আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

স্বরাষ্ট্রমন্ত্রীর হিন্দি ভাষা নিয়ে আগ্রাসন, সোচ্চার এ আর রহমান

নিজস্ব প্রতিনিধিঃ দেশের বিভিন্ন জায়গায় ইংরাজির পরিবর্তে হিন্দি ভাষা ব্যবহারের জন্য ও হিন্দির ব্যবহার বাড়ানোর পক্ষে সওয়াল করেছে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। যা নিয়ে দানা বেঁধেছে বিতর্ক। দেশের সব মহলে বহু ভাষাভাষীর মধ্যে এই নিয়ে বেড়েছে চাপা অসন্তোষ। এবার সেই সুরে সুর মেলালেন অস্কারজয়ী সুরকার এ আর রহমান। একই বিষয় নিয়ে সোচ্চার হয়েছেন তৃণমূল সাংসদ সৌগত রায়, তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন। 

তামিল তাঁদের অধিকার এই দাবি করে ‘দেবী তামিল’-র একটি ছবি শেয়ার করেছেন এ আর রহমান। শুধু তাই নয় তামিল কবি ভারতীদাসানের কবিতার বই ‘থামিলিয়াক্কম’ এর একটি লাইন উদ্ধৃত করেছেন সেখানে লেখা রয়েছে ‘তামিল ভাষা আমাদের অস্তিত্বের মূল।’ এমন বিষয় নিজের টুইটার, ফেসবুক ও ইন্সটাগ্রামে শেয়ার করেছেন সুরকার। 

কেন্দ্রের এমন সিদ্ধান্তকে রীতিমত তুলোধনা করেছে একাংশ। তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এবিষয়ে বলেছেন এতে দেশের ঐক্য বিনষ্ট হবে। তাঁর এমন কৌশল কাজে আসবে না। অন্যদিকে তৃণমূল সাংসদ বলেছেন এ দেশ বৈচিত্রের দেশ। এমন পদক্ষেপ কখনই মানুষ মেনে নেবে না।

Published by:

Share Link:

More Releted News:

আচমকা প্রযোজনা ছাড়ার সিদ্ধান্ত লীনা গঙ্গোপাধ্যায়ের, টেলিপাড়ায় জোর গুঞ্জন

কী দেখে বিরাটের প্রেমে পড়েছিলেন অনুষ্কা, নায়িকার জন্মদিনে ফাঁস অজানা তথ্য

​বিমানবন্দরে বিপত্তি, নিরাপত্তার কড়াকড়িতে খোয়া গেল পরিচালকের ‘অস্কার’ পুরস্কার

৫ বছরের দাম্পত্যে ইতি টানছেন ‘ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি’-খ্যাত অভিনেত্রী ইভলিন 

‘আমি কেউ নই, সুনীতা একাই সন্তানদের বড় করেছে’, অকপটে অনিল কাপুর

‘আমার সামনে বিকিনি পরতে হবে’, বিখ্যাত পরিচালকের কীর্তি ফাঁস মিঠুন চক্রবর্তীর বউমার

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ