মারিউপোলে ইউক্রেনীয় সেনাদের আত্মসমর্পণের সময়সীমা বেঁধে দিল রাশিয়া

ইউক্রেনের হামলায় যুদ্ধজাহাজ মস্কোভা ধ্বংস হওয়ার পরে আরও মরিয়া হয়ে উঠেছে রাশিয়া।

Share:

আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেনের হামলায় যুদ্ধজাহাজ মস্কোভা ধ্বংস হওয়ার পরে আরও মরিয়া হয়ে উঠেছে রাশিয়া। ইতিমধ্যেই মারিউপোলে জোরদার হামলা চালাতে শুরু করেছে রুশ সেনা। কার্যত শহর দখল নেওয়া এখন সময়ের অপেক্ষা। আর মারিউপোল দখল নেওয়ার আগে ইউক্রেনীয় সেনাদের আত্মসমর্পণের সময়সীমা বেঁধে দিয়েছে রুশ প্রতিরক্ষা মন্ত্রক। আজ রবিবার দুপুরের মধ্যে আত্মসমর্পণ করতে বলা হয়েছে। স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, ‘হয় আত্মসমর্পণ করুন, না হলে মৃত্যুর জন্য প্রস্তুত হোন।’

মারিউপোল শহর যে রুশ বাহিনীর হাত থেকে রক্ষা করার কোনও সম্ভাবনা নেই তা মেনে নিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলদিমির জেলেনস্কি। এদিন এক ভিডিয়ো বার্তায় তিনি বলেছেন, ‘মারিউপোলের পরিস্থিতি ভয়াবহ।‘ সেই সঙ্গে হুমকির সুরে তিনি বলেছেন, ‘মারিউপোলে ভয়াবহ কিছু ঘটলে রাশিয়ার সঙ্গে আর শান্তি আলোচনা চালানো হবে না।’ যদিও ইউক্রেনের প্রেসিডেন্টের হুমকিকে ধর্তব্যের মধ্যে আনছেন না রুশ প্রতিরক্ষা মন্ত্রকের আধিকারিকরা।

গত কয়েকদিন ধরেই মারিউপোলে লাগাতার হামলা চালাচ্ছে রুশ সেনা। সেই হামলার মুখে ক্রমশ পিছু হঠছে ইউক্রেনীয় সেনা। শহরের বেশ কিছু এলাকার দখল নিয়েছে রুশ সেনা। সেই সঙ্গে লাগাতার ইউক্রেনীয় সেনাদের আত্মসমর্পণের নির্দেশ দিচ্ছে। রুশ প্রতিরক্ষা মন্ত্রকের মুখপাত্র জানিয়েছেন, ‘স্থানীয় সময় রবিবার দুপুর একটার মধ্যে যে সমস্ত ইউক্রেনীয় সেনা আত্মসমর্পণ করবে, তাদের নিরাপত্তা দেওয়া হবে। যারা আত্মসমর্পণ করবে না, তাঁদের জীবনের নিশ্চয়তা দেওয়া হবে না। মৃত্যুর জন্য প্রস্তুত থাকতে হবে।’

আরও পড়ুন,যুদ্ধে ইউক্রেনের ২৩ হাজারের বেশি সেনা মারা গিয়েছে, দাবি রাশিয়ার

 

মেলায় চাউমিন খেয়ে অসুস্থ শতাধিক শিশু, চাঞ্চল্য মধ্যপ্রদেশে

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

মুখে দিলেই গলে যাবে, বানিয়ে নিন সুস্বাদু ক্রিমি চিকেন ক্রেপ রোল

‘আমাকে উত্যক্ত করলে, পাল্টা জবাব দিতে জানি,’ কনসার্টের মাঝেই ক্ষোভ উগড়ে দিলেন দিলজিৎ

‘কোনও একদিন নেটে আমাকে বল করো’, রণবীর সিংয়ের প্রশংসায় পঞ্চমুখ শচিন

মহিলার ফোন নিয়ে নগ্ন ছবি পাঠানোর চেষ্টা, আমেরিকায় আটক ভারতীয় বংশোদ্ভূত যুবক

জ্ঞান নেই, অতি সঙ্কটজনক অবস্থায় শহরের হাসপাতালে চিকিৎসাধীন রেখা পাত্র

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

বৃষ্টি থামতেই শীত নিয়ে সুখবর দিল হাওয়া অফিস, ৪ ডিগ্রি পর্যন্ত নামতে পারে তাপমাত্রা

মন্দির থেকে ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনা, প্রাণ গেল একই পরিবারের ৯ জনের

‘ওরা আমার মেয়েকে নিয়ে যাচ্ছে’, বিমানবন্দরে মার্কিন কর্তাদের পা আঁকড়ে অঝোরে কাঁদলেন মহিলা

সাশ্রয় নাকি বাড়তি খরচ? জানুন আজ কলকাতায় সোনা-রুপোর দাম

আলিপুরদুয়ারে নির্মীয়মাণ সেতু ভেঙে বিপত্তি, ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ে আহত ৪ শ্রমিক