রাশিয়ার সামরিক গবেষণাগারে বিধ্বংসী আগুন, হত সাত

কীভাবে আগুন লাগল তা জানা যায়নি

Share:

আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ার ক্ষেপণাস্ত্র তৈরির গবেষণাগারে  বিধ্বংসী আগুন। এখনও পর্যন্ত সাতজনের প্রাণ কেড়েছে। মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন আরও ২৫ জন। দেশটির জরুরি পরিষেবার আধিকারিকরা জানিয়েছেন, ‘মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।’ নিরাপত্তার নিশ্ছিদ্র ঘেরাটোপে থাকা গবেষণাগারে কীভাবে আগুন লাগল তা জানা যায়নি।

রুশ সংবাদ সংস্থা ‘তাস’ জানিয়েছে, বৃহস্পতিবার তেভর শহরে থাকা অ্যারো স্পেস ডিফেন্স ফোর্সের কেন্দ্রীয় গবেষণাগারের দ্বিতীয় তলায় আচমকাই আগুন লাগে। নিমেষেই বিধ্বংসী আগুন পুরো গবেষণাগারে ছড়িয়ে পড়ে। ধোঁয়ায় অনেকেই অসুস্থ হয়ে পড়েন। প্রাণ বাঁচাতে কেউ-কেউ জানলা থেকে লাফিয়ে পড়েন। খবর পেয়ে ঘটনাস্থলে জরুরি পরিষেবা বিভাগের কর্মীরা হাজির হন। কিন্তু আগুন নিয়ন্ত্রণে আনতে হিমশিম খান তাঁরা। শেষ পর্যন্ত এম আই-৮ হেলিকপ্টার থেকে জল ঢেলে বেশ কয়েক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। প্রথমে পাঁচজনকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। পরে অসুস্থ হয়ে আরও দুজন মৃত্যুর কোলে ঢলে পড়েন। ২৫ জনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।’

জরুরি পরিষেবা বিভাগের এক আধিকারিক জানিয়েছেন, ‘সম্ভবত শট সার্কিট থেকেই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে মনে করা হচ্ছে। তদন্ত শেষ হলেই আগুন লাগার প্রকৃত কারণ জানা যাবে। প্রাণহানির পাশাপাশি বিধ্বংসী আগুনে গবেষণাগারটির প্রচুর ক্ষতি হয়েছে।

আরও পড়ুন মারিউপোল ‘স্বাধীন’, ঘোষণা পুতিনের

মেলায় চাউমিন খেয়ে অসুস্থ শতাধিক শিশু, চাঞ্চল্য মধ্যপ্রদেশে

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

মুখে দিলেই গলে যাবে, বানিয়ে নিন সুস্বাদু ক্রিমি চিকেন ক্রেপ রোল

‘আমাকে উত্যক্ত করলে, পাল্টা জবাব দিতে জানি,’ কনসার্টের মাঝেই ক্ষোভ উগড়ে দিলেন দিলজিৎ

‘কোনও একদিন নেটে আমাকে বল করো’, রণবীর সিংয়ের প্রশংসায় পঞ্চমুখ শচিন

মহিলার ফোন নিয়ে নগ্ন ছবি পাঠানোর চেষ্টা, আমেরিকায় আটক ভারতীয় বংশোদ্ভূত যুবক

জ্ঞান নেই, অতি সঙ্কটজনক অবস্থায় শহরের হাসপাতালে চিকিৎসাধীন রেখা পাত্র

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

বৃষ্টি থামতেই শীত নিয়ে সুখবর দিল হাওয়া অফিস, ৪ ডিগ্রি পর্যন্ত নামতে পারে তাপমাত্রা

মন্দির থেকে ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনা, প্রাণ গেল একই পরিবারের ৯ জনের

‘ওরা আমার মেয়েকে নিয়ে যাচ্ছে’, বিমানবন্দরে মার্কিন কর্তাদের পা আঁকড়ে অঝোরে কাঁদলেন মহিলা

সাশ্রয় নাকি বাড়তি খরচ? জানুন আজ কলকাতায় সোনা-রুপোর দাম

আলিপুরদুয়ারে নির্মীয়মাণ সেতু ভেঙে বিপত্তি, ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ে আহত ৪ শ্রমিক