জ্যোমাটো, সুইগির নতুন প্রতিদ্বন্দ্বী! ১০ মিনিটে খাবার পৌঁছে দেবে ওলা

তবে এখনই দেশজুড়ে চালু হচ্ছে না এই পরিষেবা।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ অর্ডার করার ১০ মিনিটের মধ্যেই গ্রাহকের কাছে পৌঁছে যাবে খাবার। দিন কয়েক আগেই গ্রাহকদের খুশি করতে এবং আরও বেশী গ্রাহককে আকর্ষিত করতে এমনই একটি চমকপ্রদ পরিষেবা এনেছিল বিখ্যাত অনলাইন ফুড ডেলিভ্যারি অ্যাপ জ্যোমাটো। এবার সেই পরিষেবারই অনুকরণ করে জ্যোমাটো, সুইগির মতো বিখ্যাত অনলাইন ফুড ডেলিভ্যারি অ্যাপের বাজার দখল করতে প্রতিযোগিতায় নামতে চলেছে ওলা। জানা যাচ্ছে, ফের অনলাইনে খাবার সরবরাহের ব্যবসায় নামতে চলেছে ওলা। তবে এবার একটু অন্যরকম ভাবে। এবার এই অ্যাপের উদ্দেশ্য থাকবে সেই সমস্ত মানুষের মুখে খাবার তুলে দেওয়া যারা অত্যন্ত ক্ষুধার্থ এবং খাবার রান্নার করার কিংবা খাবারের জন্য ঘণ্টা খানেক অপেক্ষা করা কোনও কিছুরই অবস্থায় নেই।

তবে এখনই দেশজুড়ে চালু হচ্ছে না এই পরিষেবা। সংস্থার তরফ থেকে জানানো হয়েছে আপাতত পরীক্ষামূলকভাবে শুধুমাত্র কর্ণাটকের রাজধানী বেঙ্গালুরুতেই এই পরিষেবা দেবে ওলা। অন্যদিকে যেহেতু ১০ মিনিটের মধ্যেই তাঁরা খাবার পৌঁছে দেবে গ্রাহকের হাতে তাই খাবারের মেনুর ক্ষেত্রেও থাকবে বেশ কিছু সীমাবদ্ধতা। সাধারণত চটজলদি যে সমস্ত খাবার বানানো যায় যেমন খিচুড়ি, রোল, পিজ্জা এই সমস্ত জিনিসই অর্ডার করার ১০ মিনিটের মধ্যেই পৌঁছে দেওয়া হবে। অন্যদিকে যে কোনও দোকান থেকেও অর্ডার দেওয়া যাবে না, শুধুমাত্র গ্রাহকের বাড়ির একদম কাছে অবস্থিত যে সমস্ত খাবারের দকাগুলি সেগুলি থেকেই খাবার অর্ডার করা যাবে।  

উল্লেখ্য, দিন কয়েক আগে এমনই একটি পরিষেবা চালু করেছে জ্যোমাটো। তারাও নির্দিষ্ট কিছু জায়গাতেই এই পরিষেবা দিচ্ছে। কিন্তু তারপরেও তাদের এই পরিষেবা নিয়ে মুখ খোলেন নেটপাড়ার একাধিক সদস্য। এমনকি যে ডেলিভ্যারি পার্টনার গ্রাহকের হাতে খাবার পৌঁছে দেবেন তাঁর নিরাপত্তা নিয়েও এক গুচ্ছ প্রশ্ন ওঠে। এর ঠিক পরপরই তাদের এই নতুন পরিষেবার কথা প্রকাশ্যে এনেছে ওলা। এখন তাদের এই নতুন পরিষেবা গ্রাহকদের মনে জায়গা করে নিতে পারে কিনা সেটাই দেখার।  

আজকের রাশিফল: লক্ষ্মীবারে হঠাৎ অর্থপ্রাপ্তি, পার্টনারের সঙ্গে মিলে নতুন ব্যবসা করা শুভ হবে..

ক্রোয়েশিয়াকে গোলের মালা পরিয়ে জয় দিয়ে যাত্রা শুরু ইংল্যান্ডের

টলিউডের হাল ফেরাতে দেব-প্রসেনজিতদের মাথায় রেখে উপদেষ্টা কমিটি গড়ল রাজ্য

কঙ্গোর বিরুদ্ধে মাঠে নেমে মেসিকে ছুঁয়ে ফেললেন রোনাল্ডো

৫২ বছর পরে বিশ্বকাপে ফিরে রোনাল্ডোর পর্তুগালকে রুখে দিল কঙ্গো

মমতার পুরনো নিরাপত্তারক্ষীদের তুলে নেওয়ার অভিযোগ, রাতেই নিয়োগ প্রাইভেট সিকিউরিটি

ডোমজুড়ে তৃণমূলের দলীয় অফিসে আগুন ধরাল জনতা

এক ম্যাচ বাকি থাকতেই আফগানদের বিরুদ্ধে সিরিজ জয় শুভমনদের

‘মোদির ভারতে হামলা হলে পাশে দাঁড়াবে আমেরিকা’, অভয়বাণী ট্রাম্পের

গ্রেফতার হচ্ছেন অভিষেক? রক্ষাকবচ তুলে নিল মধ্যপ্রদেশ হাইকোর্ট

‘পুলিশকর্মীদের আক্রান্ত হয়ে হাসপাতালে যেতে হবে না’, আশ্বাস শুভেন্দুর

রেল হকারদের এখনই উচ্ছেদ করতে পারবে না, বিকল্প জায়গার বিষয় বিবেচনার নির্দেশ হাইকোর্টের

লোকসভায় তৃণমূলের ভবিষ্যৎ কী? অভিষেককে জরুরি তলব স্পিকারের

রাজ্যে জয়েন্টের ফল প্রকাশ নিয়ে দিনক্ষণ ঘোষণা বোর্ডের