শ্রীলঙ্কায় আজই গঠিত হবে নতুন মন্ত্রিসভা

বিরোধীদের সাহায্য প্রার্থনা প্রেসিডেন্টের

Share:

আন্তর্জাতিক ডেস্ক:  সোমবার বিকেলে শ্রীলঙ্কায় গঠিত হবে নতুন মন্ত্রিসভা। প্রেসিডেন্টভবন সূত্রে পাওয়া খবর উদ্ধৃত করে একটি সর্বভারতীয় সংবাদমাধ্যম এই খবর দিয়েছে। প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষে বিরোধীদের কাছে সাহায্যের আর্জি জানিয়েছেন। তাঁর দফতর থেকে এই মর্মে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘দেশ গভীর সঙ্কটের মধ্য দিয়ে চলছে। এই সঙ্কট থেকে শ্রীলঙ্কাবাসীকে স্বস্তি দিতে প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষে সব রাজনৈতিক দলের কাছে সাহায্যের আর্জি জানিয়েছেন।’ বিরোধী শিবির প্রেসিডেন্টকে সাহায্য করে কি না সেটাই দেখার।

এদিকে, শ্রীলঙ্কায় রাজনৈতিক অস্থিরতার প্রভাব পড়ল সে দেশের স্টক এক্সচেঞ্জে। সোমবার বাজার খোলার প্রথম দিনে কমবেশি প্রতিটি শেয়ারের সূচক তাসের ঘরের মতো পড়তে শুরু করে। একসময় লেনদেন স্থগিত রাখতে হয়েছিল। শ্রীলঙ্কার সেন্ট্রাল ব্যাঙ্কের গভর্নর আজিথ নিভার্ড ক্যাব্রাল ইস্তফা দিয়েছেন। নিজের টুইটার হ্যান্ডেলে জানিয়ে দেন তাঁর ইস্তফার সিদ্ধান্ত। রবিবার মধ্যরাতে শ্রীলঙ্কা ক্যাবিনেটের সব মন্ত্রী ইস্তফা দেন।

এদিকে শ্রীলঙ্কা সরকার বিক্ষোভের আগুন প্রশমিত করতে সোশ্যাল নেটওয়ার্ক বন্ধ করে দিয়েছে। যদিও তাতে ক্ষোভের আগুন বিন্দুমাত্র প্রশমিত হয়নি। রবিবার এক বিরাট বিক্ষোভ মিছিলের সাক্ষী ছিল দ্বীপরাষ্ট্র। মিছিল প্রেসিডেন্টের বাসভবনের দিকে এগোতে গেলে পুলিশ তাদের গতি রোধ করে। প্রতিরোধকারীদের সঙ্গে পুলিশ ধস্তাধস্তিতে জড়িয়ে যায়। শ্রীলঙ্কায় জারি করা হয়েছে ৩৬ ঘণ্টার কার্ফু। হিংসাত্মক ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে পুলিশ ৬৬৪জনকে গ্রেফতার করেছে। পরিস্থিতির দিকে নজর রেখে আন্তর্জাতিক মহল।

আরও পড়ুন বিক্ষোভের ধাক্কায় ইস্তফা দিল শ্রীলঙ্কা মন্ত্রিসভা

Humidifier ও Air Purifier-এর মধ্যে কোনটি বেশি প্রয়োজন শীতে, কেনার আগে জানুন

তন্ত্রমন্ত্রের বলি একরত্তি, প্রতিবেশীর ঘর থেকে উদ্ধার তিন বছরের শিশুকন্যার দেহ

‘মমতার সরকার নবদ্বীপে শুধু মদের দোকান করেছিল,’ কটাক্ষ মুখ্যমন্ত্রীর

বাংলার গ্রামে গ্রামে বিদ্যুৎ পৌঁছে দিতে আদানির সঙ্গে চুক্তি শুভেন্দুর সরকারের

ছুটির দিনে ভয়াবহ পথ দুর্ঘটনা, ট্রাকের ধাক্কায় প্রাণ গেল যুবকের

মেলায় চাউমিন খেয়ে অসুস্থ শতাধিক শিশু, চাঞ্চল্য মধ্যপ্রদেশে

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

মুখে দিলেই গলে যাবে, বানিয়ে নিন সুস্বাদু ক্রিমি চিকেন ক্রেপ রোল

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

বৃষ্টি থামতেই শীত নিয়ে সুখবর দিল হাওয়া অফিস, ৪ ডিগ্রি পর্যন্ত নামতে পারে তাপমাত্রা

‘আমাকে উত্যক্ত করলে, পাল্টা জবাব দিতে জানি,’ কনসার্টের মাঝেই ক্ষোভ উগড়ে দিলেন দিলজিৎ

‘একদিন নেটে আমার সঙ্গে খেলো’, রণবীর সিংয়ের প্রশংসায় পঞ্চমুখ শচিন

মহিলার ফোন নিয়ে নগ্ন ছবি পাঠানোর চেষ্টা, আমেরিকায় আটক ভারতীয় বংশোদ্ভূত যুবক