ত্বকে বয়েসের ছাপ পড়তে শুরু করেছে? নিয়মিত খান এই খাবারগুলি

Share:

নিজস্ব প্রতিনিধি: আপনার কি বয়সের বাড়ার সঙ্গে সঙ্গে ত্বকেও বলিরেখা পড়তে শুরু করেছে৷ স্বাভাবিকভাবেই তা নিয়ে আপনি চিন্তিত! চেষ্টা করুন, নিয়মিত আপনার ত্বক আর্দ্র রাখার৷ অ্যান্টি এজিং ময়েশ্চারাইজার যেমন ত্বকের আর্দ্রতা ঢেকে রেখে, তেমনই ত্বকের যৌবন ফিরিয়ে আনার জন্যে কিছু খাবার খান। জানেন কি, পর্যাপ্ত পরিমাণে ভিটামিন আর অ্যামাইনো অ্যাসিড, ত্বকের স্বাভাবিক কোলাজেন উৎপাদন ক্ষমতা বাড়িয়ে তোলে। সঙ্গে নিজের খাদ্যাভ্যাসও বদলান, কারণ ত্বক ও চেহারার সঙ্গে খাদ্যাভ্যাসের যোগসূত্র রয়েছে।

মনে রাখবেন, আমাদের ত্বক টান টান রাখে কোলাজেন নামের একটি প্রোটিন। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে দেহের কোলাজেন উৎপাদন ক্ষমতা হ্রাসের কারণেই আমাদের যৌবন আস্তে আস্তে হারিয়ে যেতে থাকে। যেমন, ত্বক কুঁচকে যাওয়া, বলিরেখা পড়তে শুরু করে। তাই বিশেষজ্ঞরা বলেন, খাদ্যতালিকায় কোলাজেনসমৃদ্ধ খাবার রাখুন, তাহলে বয়সের ছাপ দূর হয়ে যায় সহজেই।

 

জেনে নিন কোন শাকসবজি বা মাছ খেলে, আপনার যৌবন সহজে হারাবে না!

১. প্রচুর পরিমাণে গাঢ় সবুজ রঙের শাকসবজি খান, যাতে আছে প্রচুর খনিজ উপাদান। কারণ ভিটামিন A, C এবং E, কোলাজেন তৈরি করে। তাই খাদ্যতালিকায় শাক, পালংশাক, ব্রকলি, বাঁধাকপি, শালগম ও শিম রাখুন।

২. সামুদ্রিক মাছ খান। সামুদ্রিক মাছে ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড ও ভিটামিন D থাকে। যা ত্বকের কোমলতা ও হাড় মজবুত রাখতে সাহায্য করে। অন্ততপক্ষে সপ্তাহের দু’দিন সামুদ্রিক মাছ খান।

৩. প্রচুর টমেটো খান। কারণ টমেটোতে প্রচুর লাইকোপিন থাকে, যা ত্বককে সূর্যের ক্ষতিকর রশ্মির হাত থেকে রক্ষা করে।

৪. এছাড়া গাজর খান, গাজরে প্রচুর পরিমাণে ভিটামিন O থাকে, যাতে কোলাজেন তৈরি হয়। পাশাপাশি মিষ্টি আলু, অ্যাপ্রিকট, খরমুজ ও আমও খেতে পারেন।

৫. কাঠবাদাম খান। কারণ কাঠবাদামে প্রচুর ভিটামিন ই, সি এবং অ্যান্টি-অক্সিডেন্ট থাকে। তাই, ৩০ বছর পেরিয়ে যাওয়ার পর নিয়মিত পাঁচ-ছয়টি করে কাঠবাদাম খান। এছাড়া বিটরুট খান, কারণ বিটরুটে ভিটামিন এ, সি, পটাশিয়াম ও সুপার অ্যান্টি-অক্সিডেন্ট থাকে, যা ত্বকের মৃতকোষকে দূর করে ত্বক পরিষ্কার রাখতে সাহায্য করে।

৬. ত্বকের বলিরেখা ও ক্ষত দূর করতে রোজ সকালে চিনি ছাড়া এক গ্লাস লেবুর রস খান। লেবু শরীরের পক্ষে খুব উপকারি।

৭. এছাড়া রসুন ও কাঁচা হলুদ খান। কারণ রসুন উচ্চ সালফারযুক্ত মশলা, এটি কোলাজেনের ভেঙে যাওয়ার হাত থেকে রক্ষা করে। প্রতিদিন সকালে খালি পেটে জলের সঙ্গে কয়েক টুকরো কাঁচা রসুন ও হলুদ খান, তাহলে ত্বক মসৃণ থাকবে।

নন্দীগ্রামে ফের গেরুয়া ঝড়, প্রধান নির্বাচনে জয়ী বিজেপি, ভরাডুবি তৃণমূলের

সামনে বিয়েবাড়ি? পার্লারের খরচ ছাড়াই ত্বকে আসবে গোলাপি আভা! বেসনের সঙ্গে মেশান ৪ উপাদান

সরকারি ভলভো বাসে ঘুরে আসুন বেলুড় মঠ থেকে জয়রামবাটি, জেনে নিন ভাড়া

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

কম মশলায় ঘরোয়া স্বাদ, বানিয়ে নিন জিভে জল আনা ‘মেথি আলু’

ট্রাম্পের জন্য প্রোটোকল ভেঙে বিমানবন্দরে জিনপিং, বদলাচ্ছে চিন-আমেরিকার সম্পর্কের সমীকরণ?

উত্তপ্ত বাংলাদেশ, থানায় ও সাংসদের বাড়িতে অগ্নিসংযোগ, কাঠগড়ায় হাসিনার দল

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

ইজরায়েলের পার্লামেন্টে নতুন স্পিকার বিরোধী শিবিরের, এবার ক্ষমতা হারানোর পথে নেতানিয়াহু?

প্রশাসনিক পদমর্যাদা ভুলে কৃষকের সঙ্গে মাঠে নেমে ধান কাটলেন জেলাশাসক

কল্যাণের বিরুদ্ধে দুর্নীতির ফাইল খুলতে মুখ্যমন্ত্রীকে চিঠি ঋতব্রত তৃণমূলের

বাংলায় বিনিয়োগে আগ্রহী Blackstone, শমীকের সঙ্গে বৈঠকে অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূত