‘এমন তরকারি আপনার স্ত্রী রান্না করলে খেতেন?’, হাসপাতালের নিম্নমানের সবজি নিয়ে ক্ষুব্ধ স্বাস্থ্যমন্ত্রী

Share:

নিজস্ব প্রতিনিধি, খুলনা: সাধারণ মানুষের কাছ থেকে লাগাতার অভিযোগ পাচ্ছিলেন। তাই কাউকে ঘুণাক্ষরে কিছু জানতে না দিয়ে বুধবার (২০ মে) খুলনার ২৫০ শয্যাবিশিষ্ট  হাসপাতালে (সদর হাসপাতাল) আকস্মিকভাবে ঢুঁ মারেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখতে গিয়ে স্বাস্থ্যমন্ত্রীর চক্ষু চড়কগাছ হয়ে যায়। রান্নাঘরে ঢুকে রোগীদের জন্য রান্না করা তরকারি চেখে দেখতে গিয়ে রাগে অগ্নিশর্মা হয়ে যান। রাঁধুনিকে সটান প্রশ্ন ছোঁড়েন-‘এই তরকারি আপনার স্ত্রী রান্না করলে আপনি খাবেন?’ মন্ত্রীর প্রশ্ন শুনে মুখে রা-ও কাড়েননি রাঁধুনি।

হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, এদিন সকাল সাড়ে দশটা নাগাদ কাউকে কিছু না জানিয়ে হাসপাতালে পৌঁছে যান স্বাস্থ্যমন্ত্রী। হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন এবং রোগীদের সঙ্গে কথা বলেন। মন্ত্রীকে কাছে পেয়ে হাসপাতালের অব্যবস্থা নিয়ে ক্ষোভ উগরে দেন বেশ কয়েকজন রোগী। তাঁরা ক্ষুব্ধ কণ্ঠে অভিযোগ করেন, ‘র‍্যাবিস ভ্যাকসিন পেতে তাদের হয়রানির শিকার হতে হয়েছে। কেউ কেউ ২৫০ টাকা দিয়ে ভ্যাকসিন কিনতে বাধ্য হয়েছেন।’

রোগীদের অভিযোগের হাসপাতালের তত্ত্বাবধায়ক গাজী রফিকুল ইসলামের কাছে ব্যাখ্যা তলব করেন স্বাস্থ্যমন্ত্রী। জবাবে তত্ত্বাবধায়ক বলেন, ‘আগে ভ্যাকসিন সরবরাহ না থাকায় সমস্যা তৈরি হয়েছিল।’ সঙ্গে সঙ্গেই ঢাকায় যোগাযোগ করে মন্ত্রী জানতে পারেন, ভ্যাকসিন সরবরাহের জন্য সংশ্লিষ্ট দফতরে কোনও রিক্যুইজিশন (চাহিদাপত্র) পাঠানো হয়নি। ওই কথা জানার পরেই দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন মন্ত্রী।

এর পরে সটান পৌঁছে যান রান্নাঘরে। সেখানে রোগীদের জন্য রান্না করা খাবার পরীক্ষা করেন। হঠাৎ কুমড়ার তরকারি মুখে দিয়েই ফেলে দেন মন্ত্রী। পরে তাকে জল দিয়ে মুখ ধুতে দেখা যায়। রেগে অগ্নিশর্মা হয়ে রাঁধুনির উদ্দেশে মন্ত্রী বলেন, ‘চেয়ারে বসা ছাড়া রান্না ঘরে যা হচ্ছে তা ভাল হচ্ছে? এই তরকারি আপনার স্ত্রী রান্না করলে আপনি খাবেন?’ পরে হাসপাতালের সুপারকে রোগীদের জন্য ভাল মানের খাবার সরবরাহের নির্দেশ দেন।

ভিসার মেয়াদ শেষ,পুশব্যাক এড়াতে দ্বিতীয় বিয়ে, কিন্তু শ্বশুরবাড়ি থেকে বিতাড়িত হয়ে বিপাকে গৃহবধূ

২০০ কোটির চাঁদাবাজি মামলায় নিজেকে ‘নির্দোষ’ প্রমাণ করতে সুপ্রিম কোর্টে জ্যাকলিন

ত্রাণ পাচারের অভিযোগে গ্রেফতার রাজ্যের প্রাক্তন কারা মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

তোলাবাজির অভিযোগে কলকাতা পুরসভার আরও এক কাউন্সিলর পুলিশের জালে, স্বামীও গ্রেফতার

ইতিহাস ১১ বাঙালি যুবকের, ২১ বছর পর ওয়ানডে-তে বাংলাদেশের কাছে হার অস্ট্রেলিয়ার

পুকুরে স্নান করতে গিয়ে তলিয়ে যায় ৫ ছাত্রী, মৃত ২, আশঙ্কাজনক ৩

ময়দা ছাড়াই পিৎজা! ওটসের এই হেলদি ক্রাস্ট একবার খেলে বারবার বানাতে চাইবেন

স্বামীর সঙ্গে আইনি লড়াইয়ে ক্লান্ত সেলিনা, ঈশ্বরের দ্বারস্থ অভিনেত্রী, কোথায় গেলেন?

২০০ বছরে প্রথম, লর্ডসের পিচকে ‘অসন্তোষজনক’ আখ্যা জয় শাহের আইসিসির

মধ্যপ্রদেশে রাজ্যসভা ভোটের আগে জোর ধাক্কা কংগ্রেসের, প্রার্থীপদ খারিজ মীনাক্ষী নটরাজনের

রুদ্ধশ্বাস লড়াই শেষে শ্রীলঙ্কা ‘এ’ দলকে হারিয়ে জয়ী টিম ইন্ডিয়া

চন্দননগর, ভদ্রেশ্বরের পর বাঁশবেড়িয়া পুরসভার চেয়ারম্যান এবং ভাইস চেয়ারপার্সনের পদত্যাগ

চাকরি দেওয়ার নামে টাকা তোলার অভিযোগে পুলিশের জালে তৃণমূলের শ্রমিক সংগঠন নেতা

আবাস যোজনায় কাটমানি নেওয়ার অভিযোগ, দল ছাড়লেন তৃণমূল কাউন্সিলার মিঠুন কান্দু