ইটের বদলে পাটকেল, চিনের জন্য পর্যটক ভিসা বন্ধ ভারতের

নির্দেশিকা অনির্দিষ্টকালের জন্য বহাল

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: ইটের বদলে পাটকেল। চিনা নাগরিকদের জন্য ভারতের পর্যটক ভিসা বাতিলের সিদ্ধান্ত বহুশ্রুত এই প্রবাদের কথাই মনে করায়।

করোনা ভাইরাস দাপট দেখাতে শুরু করলে চিনে পড়তে যাওয়া শতাধিক ভারতীয় দেশে ফিরে আসে। সেটা ২০২০ সালের ঘটনা। পরিস্থিতি এখন অনেকটাই স্বাভাবিক। তারা চিনে ফিরে যেতে চেয়ে বেজিংয়ের কাছে অনুরোধ জানায়। কিন্তু বেজিং এই ব্যাপারে টুঁ শব্দ করছে না।

একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে, ভারত থেকে সে দেশে পড়তে গিয়েছিল ২২ হাজার ভারতীয় পড়ুয়া। এদের মধ্যে অনেকে চিনে বিভিন গবেষণার সঙ্গে যুক্ত ছিলেন। ভারতের বিদেশ মন্ত্রক থেকে সে দেশের বিদেশ মন্ত্রকের সঙ্গে এই বিষয়ে একাধিকবার যোগাযোগ করে। কিন্তু চিনের বিদেশ মন্ত্রক থেকে ভারতের এই আর্জিতে সাড়া দিতে অস্বীকার করায় এবার সে দেশের নাগরিকদের জন্য পর্যটক ভিসা বন্ধ করার সিদ্ধান্ত নিল। ইতোমধ্যে যাদের পর্যটক ভিসা ইস্যু করা হয়েছে, রবিবারের নির্দেশিকার পর ওই ভিসা অবৈধ বলেই বিবেচিত হবে।

ইন্টারন্যাশাল এয়ার ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশনের তরফ থেকে এই সিদ্ধান্তের খবর দিতে গিয়ে বলা হয়েছে, ‘চিনের নাগরিকদের জন্য ভারত পর্যটক ভিসা আপাতত ইস্যু করবে না। ইতোমধ্যে যারা এই ভিসা পেয়েছেন, তাদের ক্ষেত্রে ওই ভিসাও কার্যকর হবে না। পর্যটক ভিসা, যার মেয়াদ ১০ বছর, আপাতত তা কার্যকর হবে না।’  

ভারতের বিদেশ দফতরের মুখপাত্র অরিন্দম বাগচি জানিয়েছে, চিনের সঙ্গে এই ব্যাপারে ফেব্রুয়ারি মাসে একবার যোগাযোগ করা হয়েছিল। বেজিংয়ের তরফ থেকে আমাদের বলা হয়, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। তারপর বেজিং এই ব্যাপারে কোনও উচ্চবাচ্য করছে না।

আরও পড়ুন সংস্কার জরুরি, তবে দেশবাসীর স্বার্থ রক্ষা করেই: শ্রীলঙ্কার অর্থমন্ত্রী

মেলায় চাউমিন খেয়ে অসুস্থ শতাধিক শিশু, চাঞ্চল্য মধ্যপ্রদেশে

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

মুখে দিলেই গলে যাবে, বানিয়ে নিন সুস্বাদু ক্রিমি চিকেন ক্রেপ রোল

‘আমাকে উত্যক্ত করলে, পাল্টা জবাব দিতে জানি,’ কনসার্টের মাঝেই ক্ষোভ উগড়ে দিলেন দিলজিৎ

‘কোনও একদিন নেটে আমাকে বল করো’, রণবীর সিংয়ের প্রশংসায় পঞ্চমুখ শচিন

মহিলার ফোন নিয়ে নগ্ন ছবি পাঠানোর চেষ্টা, আমেরিকায় আটক ভারতীয় বংশোদ্ভূত যুবক

জ্ঞান নেই, অতি সঙ্কটজনক অবস্থায় শহরের হাসপাতালে চিকিৎসাধীন রেখা পাত্র

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

বৃষ্টি থামতেই শীত নিয়ে সুখবর দিল হাওয়া অফিস, ৪ ডিগ্রি পর্যন্ত নামতে পারে তাপমাত্রা

মন্দির থেকে ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনা, প্রাণ গেল একই পরিবারের ৯ জনের

‘ওরা আমার মেয়েকে নিয়ে যাচ্ছে’, বিমানবন্দরে মার্কিন কর্তাদের পা আঁকড়ে অঝোরে কাঁদলেন মহিলা

সাশ্রয় নাকি বাড়তি খরচ? জানুন আজ কলকাতায় সোনা-রুপোর দাম

আলিপুরদুয়ারে নির্মীয়মাণ সেতু ভেঙে বিপত্তি, ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ে আহত ৪ শ্রমিক