এই গরমে কতটা জলপান করবেন? জানুন বিস্তারিত

Share:

নিজস্ব প্রতিনিধি: জল হল জীবন। কথায় আছে, জলের বিকল্প নেই। তাই সর্বদা প্রচুর পরিমাণে জল পান করতেই হবে। জল না পান করলে শরীরে দেখা দিতে পারে একাধিক সমস্যা। তাই জল একটু নির্দিষ্ট পরিমাণে জল পান বাধ্যতামূলক। কারণ আমাদের শরীরে অধিকাংশই হল জল। রক্তের মূল উপাদান তরল। এছাড়া, আমাদের শরীরের সব খারাপ পদার্থ বের করে দেয় জল। আর তার মধ্যে এখন গরমকাল, তাপমাত্রা এক্কেবারে ঊর্ধ্বমুখী।

কলকাতার তাপমাত্রা প্রায় ৪০ ডিগ্রি ছুঁই ছুঁই। তাই, এই অবস্থায় শরীর সুস্থ রাখতে অবশ্যই প্রচুর পরিমাণে জল পান করুন। কারণ, এই সময়ে জলের ঘাটতি তৈরি হলে হতে পারে মারাত্মক সমস্যা। এক্ষেত্রে মাথা ঘোরাতে পারে, অযথা প্রেশার কমে যেতে পারে, এমনকি অজ্ঞান হয়ে যাওয়ার সমস্যাও থাকে। তাই এখন থেকেই সতর্ক হোন।

এবার জেনে নিন, বাইরে থাকলে ঠিক কত পরিমাণে জল পান করবেন!

১. একজন বিশেষজ্ঞ চিকিৎসক বলেছেন, এহেন চাঁদি ফাটা গরমের দাপটে মানুষের শরীর থেকে বেরিয়ে যাচ্ছে ভালো পরিমাণে জল ও ইলেকট্রোলাইটস। সেজন্যে দিনে পুরুষদের প্রায় ৪ লিটার জল এবং মহিলাদের প্রায় ৩ লিটার জলপান করা উচিত।

​২. এছাড়া সকালে যারা বাড়িতে বসে ওয়ার্ক ফ্রম হোম করছেন, বা যারা অফিসে গিয়ে ঠান্ডা ঘরে বসে কাজ করছেন। তাঁরাও সাবধান। ডা:পালের মতে, গরমে সকলের শরীর থেকেই জল বেরিয়ে যাচ্ছে। তাই পুরুষরা দিনে ৩ থেকে ৪ লিটার ও মহিলারা ৩ লিটার জলপান করুন।

৩. ডা: পালের কথায়, গ্রীষ্মকালে শরীর থেকে প্রচুর পরিমাণে ইলেকট্রোলাইটস বেরিয়ে যাচ্ছে। এই ইলেকট্রোলাইটসের ঘাটতির কারণেই নানা সমস্যা তৈরি হতে পারে শরীরে। সেজন্যে বেশী করে ওআরএস জলপান করুন। পাশাপাশি, যারা বাইরে বেরোচ্ছেন কাজ করতে, তাঁরা ডাবের জল খেতে পারেন।

​৪. বিশেষ করে কিডনি রোগী বা হার্টের রোগীদের জল খাওয়ার ক্ষেত্রে কিছু নিয়ম মাথায় রাখুন, তাঁরা জলের মাত্রা মেপে খান। রোদে বেরোলে এই সমস্ত রোগীদের জল তৃষ্ণা বেশি পায়, এইসব রোগীরা রোদে কম বেরোন।

পাঁচ দিন নিখোঁজ থাকার পর নদীর ঘাটে মিলল ১৬ বছরের কিশোরীর দেহ, চাঞ্চল্য বাগদায়

‘এখন IPL- এর আর কোনও অর্থ নেই’, ধোনির অবসরে মনখারাপ ভক্তদের

স্কুলে ব্যালকনি থেকে ঝাঁপ অষ্টম শ্রেণির ছাত্রের, চাঞ্চল্য দমদমে

কার্তিক পুজো উপলক্ষে সেজে উঠেছে কাটোয়া, নজর কাড়বে কার্তিক লড়াই

হাসিনার প্রত্যাবর্তনের আগেই উত্তেজনা, ঢাকা বিমানবন্দরে ক্রুড বোমা হামলায় আহত ৩

ডিউটিতে গরহাজির থাকাকালীন চিকিৎসা ব্যবস্থা নিয়ে অভিযোগ, কলকাতা মেডিক্যালের ৮ ইন্টার্নকে শোকজ

পারিশ্রমিক কমিয়ে লখনউ ছেড়ে কোথায় গেলেন শামি? জানুন…

তোলাবাজি রুখতে কোর কমিটি তৈরি করল বিজেপি, দায়িত্বে লকেট-সৌমিত্ররা

জল্পনায় ইতি, IPL-থেকে অবসর নিলেন মহেন্দ্র সিং ধোনি

গুড়াপে ধর্ষণ-খুন কাণ্ডে ফাঁসির সাজা বহাল রাখল কলকাতা হাইকোর্ট

শুভেন্দুর উদ্যোগে ডিসেম্বরে ব্রিগেডে ১০ লক্ষ কণ্ঠে গীতাপাঠ

ফের রক্তাক্ত পাকিস্তান, এক মেজরসহ ৬ পাক সেনাকে খতম করার দাবি বিএলএ-এর

গারুলিয়া পুরসভায় ১৬ অস্থায়ী কর্মীর পাকা হল চাকরি, নিয়োগপত্র তুলে দিলেন অর্জুন সিংহ 

এক বা দুই নয়, বিজেপি বিধায়ক কৌস্তভের বাড়িতে পড়ল চারটি কার্তিক!