এবার কী বাংলাদেশে শুরু হবে বাঙালি হিন্দু খেদারু

বিনষ্ট সাম্প্রদায়িক সম্প্রীতির বাতাবরণ

Share:

দোল থেকে থেকে শুরু, তারপর দূর্গাপুজো, কালীপুজো। নতুন সংযোজন টিপকাণ্ড। একের পর এক হিন্দু নির্যাতনের ঘটনার সাক্ষী বাংলাদেশ। সাক্ষী বললে বিষয়টা অনেকটাই লঘু হয়ে যাবে। তাণ্ডব বলাই বাঞ্ছনীয়। যে বাংলাদেশ এক সময় গর্ব করে বলত সাম্প্রদায়িক সম্প্রীতির কথা, হিন্দু নির্যাতন-নিপীড়ন সেই ভাবমূর্তিতে কালি ছিটিয়েছে। যেটা আরও বেশি পীড়াদায়ক, তা হল সরকার নিশ্চিত করে বলতে পারছে না যে আগামীদিনে এই ধরনের ঘটনা আর ঘটবে না।

এই তাণ্ডবলীলার সঙ্গে যারা জড়িত, পুলিশ ও প্রশাসন তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ করেছে ঠিকই। কিন্তু বাতাসে অনেকদিন ধরেই বিষ বইতে শুরু করেছে। বিষয়টা এমন নয়, যে সরকার সেটা বুঝতে পারেনি। কিন্তু সাম্প্রতিক ঘটনাবলী বুঝিয়ে দিচ্ছে, কোথাও যেন প্রচ্ছন্ন মদত রয়েছে। লিখতে গিয়ে মনে পড়ছে মুক্তমনা ব্লগার অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের কথা। একুশের বইমেলায় মৌলবাদীরা তাঁকে কুপিয়ে খুন করে। ঘটনায় দেশবাসী বিস্মিত হয়ে গিয়েছিল।

এই পাশবিক হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের ফাঁসি হয়েছে ঠিকই। কিন্তু ঘটনার অভিঘাত এতটাই গভীর ছিল, যা বাঙালি তো বটেই, বাংলাদেশের বুদ্ধিজীবী মহল সেই হাড়হিম করা ঘটনা ভুলতে পারেনি। কোনওভাবেই ভুলে যাওয়া সম্ভব নয়। ঘটনার সঙ্গে জড়িত সকলে পেয়েছে সর্বোচ্চ শাস্তি। কিন্তু সেই ঘটনার পরেও কি বাঙালি-হিন্দুদের লক্ষ্য করে তাণ্ডব বন্ধ হয়েছে?  বঙ্গবন্ধু কী এমন বাংলাদেশ চেয়েছিলেন, যে দেশে বাঙালি-হিন্দু সম্প্রদায়ের মানুষ আজ চূড়ান্ত নিরাপত্তাহীনতায় ভুগবে? যে দেশ রবীন্দ্রনাথের লেখা গানকে তাদের জাতীয় সঙ্গীতের মর্যাদা দিয়েছে, সেই দেশে আজ বাঙালি হিন্দু সম্প্রদায়ের মানুষ পদে পদে হেনস্থার শিকার। কবে থামবে এই নির্যাতন?

জমির জন্য ২৫ লক্ষ টাকা ক্ষতিপূরণ পেয়েই স্ত্রীকে ছেড়ে প্রেমিকার সঙ্গে পালালেন যুবক

‘টাকা দেব না’, বন্দুক উঁচিয়ে পেট্রোল পাম্পে ২ যুবকের তাণ্ডব, তারপর…

মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথম নয়াদিল্লি সফর, শুভেন্দুর কী কর্মসূচি রয়েছে?‌

ইরানের তেলবাহী জাহাজে আমেরিকার আচমকা অভিযান

একা লখনউ ভ্রমণের পরিকল্পনা? এই ৫টি অভিজ্ঞতা মিস করলে পস্তাবেন

মেঘ, চা-বাগান আর নির্জন পাহাড়ি পথ, দক্ষিণ ভারতের অফবিট স্বর্গ কোটাগিরি

মাত্র ৪,৯৯৯ টাকায় পুরনো টিভি হবে স্মার্ট! Amazon নিয়ে এল Fire TV Stick HD

ডিসকাউন্ট ধামাকা, ১০ হাজার টাকা ছাড়ে মিলছে Redmi Note14 pro

ফলতায় পুনর্নির্বাচনে উৎসবের আবহ, বুথের বাইরে লম্বা লাইন ভোটারদের

‘এমন তরকারি আপনার স্ত্রী রান্না করলে খেতেন?’, হাসপাতালের নিম্নমানের সবজি নিয়ে ক্ষুব্ধ স্বাস্থ্যমন্ত্রী

মুম্বইকে হারিয়ে প্লে-অফে জায়গা করার আশা টিকিয়ে রাখল রাহানেরা

গায়ের রঙ কালো বলে নির্যাতন! ছাদ থেকে পড়ে গৃহবধূর রহস্যমৃত্যু

নতুন স্মার্টফোন আনল OPPO, ক্যামেরা ও ব্যাটারিতে থাকছে দুর্দান্ত চমক

খাওয়ার পরই বুক জ্বালা? কোন খাবার এড়ালে মিলবে স্বস্তি? কি বলছেন গ্যাস্ট্রোএন্টেরোলজিস্ট