প্রথমদিনেই ১৩০ কোটি টাকা আয় ‘কেজিএফ: চ্যাপ্টার ২’-এর

Share:

নিজস্ব প্রতিনিধি: গত ১৪ এপ্রিল মুক্তি পেয়েছে যশ অভিনীত ‘কেজিএফ: চ্যাপ্টার ২’। এই ছবিটি মুক্তির আগেই প্রায় কয়েক লাখ টাকার টিকিট বিক্রি হয়ে গিয়েছিল। এমনকি এমনটাও দাবি করা হয়েছিল যে, এই ছবি প্রথমদিনেই বক্সঅফিসে ঝড় তুলবে রীতিমতন।

দাবি অনুযায়ী, তাইই হল। প্রথমদিনেই এই ছবির প্রশংসা লোকজনের মুখে মুখে ফিরছে। সঙ্গে উঠে এসেছে এই ছবির একঝাঁক আশ্চর্যজনক রিভিউ। সবার মুখে একটাই কথা, ‘চমৎকার’। সিনেমায় যশের পাশাপাশি দর্শক, বলিউড তারকা সঞ্জয় দত্ত এবং রবিনা ট্যান্ডনেরও অভিনয়ের প্রশংসা করেছেন।

জানা গিয়েছে, ‘কেজিএফ ২’ এর হিন্দি সংস্করণ, প্রথমদিনেই ৫৩.৯৫ কোটি আয় করেছে। যা বাহুবলী ২-এরও বক্সঅফিস রেকর্ড ভেঙে দিয়েছে। এসএস রাজামৌলির পরিচালনায় এই ছবি, দুদিনে বক্সঅফিসে আয় করেছিল ৪১ কোটি টাকা। মোট কথা,সব ভাষা মিলিয়ে মাত্র ২ দিনেই ভারতীয় বক্সঅফিসে ‘কেজিএফ ২’ প্রায় ১৩০ কোটি টাকা আয় করে ফেলেছে। যা কিনা সত্যই আশ্চর্যজনক বিষয়।

দক্ষিণী সুপারস্টার প্রভাসের পরে, যশ এখন অন্যতম প্রভাবশালী নায়ক হয়ে উঠেছেন গোটা দেশের। শুধু কন্নড় ফিল্ম ইন্ডাস্ট্রিতেই নয়, সারা দেশের কাছে যশ এখন অন্যতম জনপ্রিয় অভিনেতা। ইতিমধ্যেই, বলিউড লাইফ রিভিউয়ার, ঊর্মিমালা ব্যানার্জি, এই ছবিটিকে ৩.৫ স্টার দিয়েছেন এবং লিখেছেন, “কেজিএফ ২, আপাততঃ বড়পর্দার সেরা বিনোদন।”

বৃষ্টির মধ্যেই নবদ্বীপে মুখ্যমন্ত্রীর সফরের প্রস্তুতি তুঙ্গে, তৈরি হচ্ছে অস্থায়ী হেলিপ্যাড ও পুজোমণ্ডপ

আপনার WhatsApp-এও কি দেখা যাচ্ছে বেগুনি রিং? জানুন নতুন ফিচার সম্পর্কে

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

ইনস্টাগ্রামের রিল দেখে ক্রিম কেনাই হল কাল! কিডনির জটিল রোগে আক্রান্ত কিশোরী

কমছে ঘূর্ণিঝড় ‘আকভান’-র প্রভাব, বাংলায় কবে থেকে শীত? জানিয়ে দিল হাওয়া অফিস

৯৪ বছরে ক্রিকেট ইতিহাসে এই প্রথম, নিউজিল্যান্ডের মাটিতে অনন্য কীর্তি গড়ল ভারত

বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি: গণতন্ত্রের নতুন যাত্রা, নাকি রাজনৈতিক সংকট?

আখ দিয়ে কেন তুলসির বিয়ের মণ্ডপ তৈরি হয়? জানুন…

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

আত্মনির্ভর ভারতের ভিত গড়ছে IIT খড়্গপুর, ৭৫ বছর পূর্তিতে বড় বার্তা প্রধানমন্ত্রীর

আইআইটি খড়গপুর পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি,হাজির মুখ্যমন্ত্রীও

জন্মনিয়ন্ত্রণ ভুলে খ্রিস্টানদের বেশি সন্তানের জন্ম দিতে পরামর্শ ট্রাম্পের প্রাক্তন প্রেস সচিবের

আকভানের প্রভাবে সবজির বাজারে আগুন, মাথায় হাত মধ্যবিত্তের

ফেসবুকে অ্যাকাউন্ট ব্লক, হায়দরাবাদে মেটা’র অফিস ভাঙচুর যুব কংগ্রেসের