দিল্লিতে আচমকাই বেড়ে গেল সংক্রমণ, উদ্বেগে কেজরি সরকার

সক্রিয় রোগীর সংখ্যাও বৃদ্ধি পেয়েছে

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: রাজধানী দিল্লিতে মাত্র ২৪ ঘণ্টার ব্যবধানে করোনা সংক্রমণ অনেকটাই বেড়ে গেল। আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাওয়ার পাশাপাশি সক্রিয় রোগীর সংখ্যাও বৃদ্ধি পেয়েছে। দিল্লির স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের বয়ান অনুসারে, গত ২৪ ঘণ্টায় দিল্লিতে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৩৬৬ জন। বৃদ্ধির হার প্রায় চার শতাংশের কাছাকাছি (৩.৯৫)। গত ২৪ ঘণ্টায় করোনায় কারও মৃত্যু না হলেও সক্রিয় রোগীর সংখ্যা এক লাফে অনেকটাই বেড়েছে। বর্তমানে সক্রিয় রোগীর সংখ্যা ২.৩৯ শতাংশ। গত ২৪ ঘণ্টায় ৩৬৬ জন নতুন করে আক্রান্ত হওয়ায় মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হল ১৮, ৬৭, ৫৭২।

গতকাল মোট আক্রান্তের সংখ্যা ছিল ৩২৫। ইতোমধ্যে দিল্লিতে স্কুল-কলেজে শুরু হয়েছে পঠনপাঠন। করোনায় আক্রান্তের সংখ্যা এক লাফে অনেকটাই বেড়ে যাওয়ায় স্কুল-কলেজের পঠন-পাঠন কী করে হবে (স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর) তা নির্ধারণ করতে মুখ্যমন্ত্রী কেজরিওয়াল সংশ্লিষ্ট মহলের সঙ্গে আলোচনায় বসবেন। সূত্রে পাওয়া খবরে জানা গিয়েছে, নতুন করে করোনায় আক্রান্তদের মধ্যে অনেকেই পড়ুয়া। দৈনিক আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাওয়ার পাশাপাশি হোম আইসোলেশনে থাকার সংখ্যাটাও এক ধাক্কায় অনেকটাই বৃদ্ধি পেয়েছে। আপ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের বয়ান অনুসারে, বর্তমানে হোম আইসোলেশনে রয়েছেন ৫৭৪জন। পরিস্থিতি আচমকাই বদলে যাওয়ায় দিল্লি বিপর্যয় মোকাবিলা দফতর আগামী ২০ এপ্রিল জরুরি বৈঠকে বসতে চলেছে। প্রশ্ন উঠছে, দিল্লি কী আগামীদিনে আরও কঠিন বিধিনিষেধের ঘেরাটোপে চলে যাবে?

আরও পড়ুন দেশে সামান্য ঊর্ধ্বমুখী করোনার সংক্রমণ, স্বস্তি দিচ্ছে দৈনিক মৃত্যু

কালীপুজোয় আজ হিঙ্গলগঞ্জে BSF জওয়ানদের সঙ্গে সাক্ষাৎ করবেন মুখ্যমন্ত্রী 

মধ্য জাপানে ফের ভূমিকম্প, আহত একাধিক

কালীপুজোর পরেই আবহাওয়ার ভোলবদল! কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস

আজকের রাশিফল: আজ ধৈর্যের পরীক্ষা দিতে হতে পারে! কর্মক্ষেত্রে উন্নতির সম্ভাবনা

কালীপুজোর আগের দিনেই আগুনে ভস্মীভূত গোটা মণ্ডপ, চোখে জল উদ্যোক্তাদের

ভারতের গ্র্যান্ড ক্যানিয়নের পাশাপাশি ঘুরে আসুন ‘বেলুম গুহা’ও, রইল খুঁটিনাটি তথ্য

ভরা বাজারে বন্দুকবাজের গুলিতে মৃত্যু হল তিনজনের, আহত ১২

সুজি কিংবা গাজর নয়, আপেল দিয়েই বানান সুস্বাদু স্বাদের হালুয়া! রইল সহজ রেসিপি

গোবর্ধন পুজো উপলক্ষ্যে সোমবারে কমবে মেট্রো পরিষেবা

কালীপুজোর আগে স্কুলে মিড ডে মিল নিয়ে বড় ঘোষণা রাজ্যের

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে DLS নিয়মে জয়ী গিলরা, সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে ভারত

‘জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে লড়াই চলবে,’ বললেন অভিজিৎ দীপক

আতশবাজির ধোঁয়া থেকে চোখ বাঁচাবেন কীভাবে? সুরক্ষিত থাকতে মানুন এই ৫ নিয়ম

এগরোল-চাউমিনের দাম ১০ টাকা! সস্তায় মুখরোচক ফাস্টফুড খাওয়াচ্ছেন ছায়াদেবী