চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

ইমরানকে গদি থেকে আমরাই সরিয়েছি, বিস্ফোরক বয়ান বিলাওয়ালের

আন্তর্জাতিক ডেস্ক: ‘পাক প্রধানমন্ত্রী ইমরান খানকে ক্ষমতা থেকে আমরাই সরিয়েছি।‘

এমনই এক বিস্ফোরক বয়ান দিলেন পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) সভাপতি বিলাওয়াল ভুট্টো। সেই সঙ্গে তিনি জানিয়ে দিয়েছেন, পাকিস্তানে রাজনৈতিক অস্থিরতা তৈরির পিছনে বিদেশি শক্তির হাত থাকার যে অভিযোগ উঠছে তা ভিত্তিহীন। সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে পিপিপি সভাপতি বলেন, ‘প্রধানমন্ত্রী পদ থেকে ইমরানকে সরিয়ে দেওয়ার পিছনে বিদেশি শক্তির হাত নেই। সব কিছুই হয়েছে বিলাওয়াল হাউজে।’ পাকিস্তান পিপলস পার্টির চেয়ারম্যানের এই মন্তব্য যে বিস্ফোরক, তা নিয়ে কোনও সন্দেহ নেই।

প্রধানমন্ত্রী পদ থেকে ক্ষমতাচ্যূত হওয়ার কিছুদিন আগে ইমরান একটি জনসভা করেন।সেই সভা থেকে দলীয় সমর্থকদের উদ্দেশ্যে তাঁকে বলতে শোনা যায়, ক্ষমতা থেকে সরিয়ে ফেলতে বিদেশি শক্তি ক্রমাগত চেষ্টা চালিয়ে যাচ্ছে। তাঁর এই মন্তব্যের লক্ষ্য ছিল আমেরিকা। যদিও আমেরিকা সেই অভিযোগ মানতে অস্বীকার করে। জানায়, পাকিস্তানে রাজনৈতিক অস্থিরতা তৈরি করার কোনও অভিসন্ধি তাদের নেই। যদিও হোয়াইট হাউজের এই বিবৃতি মানতে অস্বীকার করেন ইমরান এবং তাঁর দল। সেই ঘটনার প্রেক্ষিতে বিলাওয়াল ভুট্টোর এই বয়ান নিঃসন্দেহে তাপর্যপূর্ণ।

সূত্রে পাওয়া খবর উদ্ধৃত করে একটি সর্বভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, পিপিপি সভাপতি এবং পিএমএল –এন নেতা নওয়াজ শরিফের কথা হয়েছে।বৈঠক হয়েছে টানা দেড় ঘণ্টা। নওয়াজ শরিফ জানিয়েছেন, পাকিস্তান গত কয়েক বছর ধরে নানা সমস্যার মধ্য দিয়ে গিয়েছে। দরকার সেই সমস্যা দূর করার। আমাদের সবাইকে একযোগে কাজ করতে হবে।

আরও পড়ুন গদি ধরে টান মেরেছেন পাক-সেনাপ্রধান: ইমরান

Published by:

Share Link:

More Releted News:

৪৯ দিন বাদে হরমুজ খুলে দিল ইরান, অবরুদ্ধ রাখার ঘোষণা ট্রাম্পের

ইন্দোনেশিয়ায় ভয়াবহ বিমান দুর্ঘটনা, নিহত ৮ যাত্রী

সান ফ্রান্সিসকোতে বিপাকে এয়ার ইন্ডিয়ার পাইলট, ব্যাগ থেকে যা উদ্ধার হল….

পিছনে থাকা নতুন শত্রুদের সন্ধানে ইজরায়েল, শীর্ষে পাকিস্তান-তুরস্ক

Ai কাড়ছে চাকরি! প্রতিটা মানুষকে ভাতা দেওয়া উচিত সরকারের, দাবি মাস্কের

যুদ্ধজাহাজে খাদ্য সংকট! পেট ভরে খাবার মিলছে না মার্কিন সেনাদের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ