৪ মে বাজারে আসছে LIC-র আইপিও, দাম ন’শো থেকে ৯৪৯ টাকার মধ্যে

সর্বোচ্চ দাম হতে পারে ৯৪৯ টাকা

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: এলআইসি-আইপিও’র প্রতিটি শেয়ারের দাম ন’শো টাকার ওপর হতে পারে। এখনও পর্যন্ত যা খবর, প্রতিটি আইপিও’র সর্বোচ্চ দাম হতে পারে প্রায় সাড়ে ন’শো টাকার কাছাকাছি। সূত্রে পাওয়া খবর উদ্ধৃত করে একটি সর্বভারতীয় সংবাদমাধ্যম এই খবর দিয়েছে। 

সংস্থা সূত্রে খবর, পলিসি হোল্ডার এবং খুচরো ব্যবসায়ীদের ক্ষেত্রে ছাড় দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। LIC-র পলিসি হোল্ডাররা শেয়ার পিছু ৬০ টাকা করে ছাড় পাবেন। অন্য়দিকে, খুচরো বিনিয়োগকারী, সংস্থার কর্মীরা ছাড় পাবেন ৪৫ টাকা। 

জানা গিয়েছে, মঙ্গলবার এলআইসি (LIC) বোর্ডের কর্তারা বৈঠকে বসেন। সেই বৈঠকে এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গৃহীত হয়। আগামী ৪ মে বাজারে ছাড়া হবে ২১ হাজার কোটি টাকা মূল্যের আইপিও IPO।  বন্ধ হবে ৯ মে। 

ভারতীয় জীবন বিমা নিগমের আইপিও বাজারে ছাড়া নিয়ে দীর্ঘদিন ধরেই চর্চা চলছিল। গত মার্চেই দেশের এই সর্ববৃহৎ বিমা সংস্থার IPO  বাজারে ছাড়ার কথা ছিল। কিন্তু রুশ ইউক্রেন যুদ্ধের প্রেক্ষিতে মোদি সরকার সেই সিদ্ধান্ত থেকে সরে আসে। 

মোদি সরকার দীর্ঘদিন ধরেই চাইছিল LIC-র বিলগ্নীকরণ। ইতোমধ্যে এয়ার ইন্ডিয়াকে তারা টাটাকে বিক্রি করে দিয়েছে। এলআইসি-র বিলগ্নীকরণের মধ্যে দিয়ে  মোদি সরকার তাঁর অভিষ্ট লক্ষ্যে পৌঁছে গেল। জানা গিয়েছে,  চলতি অর্থবর্ষে (২০২২-২৩) বিলগ্নীকরণ থেকে সরকারের আয়ের লক্ষ্য ৬৫ হাজার কোটি টাকা। সরকারের আশা, সেই লক্ষ্যে পৌঁছতে অনেকটাই সাহায্য করবে এলআইসি। এখন দেখার বুধবার দালাল স্ট্রিটে এর কতটা প্রভাব পড়ে।   

আরও পড়ুন ওয়ারেন বাফেটকে টপকে বিশ্বের পঞ্চম ধনকুবের গৌতম আদানি

নন্দীগ্রামে ফের গেরুয়া ঝড়, প্রধান নির্বাচনে জয়ী বিজেপি, ভরাডুবি তৃণমূলের

সামনে বিয়েবাড়ি? পার্লারের খরচ ছাড়াই ত্বকে আসবে গোলাপি আভা! বেসনের সঙ্গে মেশান ৪ উপাদান

সরকারি ভলভো বাসে ঘুরে আসুন বেলুড় মঠ থেকে জয়রামবাটি, জেনে নিন ভাড়া

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

কম মশলায় ঘরোয়া স্বাদ, বানিয়ে নিন জিভে জল আনা ‘মেথি আলু’

ট্রাম্পের জন্য প্রোটোকল ভেঙে বিমানবন্দরে জিনপিং, বদলাচ্ছে চিন-আমেরিকার সম্পর্কের সমীকরণ?

উত্তপ্ত বাংলাদেশ, থানায় ও সাংসদের বাড়িতে অগ্নিসংযোগ, কাঠগড়ায় হাসিনার দল

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

ইজরায়েলের পার্লামেন্টে নতুন স্পিকার বিরোধী শিবিরের, এবার ক্ষমতা হারানোর পথে নেতানিয়াহু?

প্রশাসনিক পদমর্যাদা ভুলে কৃষকের সঙ্গে মাঠে নেমে ধান কাটলেন জেলাশাসক

কল্যাণের বিরুদ্ধে দুর্নীতির ফাইল খুলতে মুখ্যমন্ত্রীকে চিঠি ঋতব্রত তৃণমূলের

বাংলায় বিনিয়োগে আগ্রহী Blackstone, শমীকের সঙ্গে বৈঠকে অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূত