ফলতায় পুনর্নির্বাচনে উৎসবের আবহ, বুথের বাইরে লম্বা লাইন ভোটারদের

Share:

নিজস্ব প্রতিনিধি : রাজ্যের পালাবদলের পরে বৃহস্পতিবার ফলতায় শুরু হয়েছে পুনর্নির্বাচন। সকাল ৭টা থেকে ২৮৫টি বুথে কড়া নিরাপত্তার মধ্যে শান্তিপূর্ণভাবেই চলছে ভোটগ্রহণ। এদিন ভোটারদের বুথের বাইরে লাইন দিতে দেখা গিয়েছে। অভিযোগ, বিগত ১০ বছরের বেশি সময় ধরে সেখানে নির্ভয়ে ভোট দিতে পারেননি তাঁরা। এবার রাজ্যে ঘটেছে পালাবদল। তাই এবার ঘর বেরিয়ে সাহস করে ভোট দিতে এসেছেন ভোটাররা। “ভয়মুক্ত ভোটে ফিরল গণতন্ত্র”, এমনটাই দাবি ভোটারদের।

ফলতার খন্দালিয়া উচ্চ বিদ্যালয়ের ২৫২ নম্বর বুথে দীর্ঘদিন পর নির্ভয়ে ভোট দিতে পেরে উচ্ছ্বসিত সাধারণ মানুষ। বহু ভোটারের অভিযোগ, গত এক দশক ধরে সন্ত্রাস ও হুমকির পরিবেশে তারা স্বাধীনভাবে ভোট দিতে পারেননি। এদিন স্বতঃস্ফূর্তভাবে লাইনে দাঁড়িয়ে ভোট দিয়ে অনেকেই বললেন, এবারের ভোট তাদের কাছে গণতন্ত্রের বিজয় উৎসব।

সকাল থেকে অস্বস্তিকর গরম রাজ্যে। তারমধ্যেও মানুষ বেরিয়ে ভোট দিতে এসেছেন। আজ গরমকে তুড়ি মেরে ভোটাররা লাইনে দাঁড়িয়েছেন। রীতিমতো উৎসবের মেজাজ তাঁদের মধ্যে। গত ২৯ এপ্রিল রাজ্যের শেষদফার নির্বাচনে ফলতায় ভোট হয়েছিল। কিন্তু বেশ কিছু বুথে অনিয়মের অভিযোগ ওঠে। কোথাও ইভিএমে টেপ লাগানো থেকে আতর লাগানোর অভিযোগ উঠেছিল। সেই সময় পুনর্নির্বাচনের দাবি তুলেছিলেন শুভেন্দু অধিকারী। সমস্ত দিকে দেখে পুনর্নির্বাচনের সিদ্ধান্ত নিয়েছিল কমিশন। সেই মতো বৃহস্পতিবার ফলতায় ২৮৫টি বুথে চলছে ভোটগ্রহণ।

এদিনের নির্বাচন ঘিরে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। মোতায়েন করা হয়েছে ৩৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। প্রতিটি বুথের সুরক্ষার দিকে কড়া নজর রাখা হচ্ছে। শুধু তাই নয়, ওয়েব কাস্টিংয়ের ব্যবস্থাও করা হয়েছে। কোনও রকম অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সেইদিকে কড়া নজর রয়েছে।

এদিন বুথে ঘুরে ঘুরে ভোটারদের সঙ্গে কথা বলছেন ফলতার বিজেপি প্রার্থী দেবাংশু পণ্ডা। সবার সঙ্গে কথা বলে দেবাংশু বলেন, “ভয় আউট, ভরসা ইন। মানুষ ভয় কাটিয়ে ভোট দিচ্ছে। উৎসবের মেজাজ দেখা যাচ্ছে। আগে এক লক্ষ ভোটে জিতব ভেবেছিলাম, এখন দেখছি জয়ের ব্যবধান দেড় লক্ষেরও বেশি হয়ে যাবে।”

টলিউডের হাল ফেরাতে দেব-প্রসেনজিতদের মাথায় রেখে উপদেষ্টা কমিটি গড়ল রাজ্য

কঙ্গোর বিরুদ্ধে মাঠে নেমে মেসিকে ছুঁয়ে ফেললেন রোনাল্ডো

৫২ বছর পরে বিশ্বকাপে ফিরে রোনাল্ডোর পর্তুগালকে রুখে দিল কঙ্গো

মমতার পুরনো নিরাপত্তারক্ষীদের তুলে নেওয়ার অভিযোগ, রাতেই নিয়োগ প্রাইভেট সিকিউরিটি

ডোমজুড়ে তৃণমূলের দলীয় অফিসে আগুন ধরাল জনতা

এক ম্যাচ বাকি থাকতেই আফগানদের বিরুদ্ধে সিরিজ জয় শুভমনদের

রেল হকারদের এখনই উচ্ছেদ করতে পারবে না, বিকল্প জায়গার বিষয় বিবেচনার নির্দেশ হাইকোর্টের

‘মোদির ভারতে হামলা হলে পাশে দাঁড়াবে আমেরিকা’, অভয়বাণী ট্রাম্পের

গ্রেফতার হচ্ছেন অভিষেক? রক্ষাকবচ তুলে নিল মধ্যপ্রদেশ হাইকোর্ট

‘পুলিশকর্মীদের আক্রান্ত হয়ে হাসপাতালে যেতে হবে না’, আশ্বাস শুভেন্দুর

আফগানদের বধ করে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে পৌঁছলেন তিলক বর্মারা

লোকসভায় তৃণমূলের ভবিষ্যৎ কী? অভিষেককে জরুরি তলব স্পিকারের

রাজ্যে জয়েন্টের ফল প্রকাশ নিয়ে দিনক্ষণ ঘোষণা বোর্ডের

পুরুষ লক্ষ্মীর খোঁজ পাওয়া গেল উলুবেড়িয়ায়‌, ৩ বছর ধরে পাচ্ছিলেন টাকা