দুবছর পার, বাবার স্মৃতিচারণায় বাবিল

Share:

নিজস্ব প্রতিনিধি: ২০২০ সালে করোনার মরসুমে আমরা অনেক তারকাদের হারিয়েছি। যার মধ্যে একজন বহুমুখী প্রতিভার অধিকারী অভিনেতা ইরফান খান। তিনি এখন আজ আমাদের মধ্যে নেই সেটি যেন এখনও অবিশ্বাস্য। অসাধারণ অভিনয়ের দক্ষতা দিয়ে নিজের ছাপ রেখে গিয়েছেন দর্শকদের মনে, তিনি। সমস্ত কঠিন চরিত্রকে অবলীলায় নিজের মতন করে সাজিয়ে নিয়েছিলেন ইরফান। শুধু বলিউড নয় হলিউডেও এই অভিনেতা নিজের অভিনয়ের ছাপ রেখে গিয়েছেন।

২৯ এপ্রিল, ২০২০ সালের মুম্বাইয়ের কোকিলাবেন ধিরুভাই আম্বানি হাসপাতালে মারা গিয়েছেন এই অভিনেতা। অর্থাৎ আজকে ইরফান খানের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী। প্রয়াত অভিনেতা ২০১৮ সাল থেকেই নিউরো এন্ডোক্রাইন ক্যান্সারে ভুগছিলেন, প্রায় ২ বছর ধরে চিকিৎসা চলছিল তাঁর। অভিনেতার মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে ইরফানের ছেলে বাবিল খান ইনস্টাগ্রামে, বাবার সঙ্গে কাটানো একটি ছবি পোস্ট করে একটি নোট লিখে বাবার স্মৃতিচারণ করেছেন।

 

View this post on Instagram

 

A post shared by Babil (@babil.i.k)

তিনি লিখেছেন, “প্রিয় বাবা, তোমাকে ছাড়া এই পথ চলা সত্যই কঠিন। তুমি আমার কাছে এক ঈশ্বরের উপহার ছিলে। সবই আছে, শুধু তুমি নেই, আমি তোমাকে খুব মিস করছি, তোমার প্রিয় বাবিল।” ১৯৯৫ সালে ইরফান সুতপা সিকদারকে বিয়ে করেছিলেন। তাঁদের প্রথম দেখা হয়েছিল, ন্যাশনাল স্কুল অফ ড্রামা ইন্সটিটিউটে। তাঁদের দুটি সন্তান, বাবিল এবং আয়ান। হিন্দি ছবিতে অভিনয়ের পাশাপাশি, ইরফান অস্কার-জয়ী চলচ্চিত্রগুলিতেও কাজ করেছিলেন। যার মধ্যে অন্যতম, লাইফ অফ পাই, দ্য অ্যামেজিং স্পাইডার-ম্যান, ইনফার্নো ইত্যাদি। খুব শীঘ্রই বাবিল বলিউডে আত্মপ্রকাশ করবে একটি ওয়েবসিরিজের মাধ্যমে।

আজকের রাশিফল: স্বাস্থ্য নিয়ে অবহেলা করবেন না, আর্থিক সমস্যার সমাধান

উইকএন্ডে ঘুরতে যাওয়ার প্ল্যান? ঘুরে আসুন হুগলির এই জায়গাগুলিতে, রইল সম্পূর্ণ গাইড

ফ্রিজ ছাড়াই মাসের পর মাস ভাল থাকে ডালিম! ইরাকের মাটির পাত্রের রহস্য কতটা সত্যি?

ভারতে লঞ্চ হতে চলেছে Motorola Edge Neo,জেনে নিন দাম ও ফিচার

মাইগ্রেনের ব্যথায় নাজেহাল? রোজকার ৪ অভ্যাসেই বাড়ছে এই সমস্যা

চিকেন-মটনকে হার মানাবে, বানিয়ে ফেলুন মটরশুঁটির কাবাব, কীভাবে বানাবেন এই লোভনীয় পদ?

নতুন জীবন শুরুর আগে জানুন সঙ্গীর স্বাস্থ্যকথা! এই ৫টি রক্ত পরীক্ষা অপরিহার্য

‘রাজীবের মৃত্যুর পর রাহুল-প্রিয়াঙ্কাই আমার বাবা-মা হয়ে উঠেছিল’, আবেগে ভাসলেন সোনিয়া

‘নিয়োগের সঙ্গে কোনও রাজনৈতিক ব্যক্তির যোগ থাকবে না,’ জানালেন মুখ্যমন্ত্রী

‘কার নির্দেশে এসআইআর,’ সুপ্রিম কোর্টে ৪৮ টি প্রশ্ন জমা ইন্ডিয়া জোটের

জম্মু-কাশ্মীরে বড় সাফল্য, এনকাউন্টারে নিকেশ কুলগাঁও হামলার মূল চক্রী লতিফ ভাট

কৃষ্ণনগরের বুড়িমার মহাভোগ পেতে কি করবেন? কবে-কখন শুরু প্রসাদ বিতরণ, জানুন সবটা

ছটপুজোয় দিদার বাড়ি এসে ফেরা হল না, বালুরঘাটে জলে তলিয়ে মৃত্যু ১৩ বছরের কিশোরীর

‘হয়ত বেঁচে ফিরব না’, জেল থেকে পাকিস্তানের শীর্ষ বিচারপতিদের চিঠি লিখলেন ইমরান খান