জনতা জনার্দনকে ভোটের জন্য প্রস্তুত হওয়ার পরামর্শ ইমরানের

প্রেসিডেন্টকে ন্যাশনাল অ্যাসেম্বলি ভেঙে দেওয়ার অনুরোধ

Share:

আন্তর্জাতিক ডেস্ক: পাক পার্লামেন্টে অনাস্থা প্রস্তাব খারিজ হয়ে যাওয়া দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করলেন প্রধানমন্ত্রী ইমরান খান। টেলিভিশনে জাতির উদ্দেশ্য ভাষণ দিতে গিয়ে তিনি বলেন, ‘দেশ কী চাইছে, সে সিদ্ধান্ত নেওয়ার অধিকার একমাত্র পাকিস্তানবাসীর। কোনও বিদেশি শক্তি এই ব্যাপারে সিদ্ধান্ত নিতে পারে না। টাকা দিয়ে জনসমর্থন আদায় করলে কী হয়, সেটা দেখা গেল। টাকা অনাথ আশ্রমে দান করা যেত। দান করা যেত অন্যত্র। দেশবাসীর কাছে আমার অনুরোধ, আপনারা ভোটের জন্য মানসিকভাবে প্রস্তুতি নিন।দেশ আগামীদিনে কোন পথে চালিত হবে, সে বিষয়ে আপনারাই সিদ্ধান্ত নেবেন। কোনও বিদেশি শক্তি নয়। সিদ্ধান্ত নেবে না দুর্নীতি গ্রস্তরা। প্রেসিডেন্টকে অনুরোধ করেছি, ন্যাশনাল অ্যাসেম্বলি ভেঙে দিয়ে ভোটের জন্য প্রস্তুতি নেওয়ার।’

অনাস্থা প্রস্তাব খারজি হওয়ার পরে পরেই প্রেসিডেন্টের সঙ্গে দেখা করতে তাঁর বাসভবনে পৌঁছে যান। এই খবর পাওয়ার পরে পরেই বাতাসে গুঞ্জন তৈরি হয়, হয়তো নির্বাচনের পথে হাঁটতে চলেছেন প্রধানমন্ত্রী। প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে শেষ হওয়ার পরে পরে জাতির উদ্দেশ্যে তিনি ভাষণ দেন। ওই ভাষণেই তিনি দেশবাসীর প্রতিকৃতজ্ঞতা জ্ঞাপনের পাশাপাশি ভোটের জন্য মানসিকভাবে প্রস্তুতি নেওয়ার অনুরোধ জানিয়েছে। রবিবার পাকিস্তানে যা ঘটল, সেটা একদিনের ম্যাচকেও হার মানাবে, বলছে রাজনৈতিকমহল। এখন দেখার, প্রেসিডেন্ট কবে ন্যাশনাল অ্যাসেম্বলি  ভেঙে ভোটের দিন তারিখ ঘোষণা করেন। বিরোধী দলের দাবি ছিল, তাদের কাছে ১৭৭ জনের জনের সমর্থন রয়েছে। রাজনৈতিকমহলের একাংশ নিশ্চিত ছিল, গদি হারাতে চলেছেন ইমরান। কিন্তু শেষ মুহূর্তে চিত্রটা অন্যদিকে বদলে যায়।

আরও পড়ুন কাশ্মীর নিয়ে সুর নরম পাক সেনা প্রধানের, আলোচনা চেয়ে দিল্লিকে বার্তা

Humidifier ও Air Purifier-এর মধ্যে কোনটি বেশি প্রয়োজন শীতে, কেনার আগে জানুন

তন্ত্রমন্ত্রের বলি একরত্তি, প্রতিবেশীর ঘর থেকে উদ্ধার তিন বছরের শিশুকন্যার দেহ

‘মমতার সরকার নবদ্বীপে শুধু মদের দোকান করেছিল,’ কটাক্ষ মুখ্যমন্ত্রীর

বাংলার গ্রামে গ্রামে বিদ্যুৎ পৌঁছে দিতে আদানির সঙ্গে চুক্তি শুভেন্দুর সরকারের

ছুটির দিনে ভয়াবহ পথ দুর্ঘটনা, ট্রাকের ধাক্কায় প্রাণ গেল যুবকের

মেলায় চাউমিন খেয়ে অসুস্থ শতাধিক শিশু, চাঞ্চল্য মধ্যপ্রদেশে

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

মুখে দিলেই গলে যাবে, বানিয়ে নিন সুস্বাদু ক্রিমি চিকেন ক্রেপ রোল

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

বৃষ্টি থামতেই শীত নিয়ে সুখবর দিল হাওয়া অফিস, ৪ ডিগ্রি পর্যন্ত নামতে পারে তাপমাত্রা

‘আমাকে উত্যক্ত করলে, পাল্টা জবাব দিতে জানি,’ কনসার্টের মাঝেই ক্ষোভ উগড়ে দিলেন দিলজিৎ

‘একদিন নেটে আমার সঙ্গে খেলো’, রণবীর সিংয়ের প্রশংসায় পঞ্চমুখ শচিন

মহিলার ফোন নিয়ে নগ্ন ছবি পাঠানোর চেষ্টা, আমেরিকায় আটক ভারতীয় বংশোদ্ভূত যুবক