Loading live market data...
Loading active stocks...
Connecting...

গ্রীষ্মের দাবদাহেও অব্যাহত বাংলা চলচ্চিত্র-ধারাবাহিকের শ্যুটিং

Share:

নিজস্ব প্রতিনিধি: সোমবার কলকাতার তাপমাত্রা ছিল প্রায় ৪০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। স্বাভাবিকের থেকে চার ডিগ্রি বেশি। গরমের এই দাবদাহে স্বাভাবিকভাবেই নাজেহাল শহরবাসী। কিন্তু এই অবস্থাতেই যে যার কর্মে নিযুক্ত থাকছেন। আবহাওয়া অফিস জানাচ্ছে, আগামী ৪৮ ঘণ্টা কলকাতার পারদ মাত্রা এমনটাই থাকবে। তবে এই তীব্র গরমে নেই রেহাই, চলচ্চিত্র বা ধারাবাহিক মহলের শ্যুটিং চলছে এক্কেবারে জোরকদমে। কি প্রস্তুতি নিচ্ছেন তাঁরা, এই গরমের মধ্যে শ্যুটিং সারতে?

সম্প্রতি, বেশ কয়েকটি চলচ্চিত্র এবং টেলিভিশন ধারাবাহিকের শ্যুটিং চলছে এই গরমের মধ্যেই। ইতিমধ্যেই, এই গরমে যেন কোনো প্রকার অসুবিধা না হয় কলাকুশলীদের, সেই জন্যে শ্যুটিং স্পটে ডাক্তারদের স্ট্যান্ডবাই রাখা হয়েছে, পাশাপাশি ইউনিটের সব সদস্যদের হাইড্রেটেড রাখা হচ্ছে। যতদূর সম্ভব রোদ এড়ানোর চেষ্টা চলছে, পরিচালকরা চেষ্টা করছেন যতটা সম্ভব গরম থেকে রেহাই পেতে নিরাপদে শুটিং শেষ করার। অতএব গরম থেকে রক্ষা পেতে যা যা করণীয় সবটাই করা হচ্ছে। বিশেষ করে দুপুরে যাতে আউটডোর শ্যুটিং না করা হয় সেটাও মাথায় রাখতে হচ্ছে ধারাবাহিক বা চলচ্চিত্র নির্মাতাদের।

জি বাংলার ‘উড়ন তুবরি’ পরিচালক অমিত দাস একটি বেসরকারি সংবাদমাধ্যমের সাক্ষাৎকারে বলেছেন, তাঁদের গল্পটি যেহেতু একটি মেয়ের জীবনীকে কেন্দ্র করে, অর্থাৎ তাঁকে বাইরে গিয়ে দোকান চালাতে হয়, সেই কারণে তাঁদের বাইরে শুটিং করতেই হচ্ছে। তবে তাঁরা খুব সকালে শ্যুটিং শুরু করার চেষ্টা করছেন। যাতে দুপুরের আগে শ্যুটিং শেষ করতে সমর্থ হয়। এরপরেও এই গরমে শিল্পীদের মেকআপ অক্ষত রাখাও একটি বড় চ্যালেঞ্জিং বিষয়। সেই জন্যে তাঁরা গাড়ির এসি চালু রাখছেন প্রতিনিয়ত, যাতে অভিনেতারা শট সেরে একটু বিরতি নিতে পারেন এসির মধ্যে বসে। এছাড়া ইউনিটের সদস্যদের হাইড্রেটেড রাখার জন্যে, বরফ-ঠান্ডা জল এবং মসলিন তোয়ালের ব্যবস্থা করা থাকছে।

এছাড়া জি বাংলার আরেকটি জনপ্রিয় ধারাবাহিক ‘উমা’ ধারাবাহিকের পরিচালক তমাল মাইতি, জানিয়েছেন, এই ধারাবাহিকের শ্যুটিংয়ের জন্যেও অনেক কঠিন পরিস্থিতির সম্মুখীন হতে হচ্ছে। কারণ এই ধারাবাহিকের নায়িকা একজন ক্রিকেটার, তাই এই ধারাবাহিকের বেশিরভাগ শুটিং করতে হয় আউটডোরে। তাই এই ধারাবাহিকের নির্মাতারাও চেষ্টা করছেন, যাতে খুব সকাল সকাল শ্যুটিং শেষ করা যায়। যাতে গোটা ইউনিট মধ্যাহ্নের তাপ থেকে কিছুটা অবকাশ পায়। পাশাপাশি, এনার্জি ড্রিংকস, কুলার, নারকেল জল, দই এবং দুপুরের খাবার হিসেবে ফল রাখার বন্দোবস্ত করা হয়েছে। এছাড়া কলাকুশলী থেকে টিম মেম্বার সবাইকেই দলের অবসর সময়ে এসির মধ্যে থাকতে বলা হয়। এছাড়া শ্যুটিং সেটে একজন ডাক্তারও থাকছে।

অন্যদিকে, চলচ্চিত্র প্রসঙ্গে, ‘কথামৃত’র পরিচালক জিৎ চক্রবর্তী জানিয়েছেন, সদ্য শ্যুটিং শুরু করেছেন তিনি এই ছবির, যদিও গরমে তাঁরা একটুও নাজেহাল হচ্ছেনা। কারণ, বেশিরভাগ ইউনিট সদস্য মহামারীর একটি লম্বা বিরতির পরে কাজ করতে আগ্রহী হচ্ছে। এছাড়া শ্যুটিং সেটে সবসময়েই রাখা হচ্ছে, ইলেক্ট্রোলাইট সলিউশন, ফ্যান, ছাতা এবং ছোট তোয়ালে।

পরিচালক ধ্রুব বন্দ্যোপাধ্যায় জানাচ্ছেন, তিনি এখন গুপ্তধনের শুটিং করছেন, পুরুলিয়ায়। যেখানে প্রায় ৪২ ডিগ্রি সেলসিয়াস। টানা ১১ দিন শ্যুটিং চলেছে সেখানে। এই গরমে প্রায় ১৬-১৮ ঘন্টা শ্যুটিং করা সত্যিই অসহনীয় ছিল। সেই কারণে তাঁরা প্রতিনিয়ত নিজেদের হাইড্রেটেড করে রেখেছিলেন শরীরকে। যেহেতু এই ছবিটি একটি অ্যাডভেঞ্চার ফিল্ম, তাই অভিনেতাদের লাফ দেওয়া থেকে শুরু করে দৌড়নো, সমস্ত ধরণের স্টান্ট করতে হয়েছিল। সেই জন্যে তাঁরা সেই সময়ে প্রচুর পরিমাণে জল পান করেছেন এবং দুপুরের হালকা খাবার খেয়েছেন, সেটিই ছিল তাঁদের গরমের থেকে বাঁচার ওষুধ।

এছাড়া ধারাবাহিকের নির্মাতারা বলেছেন, আবহাওয়ার কথা মাথায় রেখে তাঁরা গল্পের স্ক্রিপ্ট পরিবর্তন করেছেন। লেখক-পরিচালক লীনা গঙ্গোপাধ্যায় বলেছেন, ধুলোকণা, খড়কুটো এবং গুড্ডি সিরিয়ালের স্ক্রিপ্টগুলি আপাততঃ সংশোধন করার চেষ্টা করছেন, যতদূর সম্ভব এই ধারাবাহিকগুলির আউটডোর শুটিং এড়ানোর ব্যবস্থা করা হচ্ছে।

মার্শের দুরন্ত শতরান, বেঙ্গালুরুকে রানের লক্ষ্য দিল লখনউ

দুর্নীতির দায়ে চিনের প্রাক্তন দুই প্রতিরক্ষা মন্ত্রীকে মৃত্যুদণ্ড

রাতে তরমুজ খাওয়া কি বিপজ্জনক? জানুন খাওয়ার সঠিক সময়

সন্ধ্যা নামতেই কলকাতায় ঝেঁপে বৃষ্টি, ৯ জেলায় বজ্রপাতের আশঙ্কা, বইবে ঝোড়ো হাওয়া

মমতা আর মুখ্যমন্ত্রী নন, বিধানসভা ভেঙে দিলেন রাজ্যপাল

বাবা হলেন সূর্যকুমার যাদব, পুত্র নাকি কন্যা এল ঘর আলো করে?

ডিজিটাল স্বাস্থ্য পরিষেবায় বড় বদল, চালু হল স্বাস্থ্য ভারত পোর্টাল

‘‌তৃণমূলের সব চোর’‌, বিমানে মহুয়াকে স্লোগান, ‘‌এটা অভব্যতা’‌, পাল্টা সরব সাংসদ

রাত বারোটার মধ্যে মমতা ইস্তফা না দিলে রাজ্যে রাষ্ট্রপতি শাসন?

প্রবল বেগে ধেয়ে আসছে ঝড়, সঙ্গে বৃষ্টিপাত, জারি কমলা সতর্কতা

মধ্যমগ্রামে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি, নিহত শুভেন্দু অধিকারীর আপ্ত সহায়ক

ভোট পরবর্তী হিংসায় তপ্ত হাওড়ার শিবপুর, গুলি ও বোমাবাজিতে আহত তিন

বাংলাদেশ প্রিমিয়ার লিগে ম্যাচ গড়াপেটায় জড়িত ৫ ক্রিকেটার, শাস্তি দিচ্ছে বিসিবি

মাধ্যমিকের ফল কখন থেকে দেখা যাবে? অনলাইনে কীভাবে দেখবেন? জানুন সম্পূর্ণ পদ্ধতি