ক্যালিফোর্নিয়ায় বন্দুকবাজের হামলা, হত ছয়

জখম আরও নয়

Share:

আন্তর্জাতিক ডেস্ক: ক্যালিফোর্নিয়ায় বন্দুকবাজের হামলা। প্রাণ হারিয়েছেন ছ জন। ঘটনায় গুরুতর জখম ন জন। এদের মধ্যে বেশ কয়েকজনের আঘাত গুরুতর। হামলা হয়েছে ক্যালিফোর্নিয়ার স্যাক্রামেন্টোতে। ফলে, মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করছে পুলিশ।

হামলা হয়েছে রবিবার সকালে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ছবিতে দেখা গিয়েছে, আতঙ্কিত লোকজন নিরাপদ আশ্রয়ের জন্য দৌড়াদৌড়ি করছে। খবর পাওয়ার পরে পরে পুলিশ সেখানে গিয়ে এলাকা ঘিরে ফেলে। ঘটনাস্থলে দ্রুত পৌঁছে যায় অ্যাম্বুলেন্স। আহতদের দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

এই হামলার পিছনে সন্ত্রাসবাদী কোনও গোষ্ঠী যুক্ত কি না, সে ব্যাপারে এখনও কিছু জানা যায়নি। জানা যাচ্ছে না বন্দুকবাজ সংখ্যায় একজন ছিল না একজনের বেশি। বন্দুকবাজের খোঁজে পুলিশ তল্লাশি শুরু করেছে। গুলিকাণ্ডে এলাকায় রীতিমতো আতঙ্ক তৈরি হয়।

প্রায় এক মাস আগে এই ক্যালিফোর্নিয়াতেই হামলা চালায় এক বন্দুকবাজ। নিজের তিন সন্তানকে লক্ষ্য করে হামলা চালায়। হামলায় চালায় পথচলতি এক ব্যক্তিকে লক্ষ্য করে। পরে সে আত্মঘাতী হয়। সেই ঘটনার রেশ কাটতে না কাটতে এবার ক্যালিফোর্নিতে ঘটে গেল বন্দুকবাজের হামলা।

রবিবারের ঘটনার বিবরণ দিতে গিয়ে অনেকেউ শিউড়ে উঠছেন। অন্যান্য দিনের তুলনায় এদিন ক্যালিফোর্নিয়াতে ভিড় ছিল কিছুটা বেশি। পুলিশের অনুমান, হামলাকারীর টার্গেট ছিল বড় ধরনের ক্ষয়ক্ষতির। কিন্তু তাদের কাছে দ্রুত খবর যাওয়ায় তারা মুহূর্তের মধ্যে ঘটনাস্থলে পৌঁছে যায়। ঘটনাস্থল থেকে আহতদের হাসপাতালে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করে।

আরও পড়ুন আমেরিকায় তুষার ঝড়, হত তিন

Humidifier ও Air Purifier-এর মধ্যে কোনটি বেশি প্রয়োজন শীতে, কেনার আগে জানুন

তন্ত্রমন্ত্রের বলি একরত্তি, প্রতিবেশীর ঘর থেকে উদ্ধার তিন বছরের শিশুকন্যার দেহ

‘মমতার সরকার নবদ্বীপে শুধু মদের দোকান করেছিল,’ কটাক্ষ মুখ্যমন্ত্রীর

বাংলার গ্রামে গ্রামে বিদ্যুৎ পৌঁছে দিতে আদানির সঙ্গে চুক্তি শুভেন্দুর সরকারের

ছুটির দিনে ভয়াবহ পথ দুর্ঘটনা, ট্রাকের ধাক্কায় প্রাণ গেল যুবকের

মেলায় চাউমিন খেয়ে অসুস্থ শতাধিক শিশু, চাঞ্চল্য মধ্যপ্রদেশে

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

মুখে দিলেই গলে যাবে, বানিয়ে নিন সুস্বাদু ক্রিমি চিকেন ক্রেপ রোল

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

বৃষ্টি থামতেই শীত নিয়ে সুখবর দিল হাওয়া অফিস, ৪ ডিগ্রি পর্যন্ত নামতে পারে তাপমাত্রা

‘আমাকে উত্যক্ত করলে, পাল্টা জবাব দিতে জানি,’ কনসার্টের মাঝেই ক্ষোভ উগড়ে দিলেন দিলজিৎ

‘একদিন নেটে আমার সঙ্গে খেলো’, রণবীর সিংয়ের প্রশংসায় পঞ্চমুখ শচিন

মহিলার ফোন নিয়ে নগ্ন ছবি পাঠানোর চেষ্টা, আমেরিকায় আটক ভারতীয় বংশোদ্ভূত যুবক