ইরানের তেলবাহী জাহাজে আমেরিকার আচমকা অভিযান

Share:

আন্তর্জাতিক ডেস্ক: ফের উত্তেজনা ওমান উপসাগরের জলসীমায়। ইরানের পতাকাবাহী একটি বাণিজ্যিক তেলবাহী জাহাজে হঠাৎ অভিযান চালাল মার্কিন মেরিন বাহিনী। আমেরিকার দাবি, জাহাজটি ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের আরোপিত ইরানের বন্দরগুর ওপর নৌ অবরোধ ভাঙার চেষ্টা করছিল। এই ঘটনাকে ঘিরে পশ্চিম এশিয়ার পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

বুধবার (২০মে) আমেরিকার কেন্দ্রীয় কমান্ড বা সেন্টকম এক বিবৃতিতে জানায়, ওমান উপসাগরে টহলরত মার্কিন বাহিনী জাহাজে তল্লাশি চালানোর পর নাবিকদের জাহাজ ছেড়ে দেয় এবং তল্লাশি শেষে জাহাজটিকে নির্দিষ্ট গন্তব্যে না গিয়ে অন্য পথে যাওয়ার নির্দেশ দেওয়া হয়। মার্কিন প্রশাসনের অভিযোগ, জাহাজটি এমন একটি বন্দরের দিকে যাচ্ছিল, যা ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের আরোপিত নিষেধাজ্ঞার আওতায় রয়েছে। আমেরিকার মতে, ইরানের ওপর চাপ বাড়াতে এবং তেল রপ্তানি নিয়ন্ত্রণে রাখতে এই নৌ অবরোধ কার্যকর করা হয়েছে। সেন্টকম আরও দাবি করেছে, ইরানের বিরুদ্ধে এই অবরোধ কার্যকর হওয়ার পর থেকে এখন পর্যন্ত মোট ৯১টি বাণিজ্যিক জাহাজকে পথ পরিবর্তন করতে বাধ্য করেছে মার্কিন বাহিনী। ফলে আন্তর্জাতিক জলপথে নজরদারি আরও কড়া করা হয়েছে বলে মনে করা হচ্ছে।

আরও পড়ুন: গায়ের রঙ কালো বলে নির্যাতন! ছাদ থেকে পড়ে গৃহবধূর রহস্যজনক মৃত্যু

এদিকে, ঘটনাটি নিয়ে ইরানের পক্ষ থেকে এখনও কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি। তবে বিশ্লেষকদের মতে, এই ধরনের অভিযান আমেরিকা ও ইরানের মধ্যে চলমান উত্তেজনাকে আরও বাড়িয়ে তুলতে পারে এবং আন্তর্জাতিক তেলবাজারেও এর প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে।

বাঙালি রসনার অনন্য স্বাদ! বানিয়ে নিন পোস্ত বাটা দিয়ে লাউ শাক ভর্তা

বোমা-ক্ষেপণাস্ত্রও আঘাত হানতে ব্যর্থ, পুতিন-শি’র গাড়ির সুরক্ষা চমকে দেবে

‘তৃণমূল কারোর বাবার সম্পত্তি নয়,’ মমতাকে কদর্য আক্রমণ ঋতব্রতের

একঘেয়ে ভাত খেতে ইচ্ছে করছে না? বানিয়ে ফেলুন ঝটপট পিনাট রাইস

প্রেমিকার গায়ে পেট্রল ঢেলে আগুন, ধস্তাধস্তিতে পুড়লেন যুবকও! চাঞ্চল্য কোচবিহারে

সিন্টার অফিসে ধুন্ধুমার, সরকারি নথি পাচারের অভিযোগে পুনম-উপাসনার মধ্যে চুলোচুলি

একঘেয়ে খাবারে বিরক্তি? বানিয়ে নিন স্পেশাল ‘তাওয়া মটর পোলাও’

‘পশ্চিমবঙ্গের হিন্দুদের অবস্থাও চিন্ময়কৃষ্ণ প্রভুর মতো হত’, আশঙ্কা মুখ্যমন্ত্রীর

সামনেই দুর্গাপুজো তার আগে পুরীগামী একাধিক ট্রেন বাতিল, বিপাকে পর্যটকরা

নিম্নচাপ সরতেই কমছে বৃষ্টি, আজ কেমন থাকবে কলকাতার আবহাওয়া?

ED অভিযানের পরেই বড় সিদ্ধান্ত, কংগ্রেসের সব পদ থেকে ইস্তফা হরিশ রাওয়াতের

‘প্রেমিকের সঙ্গে থাকতে চাই’, জীবন বাজি রেখে মোবাইল টাওয়ারে উঠে জেদ তরুণীর

ওয়াংখেড়েতে এবার শচিন-রাহানের নামে লাউঞ্জ, বড় পদক্ষেপ মুম্বই ক্রিকেট সংস্থার

প্রেমিকের সঙ্গে ঘর ছেড়ে পালিয়েছিলেন স্ত্রী, দুজনকে ধরে এনে বিয়ে দিলেন স্বামী