রীর

বাংলার গ্রামে গ্রামে বিদ্যুৎ পৌঁছে দিতে আদানির সঙ্গে চুক্তি শুভেন্দুর সরকারের

ছুটির দিনে ভয়াবহ পথ দুর্ঘটনা, ট্রাকের ধাক্কায় প্রাণ গেল যুবকের

মেলায় চাউমিন খেয়ে অসুস্থ শতাধিক শিশু, চাঞ্চল্য মধ্যপ্রদেশে

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

মুখে দিলেই গলে যাবে, বানিয়ে নিন সুস্বাদু ক্রিমি চিকেন ক্রেপ রোল

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

বৃষ্টি থামতেই শীত নিয়ে সুখবর দিল হাওয়া অফিস, ৪ ডিগ্রি পর্যন্ত নামতে পারে তাপমাত্রা

‘আমাকে উত্যক্ত করলে, পাল্টা জবাব দিতে জানি,’ কনসার্টের মাঝেই ক্ষোভ উগড়ে দিলেন দিলজিৎ

‘একদিন নেটে আমার সঙ্গে খেলো’, রণবীর সিংয়ের প্রশংসায় পঞ্চমুখ শচিন

মহিলার ফোন নিয়ে নগ্ন ছবি পাঠানোর চেষ্টা, আমেরিকায় আটক ভারতীয় বংশোদ্ভূত যুবক