কোরান পুড়িয়ে দেওয়াকে কেন্দ্র করে তপ্ত সুইডেন, চলল গুলি

আহত তিন, বেশ কয়েকজন পুলিশকর্মীও জখম

Share:

আন্তর্জাতিক ডেস্ক: মুসলিমদের পবিত্র ধর্মগ্রন্থ কোরান জ্বালিয়ে দেওয়াকে কেন্দ্র করে তপ্ত সুইডেন। পথে নেমে প্রতিবাদ দেখান শতাধিক মানুষ। পরিস্থিতি এতটাই তেতে ওঠে যে পুলিশকে গুলি চালাতে হয়। গুলিতে তিনজন গুরুতর জখম। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। উত্তেজিত জনতার হামলায় বেশ কয়েকজন পুলিশকর্মী আহত হয়েছেন। অনলাইনে এই খবর দিতে গিয়ে বলা হয়েছে, পুলিশের গুলিতে তিনজন জখম হয়েছেন। তারা হাসপাতালে ভর্তি। তিনজন আপাতত বিপন্মুক্ত। প্রধানমন্ত্রী ম্যাগডালেনা অ্যান্ডরসন কড়া ভাষায় এর নিন্দা করেছেন। তিনি জানিয়েছেন, ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

কোরান জ্বালিয়ে দেওয়ার ঘটনাটি ঘটে গত বৃহস্পতিবার। প্রাথমিক তদন্তে উঠে এসেছে, ঘটনার সঙ্গে জড়িত সুইডেনের ডানপন্থী মৌলবাদী সংগঠন।বেশ কয়েকজন সোশ্যাল মিডিয়ায় ঘটনাটি ভাইরাল করলে পরিস্থিতি আরও ঘোরাল হয়ে ওঠে। জানা গিয়েছে, কোরান জ্বালিয়ে দেওয়ার সঙ্গে জড়িত রাসমাস পালুদান। বৃহস্পতিবার সুইডেনের একাধিক শহরে কোরান জ্বালিয়ে দেওয়ার ঘটনা ঘটে। সবই হয়েছে রাসমাস পালুদানের উস্কানিতে। এই ঘটনার জন্য বিন্দুমাত্র অনুতপ্ত নন। রাসমাস জানিয়েছেন, আগামীদিনেও কোরান পুড়িয়ে দেওয়া হবে।

ঘটনার নিন্দা করে করে মুখ খুলল সৌদি আরব। সে দেশের বিদেশ মন্ত্রকের তরফ থেকে সোমবার বিবৃতি জারি করা হয়। বিবৃতিতে বলা হয়েছে, কোরান জ্বালিয়ে দেওয়ার ঘটনা কোনওভাবেই সমর্থন করা যায় না। আশা করা যায় সুইডেন সরকার ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতার করে তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক পদক্ষেপ করবে।

আরও পড়ুন কোরানের অবমাননা, পাথর ছুঁড়ে মানুষ খুন পাকিস্তানে

মেলায় চাউমিন খেয়ে অসুস্থ শতাধিক শিশু, চাঞ্চল্য মধ্যপ্রদেশে

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

মুখে দিলেই গলে যাবে, বানিয়ে নিন সুস্বাদু ক্রিমি চিকেন ক্রেপ রোল

‘আমাকে উত্যক্ত করলে, পাল্টা জবাব দিতে জানি,’ কনসার্টের মাঝেই ক্ষোভ উগড়ে দিলেন দিলজিৎ

‘কোনও একদিন নেটে আমাকে বল করো’, রণবীর সিংয়ের প্রশংসায় পঞ্চমুখ শচিন

মহিলার ফোন নিয়ে নগ্ন ছবি পাঠানোর চেষ্টা, আমেরিকায় আটক ভারতীয় বংশোদ্ভূত যুবক

জ্ঞান নেই, অতি সঙ্কটজনক অবস্থায় শহরের হাসপাতালে চিকিৎসাধীন রেখা পাত্র

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

বৃষ্টি থামতেই শীত নিয়ে সুখবর দিল হাওয়া অফিস, ৪ ডিগ্রি পর্যন্ত নামতে পারে তাপমাত্রা

মন্দির থেকে ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনা, প্রাণ গেল একই পরিবারের ৯ জনের

‘ওরা আমার মেয়েকে নিয়ে যাচ্ছে’, বিমানবন্দরে মার্কিন কর্তাদের পা আঁকড়ে অঝোরে কাঁদলেন মহিলা

সাশ্রয় নাকি বাড়তি খরচ? জানুন আজ কলকাতায় সোনা-রুপোর দাম

আলিপুরদুয়ারে নির্মীয়মাণ সেতু ভেঙে বিপত্তি, ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ে আহত ৪ শ্রমিক