বয়স বাড়তেই দেখা দেয় হাড়ের সমস্যা, সুস্থ থাকতে মেনে চলুন এই কয়েকটি পদ্ধতি

Share:

নিজস্ব প্রতিনিধি: জানেন কি, বয়স বাড়ার সঙ্গে সঙ্গে চুল যেমন পাকে, তেমনি হাড়েরও ক্ষয় হতে শুরু করে। তাই বয়স বাড়ার সঙ্গে সঙ্গে হাড়ের জয়েন্টে ব্যথা হয়। যার ফলে ভারি কাজকর্ম করা একেবারে দুর্বিসহ হয়ে ওঠে। তাই বয়স বাড়ার সঙ্গে সঙ্গে কিছু নিয়ম মেনে চলুন, যাতে সহজেই হাড়ের সমস্যায় না ভুগতে হয়।

১. প্রতিদিন প্রচুর পরিমাণে শাকসবজি এবং ফলমূল খান। সঙ্গে প্রক্রিয়াজাত খাবার খাওয়াও বন্ধ করুন।

২. বয়স বাড়ার সঙ্গে সঙ্গে শরীরচর্চা করা শুরু করুন। সকালে উঠে জগিং বা ফ্রি হ্যান্ড করুন, সঙ্গে অভ্যাস করে কিছু ব্যায়াম করুন।

৩. প্রচুর পরিমাণে ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার খান। যা হাড়কে মজবুত করে। নিয়ম করে দুধ, ঢ্যাঁড়স, সোয়াবিন খান। যা শরীরে পর্যাপ্ত পরিমাণ খনিজ পৌঁছে দেয়।

৪. হাড়ের স্বাস্থ্য ভালো রাখতে ভিটামিন ডি-এর প্রয়োজন। প্রতিদিন ৬০ এনজি/এমএল ভিটামিন ডি শরীরের ক্ষেত্রে খুব দরকার।

৫. একটা বয়সের পরে লো ক্যালোরি ডায়েট করবেন না। কারণ, লো ক্যালোরি ডায়েটের ফলে মেটাবলিজম প্রক্রিয়া ধাক্কা খেয়ে হাড়ের ক্ষতি করে।

৬. হাড় ঠিক রাখতে দরকার কোলাজেন প্রোটিনের। যদিও এই বিষয়ে চিকিৎসকের পরামর্শ নিতে হবে।

৭. একটা বয়সের পর শরীরে খনিজের ঘাটতি দেখা যায়। সেক্ষেত্রে পটাশিয়াম এবং ম্যাগনেসিয়াম সমৃদ্ধ খাবার খাওয়া অত্যন্ত প্রয়োজনীয়।

৮. খুব বেশি নুন খাওয়া শরীরের জন্য খুব ক্ষতিকর। অস্টিওপোরোসিসের ঝুঁকি বাড়ায় অতিরিক্ত নুন। এর সঙ্গে হাড়ের ক্ষতির সংযোগ রয়েছে।

পাঁচ দিন নিখোঁজ থাকার পর নদীর ঘাটে মিলল ১৬ বছরের কিশোরীর দেহ, চাঞ্চল্য বাগদায়

‘এখন IPL- এর আর কোনও অর্থ নেই’, ধোনির অবসরে মনখারাপ ভক্তদের

স্কুলে ব্যালকনি থেকে ঝাঁপ অষ্টম শ্রেণির ছাত্রের, চাঞ্চল্য দমদমে

কার্তিক পুজো উপলক্ষে সেজে উঠেছে কাটোয়া, নজর কাড়বে কার্তিক লড়াই

হাসিনার প্রত্যাবর্তনের আগেই উত্তেজনা, ঢাকা বিমানবন্দরে ক্রুড বোমা হামলায় আহত ৩

ডিউটিতে গরহাজির থাকাকালীন চিকিৎসা ব্যবস্থা নিয়ে অভিযোগ, কলকাতা মেডিক্যালের ৮ ইন্টার্নকে শোকজ

পারিশ্রমিক কমিয়ে লখনউ ছেড়ে কোথায় গেলেন শামি? জানুন…

তোলাবাজি রুখতে কোর কমিটি তৈরি করল বিজেপি, দায়িত্বে লকেট-সৌমিত্ররা

জল্পনায় ইতি, IPL-থেকে অবসর নিলেন মহেন্দ্র সিং ধোনি

গুড়াপে ধর্ষণ-খুন কাণ্ডে ফাঁসির সাজা বহাল রাখল কলকাতা হাইকোর্ট

শুভেন্দুর উদ্যোগে ডিসেম্বরে ব্রিগেডে ১০ লক্ষ কণ্ঠে গীতাপাঠ

ফের রক্তাক্ত পাকিস্তান, এক মেজরসহ ৬ পাক সেনাকে খতম করার দাবি বিএলএ-এর

গারুলিয়া পুরসভায় ১৬ অস্থায়ী কর্মীর পাকা হল চাকরি, নিয়োগপত্র তুলে দিলেন অর্জুন সিংহ 

এক বা দুই নয়, বিজেপি বিধায়ক কৌস্তভের বাড়িতে পড়ল চারটি কার্তিক!