কাশ্মীর সমস্যার সমাধান চেয়ে মোদিকে চিঠি শাহবাজের

চিঠির পাশাপাশি টুইটও করেছেন।

Share:

আন্তর্জাতিক ডেস্ক: দ্বিপাক্ষিক সম্পর্কের ভিত মজবুত করতে চেয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি দিলেন পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। চিঠিতে কাশ্মীর সমস্যার স্থায়ী সমাধান চেয়েছেন। পাকিস্তানে পালাবদলের পর সে দেশের নবনিযুক্ত প্রধানমন্ত্রী শাহবাজ শরিফকে অভিনন্দন জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেই চিঠির এবার পাল্টা চিঠি দিলে প্রধানমন্ত্রী শাহবাজ। তবে চিঠির উল্লেখযোগ্য বিষয় হল, পাক প্রধানমন্ত্রী আরও একবার কাশ্মীর সমস্যা সমাধানের আর্জি জানিয়েছেন।

শাহবাজকে অভিনন্দন জানাতে গিয়ে প্রধানমন্ত্রী মোদি তাঁর টুইটার হ্যান্ডেলে লেখেন, ‘মাননীয় প্রধানমন্ত্রীকে আমার হার্দিক শুভেচ্ছা। ভারত শান্তির পক্ষে, সন্ত্রাসের বিরুদ্ধে। দক্ষিণ এশিয়া সন্ত্রাসমুক্ত হয়ে উঠুক, সেটাই আমাদের একমাত্র লক্ষ্য। সেটা হলে আমরা উন্নতির দিকে আরও বেশি করে নজর দিতে পারব। সকলের সার্বিক বিকাশ আমাদের একমাত্র লক্ষ্য।’

শাহবাজ শরিফ চিঠি পাঠানোর পাশাপাশি টুইটও করেন। মোদি তাঁকে অভিনন্দন জানানোয় তাঁকে ধন্যবাদ দিয়েছেন। নিজের টুইটার হ্যান্ডেলে পাকিস্তানের নবনিযুক্ত প্রধানমন্ত্রী লেখেন, ‘প্রধানমন্ত্রী, আমায় অভিনন্দন জ্ঞাপনের জন্য ধন্যবাদ জানাই। পাকিস্তান শান্তিপূর্ণ সম্পর্কের পক্ষে। ভারতের তরফ থেকে সব ধরনের সহযোগিতা আশা করে। কাশ্মীর সমস্যা-সহ দ্বিপাক্ষিকস্তরে সব ধরনের সমস্যা মিটিয়ে ফেলতে চাইছি।’

পাকিস্তানে নাটকীয় পরিবর্তনের পর প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন শাহবাজ শরিফ। ক্ষমতায় আসীন হওয়ার পরে পরে শাহবাজের মুখে শোনা গিয়েছিল কাশ্মীর প্রসঙ্গ। বলেছিলেন, কাশ্মীর সমস্যার স্থায়ী সমাধান না করে তিনি নিশ্চিন্তে ঘুমোতে পারবেন। প্রধানমন্ত্রী মোদিকে পাঠানো চিঠিতে তিনি আরও একবার কাশ্মীর প্রসঙ্গ উত্থাপন করলেন।

আরও পড়ুন বৈশাখী উৎসবে যোগ দিতে পাকিস্তান পৌঁছলেন দু হাজার শিখ পুণ্যার্থী

মেলায় চাউমিন খেয়ে অসুস্থ শতাধিক শিশু, চাঞ্চল্য মধ্যপ্রদেশে

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

মুখে দিলেই গলে যাবে, বানিয়ে নিন সুস্বাদু ক্রিমি চিকেন ক্রেপ রোল

‘আমাকে উত্যক্ত করলে, পাল্টা জবাব দিতে জানি,’ কনসার্টের মাঝেই ক্ষোভ উগড়ে দিলেন দিলজিৎ

‘কোনও একদিন নেটে আমাকে বল করো’, রণবীর সিংয়ের প্রশংসায় পঞ্চমুখ শচিন

মহিলার ফোন নিয়ে নগ্ন ছবি পাঠানোর চেষ্টা, আমেরিকায় আটক ভারতীয় বংশোদ্ভূত যুবক

জ্ঞান নেই, অতি সঙ্কটজনক অবস্থায় শহরের হাসপাতালে চিকিৎসাধীন রেখা পাত্র

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

বৃষ্টি থামতেই শীত নিয়ে সুখবর দিল হাওয়া অফিস, ৪ ডিগ্রি পর্যন্ত নামতে পারে তাপমাত্রা

মন্দির থেকে ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনা, প্রাণ গেল একই পরিবারের ৯ জনের

‘ওরা আমার মেয়েকে নিয়ে যাচ্ছে’, বিমানবন্দরে মার্কিন কর্তাদের পা আঁকড়ে অঝোরে কাঁদলেন মহিলা

সাশ্রয় নাকি বাড়তি খরচ? জানুন আজ কলকাতায় সোনা-রুপোর দাম

আলিপুরদুয়ারে নির্মীয়মাণ সেতু ভেঙে বিপত্তি, ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ে আহত ৪ শ্রমিক