আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

কিছুটা হলেও উঠল সূচক, চিন্তামুক্ত বিনিয়োগকারীরা

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: বাজার কেনা-বেচার শেষ দিনে সূচক কিছুটা হলেও উঠল। শুক্রবার বাজার খোলার সময় বম্বে স্টক এক্সচেঞ্জের সূচক ২৯৬ পয়েন্ট বেড়ে দাঁড়ায় ৫৭, ৮১৭.৫১ পয়েন্ট। সূচক বেড়েছে নিফটিরও। নিফটির সূচক ৯৯.৩ পয়েন্ট বেড়ে দাঁড়ায় ১৭, ৩৪৪. ৩৫ পয়েন্টে। এদিন বাজার খোলার সময় যে সব সংস্থার শেয়ার লাভের মুখ দেখেছে, তার মধ্য রয়েছে সান ফার্মা, টাটা স্টিল, ড. রেড্ডি, ইন্ডাসইন্ড ব্যাঙ্ক, মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা, কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্ক, আইসিআইসিআই। সামান্য হলেও দাম কমেছে অ্যাক্সিস ব্যাঙ্ক, পাওয়ার গ্রিড, আইটিসি, হিন্দুস্তান ইউনিলিভা লিমিটেড, নেসলে।

বৃহস্পতিবার বাজার বন্ধের সময় বম্বে স্টক এক্সচেঞ্জের সূচক ৭০১.৬৭ পয়েন্ট বেড়ে বন্ধ হয় ৫৭, ৫২১.০৬ পয়েন্টে। অন্যদিকে, নিফটির সূচক ২০৬. ৬৫ পয়েন্ট বেড়ে বন্ধ হয় ১৭, ২৪৫. ০৫ পয়েন্টে। অন্যদিকে, আন্তর্জাতিক বাজারে অশোধিত তেলের দামও কিছুটা হলেও বেড়েছে। ব্রেন্ট ক্রুডের দাম ০.২ শতাংশ বৃদ্ধি পেয়ে ব্যারেল প্রতি দাম দাঁড়িয়েছে ১০৭.৮০ মার্কিন ডলার।

গত কয়েকদিন ধরে দালাল স্ট্রিটে ছিল দোলাচল। বাজার বিশেষজ্ঞদের মতে, ইউক্রেনের বিরুদ্ধে রুশ আগ্রাসনের প্রভাব পড়েছে দালাল স্ট্রিট। প্রভাব পড়েছে অন্যান্য দেশের শেয়ারবাজারেও। অনেকে মনে করছে, আগামী সপ্তাহে শেয়ার বাজার চাঙ্গা থাকার সম্ভাবনা প্রবল। ইতোমধ্যে ভারতের জীবনবিমা নিগম বাজারে আনতে চলেছে শেয়ার। প্রতিটি শেয়ার দাম ৯০০ টাকা থেকে সাড়ে ন শো টাকার মধ্যে থাকার সম্ভাবনা রয়েছে। ফলে, বিনিয়োগকারীরা জীবন বিমা নিগমের শেয়ার আসার অপেক্ষায় রয়েছেন।

আরও পড়ুন আইপিও ঘোষণা করল LIC

Published by:

Share Link:

More Releted News:

সন্ধ্যা নামতেই এক ধাক্কায় ৯,৭০০ টাকা কমল রুপোর দাম, সস্তা সোনাও

৫ মাস রিচার্জের দরকার নেই, BSNL-এর এই সস্তা প্ল্যান জানলে অবাক হবেন

টাওয়ার নাকি ডেজার্ট এয়ার কুলার, কোনটি আপনার জন্য ভাল, জেনে নিন

৯,৪০০ অ্যাকাউন্ট বন্ধ করল হোয়াটসঅ্যাপ, কারণ কী?

পাম্পে উপচে পড়ছে ভিড়, বুধবার ভোট মিটলেই দাম বাড়ছে পেট্রোল-ডিজেলের?

বিরাট সঙ্কটে এয়ার ইন্ডিয়া-ইন্ডিগো, দেশজুড়ে বন্ধ হতে পারে উড়ান পরিষেবা!

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ