চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

এক ধাক্কায় অনেকটা কমল সোনা-রুপোর দাম

নিজস্ব প্রতিনিধি: অবশেষে সোনা ও রুপোর দামে কিছুটা স্বস্তি। বুধবার এক ধাক্কায় অনেকটাই কমেছে দুই ধাতুর দাম। ২২ ক্যারেট সোনার দাম প্রতি ১০ গ্রামে কমেছে ৭০০ টাকা আর রুপোর দাম প্রতি কেজিতে ১,৭০০ টাকা। বিয়ের মরসুমে দুই ধাতুর দাম কমায় খানিকটা স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন ব্যবসায়ীরা।

চলতি মাসের দ্বিতীয় সপ্তাহ থেকেই সোনা ও রুপোর দাম লাগাতার চড়ছিল। মঙ্গলবার কলকাতার বাজারে ২২ ক্যারেট সোনার ১০ গ্রামের দাম পৌঁছেছিল ৪৯ হাজার ৮৫০ টাকায়। আর ২৪ ক্যারেট সোনার দাম ছিল প্রতি গ্রাম ৫ হাজার ৪৩৮ টাকা। এদিন গয়না তৈরিতে ব্যবহৃত ২২ ক্যারেট সোনার দাম এক ধাক্কায় ৭০০ টাকা কমেছে। যার ফলে প্রতি ১০ গ্রাম সোনার দাম দাঁড়িয়েছে ৪৯ হাজার ১৫০ টাকা। ২৪ ক্যারেট সোনার দাম প্রতি ১০ গ্রামে কমেছে ৭৬০ টাকা। যার ফলে ২৪ ক্যারেট সোনার প্রতি ১০ গ্রামের দাম দাঁড়িয়েছে ৫৩ হাজার ৬২০ টাকা।

সোনার পাশাপাশি পাল্লা দিয়ে বেড়েছিল রুপোর দামও। মঙ্গলবার প্রতি কেজি রুপোর দাম ৭০ হাজারের গণ্ডি ছুঁয়েছিল। যার ফলে নিম্নবিত্তদের কপালে চিন্তার ভাঁজ গভীর হয়েছিল। যদিও এদিন অনেকটাই স্বস্তি মিলেছে। এক ধাক্কায় প্রতি ১০ গ্রাম রুপোর দাম কমেছে ১ হাজার ৭০০ টাকা। দাম দাঁড়িয়েছে ৬৮ হাজার ৩০০ টাকা।

Published by:

Share Link:

More Releted News:

মধ্যপ্রাচ্যের যুদ্ধের জেরে ধাক্কা শেয়ার বাজারে, লালেই শুরু সেনসেক্স-নিফটি

পুরনো কুলারেই মিলবে এসির মতো ঠান্ডা হাওয়া! মেনে চলুন এই ৫টি সহজ ঘরোয়া টিপস

নিরাপত্তা ছাড়পত্রের গেরোয় স্টারলিংক, ভারতে অনিশ্চিত মাস্কের ইন্টারনেট পরিষেবা

সরকারি কর্মচারীদের জন্য সুখবর, ২ শতাংশ ডিএ বৃদ্ধির ঘোষণা কেন্দ্রের

প্রতিদিন ইয়ারবাড ব্যবহার করছেন, জানেন এর দীর্ঘমেয়াদি প্রভাব কী?

PAN Card আবেদনের নিয়মে বদল, করতে হবে নতুন ৪ ফর্ম পূরণ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ