আফগানিস্তানের মসজিদে ফের ভয়াবহ বিস্ফোরণে হত ৩৩

গুরুতর জখম হয়েছেন ৪৩ জন। তাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

Share:

আন্তর্জাতিক ডেস্ক: মাজার-ই-শরিফের মসজিদে ভয়াবহ বিস্ফোরণের দুঃস্বপ্ন কাটতে না কাটতেই ফের ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল আফগানিস্তানের মাটি। শুক্রবার জুমাবারের নমাজের সময়ে কুন্দুজ প্রদেশের(Kunduz Province) এক মসজিদে(Afghanistan Masque Blast) ফের বিস্ফোরণ ঘটে। ভয়াবহ বিস্ফোরণে ৩৩ জন প্রাণ হারিয়েছেন। গুরুতর জখম হয়েছেন ৪৩ জন। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় মৃতের সংখ্যা বাড়তে পারে বলে মনে করছেন প্রশাসনিক আধিকারিকরা।

বৃহস্পতিবারই মাজার-ই-শরিফের এক মসজিদে(Masque Blast) ভযাবহ বিস্ফোরণে ২৫ জন প্রাণ হারিয়েছিলেন। ওই হামলার দায় স্বীকার করেছিল কুখ্যাত জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (ISIS)। ওই ঘটনার কয়েক ঘন্টার মধ্যে কুন্দুজ প্রদেশে এক জঙ্গি হামলায় চার জন প্রাণ হারিয়েছিলেন। সেই আতঙ্ক কাটিয়ে ওঠার আগে শুক্রবার কুন্দুজের সুন্নি সম্প্রদায়ের এক মসজিদে ভয়াবহ বিস্ফোরণ ঘটেছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, নমাজ শেষে যখন প্রার্থনায় মগ্ন ছিলেন নমাজিরা তখনই ভয়াবহ শব্দে কেঁপে ওঠে পুরো এলাকা। শক্তিশালী বিস্ফোরণে অনেকেই ছিন্নভিন্ন হয়ে যান।

তালিবান সরকারের তথ্যমন্ত্রী জাবিউল্লাহ মুজাহিদ মসজিদে হামলার ঘটনার তীব্র নিন্দা জানিয়ে জঙ্গিদের হুঁশিয়ারি দিয়েছেন। এক টুইট বার্তায় তিনি লিখেছেন, ‘দেশে শান্তি নষ্টের কোনও চেষ্টা বরদাস্ত করা হবে না।’ গত বছরের অগস্টে আফগানিস্তানে রাজনেতিক পালাবদলের পরেই লাগাতার হামলা চালিয়ে যাচ্ছে ইসলামিক স্টেট (খোরাসান গোষ্ঠী)। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, আইএস (কে) তালিবান সরকারের মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে।

মেলায় চাউমিন খেয়ে অসুস্থ শতাধিক শিশু, চাঞ্চল্য মধ্যপ্রদেশে

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

মুখে দিলেই গলে যাবে, বানিয়ে নিন সুস্বাদু ক্রিমি চিকেন ক্রেপ রোল

‘আমাকে উত্যক্ত করলে, পাল্টা জবাব দিতে জানি,’ কনসার্টের মাঝেই ক্ষোভ উগড়ে দিলেন দিলজিৎ

‘কোনও একদিন নেটে আমাকে বল করো’, রণবীর সিংয়ের প্রশংসায় পঞ্চমুখ শচিন

মহিলার ফোন নিয়ে নগ্ন ছবি পাঠানোর চেষ্টা, আমেরিকায় আটক ভারতীয় বংশোদ্ভূত যুবক

জ্ঞান নেই, অতি সঙ্কটজনক অবস্থায় শহরের হাসপাতালে চিকিৎসাধীন রেখা পাত্র

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

বৃষ্টি থামতেই শীত নিয়ে সুখবর দিল হাওয়া অফিস, ৪ ডিগ্রি পর্যন্ত নামতে পারে তাপমাত্রা

মন্দির থেকে ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনা, প্রাণ গেল একই পরিবারের ৯ জনের

‘ওরা আমার মেয়েকে নিয়ে যাচ্ছে’, বিমানবন্দরে মার্কিন কর্তাদের পা আঁকড়ে অঝোরে কাঁদলেন মহিলা

সাশ্রয় নাকি বাড়তি খরচ? জানুন আজ কলকাতায় সোনা-রুপোর দাম

আলিপুরদুয়ারে নির্মীয়মাণ সেতু ভেঙে বিপত্তি, ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ে আহত ৪ শ্রমিক