আইপিও ঘোষণা করল LIC

শেয়ার বাজারে আসবে ৪ মে, বিক্রি বন্ধ হবে ৯ মে

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: বুধবার ভারতীয় জীবন বিমা নিগম ঘোষণা করল আইপিও (initial public offering বা IPO)।  জীবন বিমার প্রতিটি শেয়ারের দাম ৯০২ টাকা থেকে ৯৪৯ টাকা। শেয়ার বাজারে আসবে ৪ মে। শেয়ার বিক্রি বন্ধ হবে ৯ মে। সংস্থা তাদের কর্মীদের জন্য ১০ শতাংশ শেয়ার সংরক্ষিত রেখেছে। অন্যদিকে সরকারের হাতে ছিল সংস্থার ৩.৫ শতাংশ শেয়ার। সেই শেয়ার সরকার ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এর ফলে সরকারে হাতে থাকা ২১ হাজার কোটি টাকার শেয়ারও বিক্রি হতে চলেছে।

এলআইসির (LIC) চেয়ারম্যান এমআর কুমার জানিয়েছেন, ‘আগামী ৪ মে বাজারে আসবে এলআইসি-আইপিও। ৯ মে পর্যন্ত শেয়ার কেনার সুযোগ থাকছে। সরকার সাড়ে তিন শতাংশ শেয়ার ছেড়ে দেওয়ায় ২১ হাজার কোটি শেয়ার সেদিন বিক্রি হবে। শেয়ার কেনার সময় অবশ্যই দাখিল করতে হবে প্যান নম্বর। ’ 

ভারতীয় জীবন বিমা নিগমের (LIC) চেয়ারম্যান এমআর কুমার জানিয়েছেন, সংস্থার পলিসি হোল্ডার এবং কর্মীদের  শেয়ার কেনার ক্ষেত্রে ছাড় দেওয়া হবে। পলিসি হোল্ডারদের ক্ষেত্রে ছাড়ের পরিমাণ প্রতি শেয়ারে ৬০ টাকা। কর্মী এবং খুচরো বিনিয়োগকারীদের ক্ষেত্রে শেয়ার পিছু ৪০ টাকা করে ছাড় দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মঙ্গলবার জীবন বিমা নিগমের শীর্ষকর্তারা বৈঠকে বসেন। সেই বৈঠকে এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গৃহীত হয়।  

এখনও পর্যন্ত Paytm IPO দেশে সব চেয়ে বড় আইপিও। দ্বিতীয়স্থানে কোল ইন্ডিয়া। কোল ইন্ডিয়ার পরেই রিলায়্যান্স পাওয়ার।

আরও পড়ুন স্বল্প মূলধনে বাড়িতেই শুরু করুন LED বাল্বের ব্যবসা

নন্দীগ্রামে ফের গেরুয়া ঝড়, প্রধান নির্বাচনে জয়ী বিজেপি, ভরাডুবি তৃণমূলের

সামনে বিয়েবাড়ি? পার্লারের খরচ ছাড়াই ত্বকে আসবে গোলাপি আভা! বেসনের সঙ্গে মেশান ৪ উপাদান

সরকারি ভলভো বাসে ঘুরে আসুন বেলুড় মঠ থেকে জয়রামবাটি, জেনে নিন ভাড়া

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

কম মশলায় ঘরোয়া স্বাদ, বানিয়ে নিন জিভে জল আনা ‘মেথি আলু’

ট্রাম্পের জন্য প্রোটোকল ভেঙে বিমানবন্দরে জিনপিং, বদলাচ্ছে চিন-আমেরিকার সম্পর্কের সমীকরণ?

উত্তপ্ত বাংলাদেশ, থানায় ও সাংসদের বাড়িতে অগ্নিসংযোগ, কাঠগড়ায় হাসিনার দল

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

ইজরায়েলের পার্লামেন্টে নতুন স্পিকার বিরোধী শিবিরের, এবার ক্ষমতা হারানোর পথে নেতানিয়াহু?

প্রশাসনিক পদমর্যাদা ভুলে কৃষকের সঙ্গে মাঠে নেমে ধান কাটলেন জেলাশাসক

কল্যাণের বিরুদ্ধে দুর্নীতির ফাইল খুলতে মুখ্যমন্ত্রীকে চিঠি ঋতব্রত তৃণমূলের

বাংলায় বিনিয়োগে আগ্রহী Blackstone, শমীকের সঙ্গে বৈঠকে অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূত