আর কিছুক্ষণ, তারপরেই বদলাচ্ছি আমরা

আমরা আসছি

00
Days
00
Hours
00
Mins
00
Secs
আমরা এখন লাইভ!
এই মুহূর্তে

প্রসাদ খেলে গুনতে হবে ৫০০০ টাকা, নির্দেশ খাপ পঞ্চায়েতের

নিজস্ব প্রতিনিধি: পুজোর প্রসাদ খেলে গুনতে হবে ৫০০০ টাকা! এমনই নির্দেশ দিল খাপ পঞ্চায়েত। এমন নির্দেশ ঘিরে শোরগোল পরে গিয়েছে পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুরে। পুজো করার জন্য গ্রাম কমিটির অনুমতি নেয়নি আয়োজকরা, আর তার জেরেই পুজো বাড়িতে খেতে গেলে গ্রামের মানুষজনকে ৫০০০ টাকা দিতে হবে বলে নির্দেশ দিল ওই কমিটি। এর প্রতিবাদে সরব হয়েছেন স্থানীয় গ্রামবাসীরা। ইতিমধ্যে এই ঘটনায় ৮ জনকে গ্রেফতার করেছে পটাশপুর থানার পুলিশ।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর- ২ ব্লকের শ্রীরামপুর গ্রাম পঞ্চায়েতের খড়িকা পাটনা গ্রামের বাসিন্দা তপন বিশাইয়ের বাড়িতে ছিল পারিবারিক সত্যনারায়ণ পুজো। পুজো উপলক্ষ্যে ভোগের আয়োজন করে ওই পরিবার। বুধবার পুজোতে আসার জন্য স্থানীয় বাসিন্দাদের আমন্ত্রণ জানানো হয়। কিন্তু এই পুজো ও ভোগ খাওয়ানোর জন্য কোনও অনুমতি নেওয়া হয়নি বলে দাবি করে গ্রাম কমিটি। তাই তারা নিদান দেন, ওই অনুষ্ঠানে যাওয়া যাবে না কোনও গ্রামবাসীর। আর গ্রাম কমিটির নির্দেশ অমান্য করলে দিতে হবে জরিমানা। জরিমানার পরিমাণ ৫ হাজার টাকা। গ্রাম কমিটির এমন নির্দেশ জানাজানি হতে অনেক আমন্ত্রিত আর পুজোমুখী হননি। এর পর গ্রাম কমিটির বিরুদ্ধে সরব হন ওই পরিবার সহ গ্রামবাসীদের একাংশ। প্রতিবাদের অংশ হিসাবে বুধবার বিকেলে গ্রামের মন্দিরের সামনে পুজোর ভোগের প্রসাদ নিয়ে বসে পড়েন ওই পরিবারের সদস্যরা। তাঁদের সঙ্গে প্রতিবাদে সামিল হন বহু গ্রামবাসী। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পরে এলাকায়। ঘটনার খবর দেওয়া হয় পটাশপুর থানায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পটাশপুরের বিডিও শঙ্কু বিশ্বাস ও পটাশপুর থানার ওসি দীপক চক্রবর্তী। পুরো বিষয়টি খতিয়ে দেখে দ্রুত পদক্ষেপ নেওয়া শুরু করেন। বুধবার রাতে গ্রাম কমিটির ৮ জনকে গ্রেফতার করে পুলিশ। এই ঘটনায় অভিযুক্ত আরও ২ জন পলাতক বলে জানা গিয়েছে। তাঁদের খোঁজ শুরু করেছে তদন্তকারীরা।

Published by:

Share Link:

More Releted News:

ভোটগণনার দিন ট্রাফিক রুটে বদল হচ্ছে, কোন পথে নো–এন্ট্রি?‌ জেনে নিন আপডেট

এক্স আর্মি লেখা গাড়ি কার? সাখাওয়াতের স্ট্রংরুমে ঢুকতেই বাইরে বিক্ষোভ তৃণমূলের

‘মুখ রক্ষা করো ঠাকুর’, সকাল থেকেই মন্দিরে-মন্দিরে হত্যে বিজেপি প্রার্থীদের

ফের ধাক্কা ধূমপায়ীদের, এক ধাক্কায় অনেকটা বাড়ল‌ সিগারেটের দাম

বিজেপির দাবিতে সরানো হল কালীঘাট থানার মহিলা ওসিকে

কলকাতার ইতিহাস সংক্রান্ত কবিতার বই স্থান পাচ্ছে অস্ট্রেলিয়ার বিশ্ববিদ্যালয়ে

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ